Sonakshi Sarkar

1803 Posts
নির্বাচন কমিশনের তল্লাশিতে হবিবপুরে বাজেয়াপ্ত নগদ টাকা

নির্বাচন কমিশনের তল্লাশিতে হবিবপুরে বাজেয়াপ্ত নগদ টাকা

ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার সপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার  ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল  নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি…
Read More
স্বপ্না বর্মন জমাদিলেন মনোনয়নপত্র, জয়ের আত্মবিশ্বাস

স্বপ্না বর্মন জমাদিলেন মনোনয়নপত্র, জয়ের আত্মবিশ্বাস

অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত নিজের মনোনয়নপত্র জমা দিতে সমর্থ হলেন স্বপ্না বর্মন। সোমবার জলপাইগুড়ির‌ জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র পেশ‌ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা‌ তিনটি বিধানসভার‌ কো-অর্ডিনেটর‌ কৃষ্ণ‌ দাস।‌ প্রার্থী স্বপ্না বর্মন ভ্রামরীদেবী‌ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র‌ জমা দেওয়ার জন্য সরাসরি চলে আসেন‌ জেলাশাসকের‌ দপ্তরে। সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাওয়ায় জয়ের ব্যাপারে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল তৃণমূল প্রার্থী স্বপ্না। তিনি বলেন, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারছি।
Read More
মাঝপথে নামিয়ে প্রতারণা! শিলিগুড়িতে আটকে পড়লেন আসামের ২৪ বাসযাত্রী

মাঝপথে নামিয়ে প্রতারণা! শিলিগুড়িতে আটকে পড়লেন আসামের ২৪ বাসযাত্রী

ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-এ, যেখানে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে বেঙ্গালুরু থেকে ভোট দিতে তেজপুর-এর উদ্দেশ্যে রওনা দেন মোট ২৪ জন যাত্রী। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে বাসচালক তাদের শিলিগুড়িতে নামিয়ে দেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি চালক, এমনটাই অভিযোগ যাত্রীদের। যাত্রীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ৬১০০ টাকা করে ভাড়া নেওয়া হলেও, নামিয়ে দেওয়ার পর মাত্র ৭০০ টাকা করে ফেরত দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম হয়রানির শিকার হন তাঁরা। হঠাৎ করে অচেনা শহরে আটকে পড়ে কোথায় যাবেন বা কীভাবে…
Read More
বেআইনি অস্ত্র সহ এক যুবককে আটক করলেন পুলিশ

বেআইনি অস্ত্র সহ এক যুবককে আটক করলেন পুলিশ

শিলিগুড়ির প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গতকাল রাতে দার্জিলিং মোর সংলগ্ন এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে ওই দেশি পিস্তল সহ এক রাউন্ড  কার্তুজ উদ্ধার করে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম  এমডি ছোটু। অভিযুক্তের বাড়ি ১ নাম্বার ওয়ার্ডরতন লাল বস্তি| পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকায় গভীর রাতে ঘুরোঘুরি করছিল কি উদ্দেশ্যে ঘুরাঘুরি করছিল তা এখনো স্পষ্ট নয়। কিন্তু  এমডি ছোটু আগ্নেয়াস্ত্র পেল কোথায় থেকে? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
জয়ের লক্ষ্যে শহরের উন্নয়নের প্রচার চালালেন শরদিন্দু চক্রবর্তী

জয়ের লক্ষ্যে শহরের উন্নয়নের প্রচার চালালেন শরদিন্দু চক্রবর্তী

আজ মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র পার্থী  বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়। ইতিমধ্যেই প্রচারে বেশ গতি এনেছেন শরদিন্দু বাবু। শরদিন্দুবাবু শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বামেরা এবার তাকেই প্রার্থী করেছে। স্বচ্ছ ভাবমূর্তির শরদিন্দু চক্রবর্তীকে সবাই জয় নামেই ডাকে। এবার শিলিগুড়ি আসনে জয়ের বিষয়ে আশাবাদী জয়। অশোক ভট্টাচার্য শহরের জন্য কি কি করেছেন সেই সমস্ত বিষয়গুলিকেই প্রচারের হাতিয়ার করেছেন শরদিন্দুবাবু। আজ শিলিগুড়িতে মনোনয়নপত্র জমা দিয়ে জয় চক্রবর্তী বলেন শহরের মানুষ যথেষ্ট তাকে আশীর্বাদ করছেন।
Read More
কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা

ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র-এর তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকা ঘাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। এদিন তিনি স্থানীয় কালী মন্দির-এ পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন। এরপর ঢাক-ঢোল নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান রঞ্জন শীল শর্মা। প্রচারের সময় এলাকার মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন তিনি। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ীর উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। প্রার্থী দাবি করেন, প্রচারে বেরিয়ে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং মানুষ ২৩ তারিখের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও বলেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত গৌতম দেব যেভাবে উন্নয়নের…
Read More
জলপাইগুড়িতে পবিত্র গুড ফ্রাইডে মহিমান্বিতভাবে পালিত

জলপাইগুড়িতে পবিত্র গুড ফ্রাইডে মহিমান্বিতভাবে পালিত

আজ পবিত্র ‘গুড ফ্রাইডে’। খ্রিস্টধর্মের প্রবর্তক প্রভু যিশুখ্রিস্টের প্রয়াণ দিবস ও তাঁর মহান আত্মত্যাগকে স্মরণ করে জলপাইগুড়ি শহরের প্রতিটি চার্চে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। এই উপলক্ষে শহরের অন্যতম প্রাচীন সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চেও (St. Michael and All Angels Church) বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। ক্রুশবিদ্ধ যিশুর সাতটি বাণী নিয়ে আলোচনা সেন্ট মাইকেল চার্চে আয়োজিত বিশেষ সভায় যিশুর সেই চরম ত্যাগের মুহূর্তগুলোকে স্মরণ করা হয়। বাইবেল অনুযায়ী, ক্রুশবিদ্ধ অবস্থায় থাকাকালীন যিশু উপস্থিত সকলের উদ্দেশ্যে সাতটি অমূল্য বাণী বা উপদেশ দিয়েছিলেন। আজকের এই দিনে চার্চের ফাদার ও ভক্তরা সেই সাতটি বাণী ও তার মাহাত্ম্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন…
Read More
কলকাতায় বিজেপির মেগা রোড শো, অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা

কলকাতায় বিজেপির মেগা রোড শো, অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন পর্বের প্রথম দিনেই আজ কলকাতার রাজপথে নজিরবিহীন শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আজ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তাঁর মনোনয়নপত্র পেশ করলেন। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং: মেগা রোড শো মনোনয়ন জমা দেওয়ার আগে আজ দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে এক বিশাল পদযাত্রা ও রোড শো শুরু হয়। হুডখোলা ট্রাকে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাজরা মোড় থেকে গোপালনগর রোড হয়ে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত এই মিছিলে বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার…
Read More
শিলিগুড়িতে মনোনয়ন জমা দিলেন বিজেপির তিন প্রার্থী, বড় মিছিলের সঙ্গে রাজনৈতিক উৎসব

শিলিগুড়িতে মনোনয়ন জমা দিলেন বিজেপির তিন প্রার্থী, বড় মিছিলের সঙ্গে রাজনৈতিক উৎসব

দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি বিধান সভা কেন্দ্রের বিজেপি পার্থী শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রর পার্থী আনন্দময় বর্মন , ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রর পার্থী দূর্গা মুর্মু   মনোনয়নপত্র জমা দেন। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এসে সুসজ্জিত মিছিল পৌঁছায় শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে। বিজেপির তিন প্রার্থী আশাবাদী এবারের জয়ের বিষয়ে। বিজেপির শিলিগুড়ি সংগঠনের সভাপতি অরুন মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন আজ তিন প্রার্থীর সাথে।
Read More
শিলিগুড়িতে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়িতে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন পর্বের প্রথম দিনেই শিলিগুড়িতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আজ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। বিশাল মিছিল ও জনসংযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আজ এক বিশাল বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে শহরজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। বাজনা ও স্লোগানের মাঝে প্রার্থীকে নিয়ে মিছিলটি শিলিগুড়ি মহকুমা শাসক (SDO) দফতরে পৌঁছায়। সেখানে তিনি তাঁর মনোনয়নপত্র পেশ করেন। জয়ের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন: উন্নয়নই হাতিয়ার: "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা…
Read More