Sonakshi Sarkar

1803 Posts
দুর্গাপুরে গভীর রাতে তার কাটা ও ভাঙচুরে উত্তেজনা

দুর্গাপুরে গভীর রাতে তার কাটা ও ভাঙচুরে উত্তেজনা

দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষীপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকার একাধিক বিদ্যুতের তার কেটে দেয়, যার ফলে বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে আসে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল করার কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
হিঙ্গলগঞ্জে প্রচারে নেমে বাড়ি বাড়ি পৌঁছালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র

হিঙ্গলগঞ্জে প্রচারে নেমে বাড়ি বাড়ি পৌঁছালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র

বিভিন্ন জায়গার পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র দলীয় প্রচার শুরু করেছেন। হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি দুলদুলি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে দলীয় প্রচার সারেন প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রেখা। তিনি বলেন,বিজেপি সরকারে এলে এলাকায় পর্যাপ্ত পানিও জলের ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে এলাকায় দুর্নীতি বন্ধ হবে। এমনটাই প্রতিশ্রুতি দিলেন রেখা। তৃণমূল সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই মানুষের পাশে বিজেপি সরকার আছে এবং থাকবে।
Read More
বিজেপি সমর্থকদের বিশাল মিছিলেই জমা হলো তিন প্রার্থীর নমিনেশন

বিজেপি সমর্থকদের বিশাল মিছিলেই জমা হলো তিন প্রার্থীর নমিনেশন

বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে জলপাইগুড়ি DM অফিসে এলেন বিজেপির তিন প্রার্থী। বিজেপি সুত্রে জানা গেছে বুধবার বিজেপির জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী,  রাজগঞ্জ বিধানসভার দীনেশ সরকার  ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থী শিখা চ্যাটার্জি নমিনেশন জমা দেবেন। প্রার্থী বদলের জন্য ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায় পরবর্তীতে নমিনেশন জমা দেবেন। বিজেপির তিন প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে আসেন দলীয় কর্মীরা। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি জানান এই ভোট যুদ্ধ হচ্ছে ধর্ম রক্ষার দেশ রক্ষা। বিজেপির জয় নিশ্চিত।  আবার বিজেপি প্রার্থী দীনেশ সরকার বলেন তৃণমূল শেষ, আগামী দিনের উদয়ন মান সূর্য হলো বিজেপি।"
Read More
সাধারণ মানুষের সঙ্গে কথা বলে গ্যাস জট সমাধানে মাঠে মেয়র গৌতম দেব

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে গ্যাস জট সমাধানে মাঠে মেয়র গৌতম দেব

শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের (LPG) তীব্র হাহাকার দেখা দিয়েছে। সিলিন্ডার বুকিং করার পরেও সময়মতো ডেলিভারি না পাওয়া এবং ডিস্ট্রিবিউটর অফিসগুলোতে দীর্ঘ লাইনের জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই চরম অব্যবস্থার খবর পেয়ে আজ স্বয়ং ময়দানে নামলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। শহরের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে উপভোক্তাদের লম্বা লাইন চোখে পড়ছে। সাধারণ মানুষের অভিযোগ: ডিজিটাল বুকিং করার ১৫-২০ দিন পার হয়ে গেলেও সিলিন্ডার বাড়িতে পৌঁছাচ্ছে না। লাইনের যন্ত্রণা: বাধ্য হয়ে মহিলারা এবং বয়স্করা সকাল থেকে খালি সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেরই অভিযোগ, আকাল তৈরি করে কালোবাজারির চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মেয়র…
Read More
শিলিগুড়িতে জনসংযোগ বাড়াতে মাঠে নামলেন শংকর ঘোষ

শিলিগুড়িতে জনসংযোগ বাড়াতে মাঠে নামলেন শংকর ঘোষ

বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ-এর। বুধবার সকালে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জনসংযোগে যান তিনি। সেখানে মর্নিং ওয়াকে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত শোনেন তিনি। পাশাপাশি মাঠে উপস্থিত যুবকদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলায়ও অংশ নেন বিজেপি প্রার্থী। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন শংকর ঘোষ।
Read More
ট্রান্সজেন্ডার আইন প্রত্যাহারের দাবি, শিলিগুড়িতে সরব লিঙ্গ-যৌন সংখ্যালঘুরা

ট্রান্সজেন্ডার আইন প্রত্যাহারের দাবি, শিলিগুড়িতে সরব লিঙ্গ-যৌন সংখ্যালঘুরা

ট্রান্সজেন্ডার আইন ২০২৬-কে কেন্দ্র করে শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার, কুইয়ার ও লিঙ্গ-যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, নতুন এই আইন তাদের মৌলিক অধিকার খর্ব করছে এবং সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে তুলবে। প্রতিবাদকারীদের দাবি, ২০১৯ সালের আইনের সংশোধনী হিসেবে আনা এই নতুন আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। ফলে আইনটি বাস্তবে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনে স্ব-পরিচয়ের অধিকার সীমিত করা হয়েছে এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। পাশাপাশি নন-বাইনারি ও জেন্ডার ফ্লুইডসহ বিভিন্ন…
Read More
ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে মালদায় সড়ক অবরোধ, উত্তপ্ত পরাণপুর এলাকা

ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে মালদায় সড়ক অবরোধ, উত্তপ্ত পরাণপুর এলাকা

এস.আই.আর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। সোমবার সাত সকালে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া-২নং ব্লকের পরাণপুর এলাকার বাসীন্দারা। এদিন তারা সকাল ৯টা থেকে পরাণপুর ইদগাহ স্ট্যান্ডে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তুমুল বিক্ষোভ দেখান। পথ অবরোধ-বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও অবরোধকারীরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের পুনরায় ভোটার তালিকায় নাম ফিরিয়ে না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
Read More
যানজট ও মহানন্দা দূষণ ইস্যুতে শাসক-বিরোধীদের তোপ কংগ্রেস প্রার্থীর

যানজট ও মহানন্দা দূষণ ইস্যুতে শাসক-বিরোধীদের তোপ কংগ্রেস প্রার্থীর

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা হতেই সোমবার সাত সকালে দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালী বাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলক ধারা। শহরের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করেই এবার তিনি এই বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে চাইছেন তিনি। তিঞ্জ জানান গৌতম দেব ও শঙ্কর ঘোষ রীতিমত পরীক্ষিত, তাদেরকে জনগণ সুযোগ দিয়েছে কাজ করা, তবে শহরের কোন উন্নয়ন না করে তারা নিজেদের মধ্যে বাকবিতন্ডায় ব্যস্ত ছিল। শহরের যানজট দিনের পর দিন ক্রমশ বেড়েই চলছে হেলদোল নেই কারোর। দূষিত মহানন্দা নদীকে নিয়েও চিন্তাভাবনা নেই শাসক-বিরোধীদের, তাই তিনি ক্ষমতায় এলে শহরে এই সমস্ত সমস্যার সমাধান উদ্যোগী হবেন।
Read More
নির্বাচন কমিশনের নির্দেশে অনুষ্ঠান বন্ধ, ফেসবুক লাইভে মানুষের সমস্যা শুনলেন মেয়র

নির্বাচন কমিশনের নির্দেশে অনুষ্ঠান বন্ধ, ফেসবুক লাইভে মানুষের সমস্যা শুনলেন মেয়র

শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর অভিযোগের জেরে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান বন্ধ হওয়ার পর বাড়ি থেকেই ‘টক টু গৌতম’ কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী Gautam Deb। প্রতি শনিবার Siliguri Municipal Corporation কার্যালয়ে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের মাধ্যমে শহরের মানুষের সমস্যা শুনতেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থী Shankar Ghosh নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর Election Commission of India ওই অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় বলে অভিযোগ গৌতম দেবের। এরপর শনিবার সকাল ১১টা থেকে নিজের বাড়ি থেকেই ফেসবুক লাইভে ‘টক টু গৌতম’ করেন তিনি। প্রথম দিনেই ৩২টি ফোন আসে। শহরের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। গৌতম দেব জানান, নির্বাচন চলায় আপাতত অভিযোগগুলি নথিভুক্ত…
Read More
সীমান্তে সন্দেহজনক গতিবিধি, ধৃতকে আদালতে পেশ

সীমান্তে সন্দেহজনক গতিবিধি, ধৃতকে আদালতে পেশ

মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলবেলা কেদারিপাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ জওয়ানরা। পরবর্তীতে শুক্রবার  বিকেল বেলা ধৃত ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম প্রদীপ বালা (৩৯)। তার বাড়ি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি এলাকায়। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More