Sonakshi Sarkar

1803 Posts
শহর ও গ্রামে ঝড়-বৃষ্টির দাপট, তাপমাত্রা কমল উত্তরবঙ্গে

শহর ও গ্রামে ঝড়-বৃষ্টির দাপট, তাপমাত্রা কমল উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ সাতসকালে হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা, ঠিক সেই সময় আকাশ কালো ঘন মেঘে ঢেকে যায় এবং গোটা এলাকায় কার্যত অন্ধকার নেমে আসে। এর কিছু পরেই জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। বিপর্যস্ত জনজীবন সকালবেলা আচমকা অন্ধকার নেমে আসায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলিকে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা যায়। প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন গত কয়েকদিনের হাঁসফাঁস করা গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনই অন্যদিকে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। জেলাজুড়ে বৃষ্টির…
Read More
শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতেই…
Read More
কাঁথি থেকে কলকাতার পথে শুভেন্দু অধিকারী, রাজ্য অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক

কাঁথি থেকে কলকাতার পথে শুভেন্দু অধিকারী, রাজ্য অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক

কাঁথির শান্তিকুঞ্জ বাড়ি থেকে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কলকাতার রাজ্য পার্টি অফিসের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার প্রসঙ্গে তিনি মুখ খুলতে চাননি। রাজ্য পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করবেন বলেই জানিয়েছেন। বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের প্রণাম জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে, শান্তিকুঞ্জ এলাকায় রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Read More
বিপুল ভোটে জয়ের পর মালদায় বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতোয়ারা কর্মীরা

বিপুল ভোটে জয়ের পর মালদায় বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতোয়ারা কর্মীরা

এই জয় সনাতনীদের জয়-সোমবার বিপুল ভোটে জয়লাভ করে মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন মালদা বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহা। সোমবার তিনি ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে পুনরায় মালদা কেন্দ্রে নিজের জয় হাসিল করেন। আর এই জয় হাসিলের পর মঙ্গলবার সাত সকালেই পুরাতন মালদার আটমাইলে বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহার বাড়িতে বিজেপি নেতাকর্মীরা হাজির হন। তারা প্রথমে গোপালবাবুর গলায় মালা পরিয়ে, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা, অভিনন্দন জানান। এরপর তাকে নিয়েই আটমাইল স্ট্যান্ড এলাকায় বিজয় মিছিল করেন। ডিজে বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে জয়ের…
Read More
রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই জোরালো আত্মবিশ্বাসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন গণনার মাঝেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জমায়েত হন। সেখানে পৌরনিগমের গেটে দলীয় পতাকা লাগিয়ে কার্যত আগাম জয়ের বার্তা দিতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরে মেতে ওঠেন অনেকে, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে চলেছে বিজেপি—আর সেই অভিযানের সূচনা হয়ে গেল আজ থেকেই। এদিন আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে কর্মীদের একাংশ বলেন, শহরের যেসব নীল-সাদা রঙের সরকারি বিল্ডিং রয়েছে, সেগুলির…
Read More
শঙ্খধ্বনি-আবিরে রাঙা জলপাইগুড়ি, মহিলা মোর্চার উচ্ছ্বাস

শঙ্খধ্বনি-আবিরে রাঙা জলপাইগুড়ি, মহিলা মোর্চার উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার রুঝানে বিজেপি-র বিপুল সাফল্যের ইঙ্গিত মিলতেই খুশির জোয়ার জলপাইগুড়িতে। সকাল থেকেই গেরুয়া আবির আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ডুয়ার্সের এই জেলা। বিশেষ করে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ নজর কেড়েছে সাধারণ মানুষের। বয়স হার মানল উৎসাহের কাছে: ৮০ বছরের বৃদ্ধাদের নাচ, আজকের উদযাপনের সবচেয়ে সুন্দর দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির রাস্তায়, যেখানে বয়সের সীমা ছাড়িয়ে উৎসবে মেতে উঠতে দেখা গেল বিজেপি কর্মীদের। নাচ ও গান: ঢোল, নগাডড়ার তালে তালে কোমর দোলাতে দেখা গেল আশি বছর বয়সী প্রবীণ মহিলাদেরও। তাঁদের এই স্বতঃস্ফূর্ত নাচ দেখে উপস্থিত জনতা রীতিমতো অবাক হয়ে যান। আবির খেলা: একে অপরকে গেরুয়া আবিরে…
Read More
ভোটের রেজাল্ট ঘিরে উত্তেজনা, সচিবালয় চত্বরে ১৪৪ ধারা জারি

ভোটের রেজাল্ট ঘিরে উত্তেজনা, সচিবালয় চত্বরে ১৪৪ ধারা জারি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যত গড়াচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন-এর নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয় চত্বরকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ ও প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গণনা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্ন চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার প্রধান দিকগুলি হলো: অতিরিক্ত বাহিনী: কলকাতা ও হাওড়া পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে পুলিশ কর্মী। ব্যারিকেড ও ড্রোন নজরদারি: নবান্নে প্রবেশের প্রধান রাস্তাগুলিতে নতুন করে ব্যারিকেড দেওয়া হয়েছে। এমনকি আকাশপথে ড্রোনের মাধ্যমেও পুরো এলাকার ওপর নজরদারি চালানো…
Read More
ফল প্রকাশের পর সাফল্যের জোয়ারে সেন্ট এন্থনি স্কুল, কৃতি ছাত্রদের সংবর্ধনা ও শুভেচ্ছা শিক্ষক-শিক্ষিকাদের

ফল প্রকাশের পর সাফল্যের জোয়ারে সেন্ট এন্থনি স্কুল, কৃতি ছাত্রদের সংবর্ধনা ও শুভেচ্ছা শিক্ষক-শিক্ষিকাদের

২০২৫ - ২৬ শিক্ষাবর্ষের ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার। এই শিক্ষাবর্ষে জলপাইগুড়ি ৭৩ মোরে অবস্থিত সেন্ট এন্থনি স্কুলের পরীক্ষার্থীদের সাফল্য সকলকে গর্বিত করেছে। ICSE তে ম্যাক চৌধুরী ৯৫ শতাংশ নম্বর এবং অঙ্কে 100 নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে, এছাড়াও  দ্বিতীয় স্থানে রয়েছে নমন কুমার শা এবং তৃতীয় থানে রয়েছে নবজিৎ রায় প্রধান। এছাড়া ISC পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে প্রিয়াংশু গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কঙ্কনা রায় ও দুতিস ঘোষ । বাকি সকল ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যের গর্বিত বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা…
Read More
স্ট্রং রুম ঘিরে ভুয়ো জলমগ্নতার দাবি, নির্বাচন কমিশনের খণ্ডন

স্ট্রং রুম ঘিরে ভুয়ো জলমগ্নতার দাবি, নির্বাচন কমিশনের খণ্ডন

ভোট মিটতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিআরসি (DCRC) কেন্দ্র তথা স্ট্রং রুম হলো নেতাজি ইনডোর স্টেডিয়াম। তবে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল— দাবি করা হয়েছিল, বৃষ্টির জেরে নাকি জলমগ্ন হয়ে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুম। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। স্ট্রং রুমের ভেতর জল ঢোকার কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষকে এই ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তার বহর কয়েক গুণ…
Read More
“জয় নিশ্চিত” দাবি বিজেপির, পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতার আশা ঘিরে চাঞ্চল্য

“জয় নিশ্চিত” দাবি বিজেপির, পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতার আশা ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি,ভোটের ফলাফল ঘোষণার আগেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা। এদিন একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করতে দেখা যায় কর্মী-সমর্থকদের।  তাদের দাবি, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হয়েছে এবং তাতেই বিজেপির জয় নিশ্চিত। ফলাফল প্রকাশের আগেই এমন আগাম উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীদের মতে, এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে তাদের দল।
Read More