Sonakshi Sarkar

1803 Posts
ফাফরি জঙ্গল থেকে মিলল চুরি যাওয়া মোটরসাইকেল

ফাফরি জঙ্গল থেকে মিলল চুরি যাওয়া মোটরসাইকেল

সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত হিসেবে রাকেশ মিস্ত্রি (৩০)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানা এলাকায় ডাকাতির একটি মামলায় রাকেশ মিস্ত্রি বর্তমানে জেলে ছিল। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ জানতে পারে, সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি হওয়া মোটরসাইকেলটির সঙ্গে রাকেশ মিস্ত্রির যোগ রয়েছে। ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি খোলাচাঁদ ফাফরি এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য একটি ডাকাতি মামলায় রাকেশ মিস্ত্রি শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে। এরপর ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাকে পাঁচ…
Read More
পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

পারিশ্রমিক না মেলায় ক্ষোভে মহকুমা শাসকের দপ্তরে ভোটকর্মীরা

১৩, ১৪ এবং ১৬ই এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তাঁরা। ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা…
Read More
পঞ্চায়েত অফিসের তালা খুলে পরিষেবা সচল করার দাবি বিজেপি প্রার্থীর, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

পঞ্চায়েত অফিসের তালা খুলে পরিষেবা সচল করার দাবি বিজেপি প্রার্থীর, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

২০২৬শে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের এক শ্রেণীর হারমাদ রা রাতারাতি ভোল বদলে ফেলে। কপালে গেরুয়া তিলক মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূলের নেতাকর্মীদের  ঘরবাড়ি ভাঙছে, বিভিন্ন সরকারি অফিস, পঞ্চায়েত অফিসে মারছে তালা। সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। বন্ধ আছে পঞ্চায়েতের কাজকর্ম। মানুষের যাতে অসুবিধে না হয় রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মত সমস্ত অফিসে গিয়ে অফিসের কর্মচারীদের দিয়ে তালা ভেঙ্গে তাদের অফিসের মধ্যে ঢোকালেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী দীপক হালদার। পঞ্চায়েতের তালা খুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ।
Read More
পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণে উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ শিলিগুড়িতে

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় শক্তিকেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় ঝালমুড়ি বিতরণের। কলকাতায় মূল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিলিগুড়িতেও। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝালমুড়ির প্যাকেট। অনেককেই রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। আয়োজকদের বক্তব্য, নতুন সরকারের শপথ গ্রহণকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
Read More
মনোহরপুর মুচিয়া স্কুলে রবীন্দ্রজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ ছাত্রছাত্রীরা

মনোহরপুর মুচিয়া স্কুলে রবীন্দ্রজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ ছাত্রছাত্রীরা

১৬৫ তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হল পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক  নতুন আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরাজ সরকার সম্পূর্ণভাবে তার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি স্থাপনে। এইদিন অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভারত ঘোষ। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও…
Read More
জঙ্গলমহলে গেরুয়া ঝড়: ঝাড়গ্রামের চার আসনেই বিজেপির জয়, উৎসবের মেজাজে সমর্থকেরা

জঙ্গলমহলে গেরুয়া ঝড়: ঝাড়গ্রামের চার আসনেই বিজেপির জয়, উৎসবের মেজাজে সমর্থকেরা

সারা বাংলার মতো এবার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলেও বইল গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ফল প্রকাশের পর থেকেই ঝাড়গ্রামসহ গোটা জঙ্গলমহলে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দে মেতে ওঠেন জঙ্গলমহলের সাধারণ মানুষও। আজ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম শহরেও দেখা গেল উৎসবের আবহ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশিতে বিজেপি কর্মী সমর্থকেরা ঝাড়গ্রাম মেন রোড এলাকায় প্রায় ছয় হাজার লাড্ডু ও ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন পথচলতি মানুষের মধ্যে। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য,  ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। দীর্ঘদিন জঙ্গলমহল…
Read More
সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ এর নেতৃত্বে আবারো বড়সড় সাফল্য পেল পুলিশ

সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ এর নেতৃত্বে আবারো বড়সড় সাফল্য পেল পুলিশ

মধ্যরাত্রে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বড়সড় সাফল্য মিলল। একটি অভিযানে জুয়ার ঠেক থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে-নাতে ধরেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সামশেরগঞ্জের *চাঁদনিদোহা* এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইতাব আলী,  নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ, বাপন সরকার ।ধৃতদের কাছ থেকে নগদ *৪,৫০০ টাকা* উদ্ধার হয়েছে। অন্যদিকে, সামশেরগঞ্জের *কলাবাগান ঘাট* এলাকায় পাচারের আগেই উদ্ধার হলো জাল নোট। একটি স্কুলব্যাগে করে বিপুল পরিমাণ জালনোট নিয়ে আসার…
Read More
সিন্ডিকেট প্রভাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে বিজেপির প্রচার অভিযান

সিন্ডিকেট প্রভাবের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে বিজেপির প্রচার অভিযান

নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সিন্ডিকেট রাজ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভের অভিযোগ উঠছে। আর সেই অভিযোগকে সামনে রেখেই আজ বিজেপির পক্ষ থেকে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব বেড়ে চলেছে, যার ফলে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিন কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্ব জানান, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে এবং অনেক ক্ষেত্রে জোর করে নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকেই পরিষেবা…
Read More
কাঁকসায় টোটোতে বস্তাবন্দি প্রাথমিক বিদ্যালয়ের পোশাক সরানোর অভিযোগে উত্তেজনা, বিজেপির বিক্ষোভ

কাঁকসায় টোটোতে বস্তাবন্দি প্রাথমিক বিদ্যালয়ের পোশাক সরানোর অভিযোগে উত্তেজনা, বিজেপির বিক্ষোভ

টোটো বোঝাই করে বস্তা বন্দি প্রাথমিক বিদ্যালয়ের পোশাক পাচার করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা লক্ষ্য করেন কাঁকসা বিডিও অফিস সংলগ্ন বরুণ ড্রামা অ্যাথলেটিক ক্লাব থেকে বস্তাবন্দি প্রাথমিক বিদ্যালয় এর পোশাক বের করে টোটোয় চাপিয়ে সেগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। যারা টোটো চাপিয়ে সেগুলি নিয়ে যাচ্ছিলেন তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার উত্তর দিতে পারেনি। এরপরই সন্দেহ হয় বিজেপি কর্মীদের। টোটোটিকে আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি কাঁকসার বিডিওকে ফোনের মাধ্যমে জানানো হয়। বিজেপি কর্মীদের অভিযোগ যে সমস্ত পোশাকগুলি বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি বিল্ডিং এ রাখার কথা সেগুলি ক্লাবের ভেতরে কেন রাখা ছিল। তাদের অনুমান বস্তা…
Read More
২৬টি অভিযোগ, ৩৬ গ্রেফতার—কড়া নজরদারিতে জলপাইগুড়ি পুলিশ

২৬টি অভিযোগ, ৩৬ গ্রেফতার—কড়া নজরদারিতে জলপাইগুড়ি পুলিশ

ভোট পরবর্তীকালে জেলার‌ শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে এদিন জেলাশাসকের‌ দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন‌ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।‌ উপস্থিত ছিলেন সিআরপিএফ‌ কমান্ডার।‌ জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ, জেলা পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক সন্তোষ কুমার।‌ যৌথ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ভোট পরবর্তীকালে জেলার বিভিন্ন ঘটনা নিয়ে মোট ২৬টি অভিযোগ দায়ের করা হয়েছে।‌ এখন‌ পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পলাতক‌ তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসকে‌ খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।‌ ভোট গণনার পর গত দুই দিনে দুটো বড়…
Read More