বিভিন্ন অভিযোগে জলপাইগুড়ি পৌরসভা ঘিরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি জোরালো

বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি সহ পেনশন ,বেতন বকেয়া সহ অন্যান্য একাধিক অভিযোগ নিয়ে সোচ্চার হতে দেখা গেলো শহরের বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন সহ সমাজ কর্মীদের।

এই প্রসঙ্গে সমাজ কর্মী নোবেন্দু মল্লিক জানান, একাধিক অভিযোগ নিয়ে আজ আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। অপরদিকে আইনজীবী সৌজিৎ সিনহা বলেন, আজও সোস্যাল মিডিয়ায় পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে পোস্ট গুলো জ্বলজ্বল করছে, এবার দায়িত্ব পুলিশের।