29
Apr
নির্বাচনের উত্তাপের মাঝে হাওড়ার শিবপুরে এক অভিনব চিত্র। রাজনীতির উত্তপ্ত ময়দানের পাশাপাশি এখন বাঙালির হেঁশেলেও পৌঁছে গিয়েছে নির্বাচনী আবহাওয়া। হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার একটি প্রখ্যাত মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশ। ক্ষীরের ওপর নিখুঁত হাতে আঁকা জোড়াফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি-তারা কিংবা হাতচিহ্ন—ভোটের মরশুমে এই মিষ্টিগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দোকানের মালিক সৈকত পাল জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রতিবারই নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সৈকতবাবুর কথায়, “সাধারণ মানুষ এই ধরনের মিষ্টি খুব পছন্দ করছেন। সব দলের প্রতীকেরই চাহিদা রয়েছে। গত ১৫ দিন আগে থেকেই…
