nanika

93 Posts
নরেন্দ্রপুরে ২৫০ শয্যার আধুনিক অ্যাপোলো হাসপাতাল উদ্বোধন

নরেন্দ্রপুরে ২৫০ শয্যার আধুনিক অ্যাপোলো হাসপাতাল উদ্বোধন

কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে চালু করল অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই ২৫০ শয্যা-সজ্জিত হাসপাতালটি দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।হাসপাতালে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারি-সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন।এছাড়াও কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ইউনিট, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ২৪x৭ এমার্জেন্সি পরিষেবার সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি…
Read More
ডিএ আইনি অধিকার: সুপ্রিম কোর্টের কঠোর বার্তার পর এবার অবমাননার মামলার মুখে রাজ্য সরকার

ডিএ আইনি অধিকার: সুপ্রিম কোর্টের কঠোর বার্তার পর এবার অবমাননার মামলার মুখে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মেটানোর কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের। এই অভিযোগে এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, আদালত ডিএ-কে কর্মীদের ‘আইনি অধিকার’ বললেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে রায় কার্যকর করতে দেরি করছে। গত ৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মহার্ঘভাতা (DA) কোনো দয়া নয়, বরং সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আদালত নির্দেশ দিয়েছিল । সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরাসরি রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, রায় ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো প্রস্তুতি বা…
Read More
ঐক্য ও গণতন্ত্রের পথে হাঁটার ডাক তারেক রহমানের

ঐক্য ও গণতন্ত্রের পথে হাঁটার ডাক তারেক রহমানের

দেড় দশক পর ক্ষমতায় ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। দলের চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারিক রহমান জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকারের প্রতিশ্রুতি দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে স্পষ্ট আশ্বাসের বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য— “দলমত, ধর্ম, দর্শন যার যার; রাষ্ট্র সবার”— ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই উচ্চারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বহুল প্রচারিত সম্প্রীতির স্লোগানের প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন।ভাষণে তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান— পাহাড় বা সমতল, যে অঞ্চলেরই হোন না কেন, এই দেশ সবার। তিনি জোর দিয়ে জানান, সাংবিধানিক ও সরকারি-বেসরকারি…
Read More