nanika

93 Posts
গ্যাসের দামে চাপ, রান্নাঘরে নতুন ভরসা ইলেকট্রিক গ্যাজেট

গ্যাসের দামে চাপ, রান্নাঘরে নতুন ভরসা ইলেকট্রিক গ্যাজেট

গ্যাস বাঁচাতে বিকল্প খুঁজছেন গৃহস্থরা, রাইস কুকার থেকে এগ স্টিমার—বাড়ছে ব্যবহার রান্নার গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্তের রান্নাঘরে শুরু হয়েছে নতুন ভাবনা। গ্যাসের উপর নির্ভরতা কমাতে এখন অনেকেই খুঁজছেন বিকল্প উপায়। ফলে রান্নাঘরে আবার গুরুত্ব পাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট।বাঙালি গৃহিণীরা শখ করে নানা ইলেকট্রিক রান্নার যন্ত্র কিনে রাখলেও, দৈনন্দিন রান্নায় এতদিন গ্যাসের চুলিই ছিল ভরসা। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে সেই অভ্যাসে বদল আসছে। অনেকেই ভাবছেন, ভোটের আগে যদি গ্যাসের দাম বাড়ে, তাহলে ভোটের পরে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তার সঙ্গে যোগ হয়েছে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। সিলিন্ডার ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার কবে মিলবে—তা…
Read More
নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, এক ম্যাচেই গড়ল ১৯টি রেকর্ড

নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, এক ম্যাচেই গড়ল ১৯টি রেকর্ড

রবিবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। নিউজ়িল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এই জয়ের পথে একসঙ্গে ১৯টি রেকর্ড গড়ে নতুন নজির তৈরি করল দল।এর আগে ২০০৭ এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৬ সালে আবার ট্রফি জিতে প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল ভারত। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ় দু’বার করে এই ট্রফি জিতলেও তিনবার জয়ের নজির আগে কোনও দলের ছিল না।এবারের বিশ্বকাপে আরও একটি বড় ইতিহাস তৈরি করেছে ভারত। প্রথমবার কোনও দল পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। পাশাপাশি দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ডও গড়ল ভারত, যা আগে কোনও দল করতে…
Read More
ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, গৃহস্থের সিলিন্ডারে ৬০ টাকা বৃদ্ধি

ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, গৃহস্থের সিলিন্ডারে ৬০ টাকা বৃদ্ধি

দেশজুড়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় গৃহস্থের ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। নতুন দামে ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা।শুধু গৃহস্থের গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। নতুন দামে তা দাঁড়িয়েছে ১,৯৯০ টাকা।উল্লেখ্য, গত ১ মার্চই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৩১ টাকা বাড়ানো হয়েছিল। তবে সে সময় গৃহস্থের ব্যবহারের গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। মাত্র পাঁচ দিনের মধ্যেই এবার দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হল।বিশেষজ্ঞদের মতে, পশ্চিম…
Read More
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যবসায়ী অনিল আম্বানি-র গোষ্ঠীভুক্ত সংস্থা রিলায়েন্স পাওয়ার-কে ঘিরে তদন্তে নেমে শুক্রবার মুম্বই ও হায়দরাবাদে একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থা সূত্রে জানা গেছে, এই অভিযানে প্রায় ১০ থেকে ১২টি স্থানে একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।অধিকারিকদের মতে, এই অভিযানে ইডির প্রায় ১৫টি দল অংশ নিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার অফিস এবং কিছু শীর্ষ আধিকারিকের সঙ্গে যুক্ত জায়গাগুলিতেও তল্লাশি চলছে। যদিও এই বিষয়ে রিলায়েন্স গ্রুপ -এর কাছে জানতে চাওয়া হলেও এখনও পর্যন্ত তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে অনিল আম্বানির গোষ্ঠীর একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। এই মামলায় অর্থ পাচার সংক্রান্ত আইনের পাশাপাশিবৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা…
Read More
NHAI-এর RIIT-এ যোগ দিল EPFO, অবকাঠামো খাতে নতুন দিশা

NHAI-এর RIIT-এ যোগ দিল EPFO, অবকাঠামো খাতে নতুন দিশা

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর নতুন অবকাঠামো বিনিয়োগ ট্রাস্ট বা InvIT-এ বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ট্রাস্টটির নাম হাইওয়ে ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট (RIIT)। প্রথম পাবলিক ইস্যুতেই EPFO প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে।সূত্রের খবর, RIIT এই ইস্যুর মাধ্যমে মোট প্রায় ₹৬,০০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এর মধ্যে ১৬.৬ শতাংশ ইউনিট কিনবে EPFO। অন্যদিকে, ট্রাস্টটির স্পনসর হিসেবে NHAI নিজেও ১৫ শতাংশ ইউনিট অধিগ্রহণ করবে। ফলে এই প্রকল্পে EPFO অন্যতম বড় বিনিয়োগকারী হিসেবে উঠে আসবে।এই InvIT-এ আরেকটি বড় বিনিয়োগকারী হল এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা প্রায় ২৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। জানা…
Read More
পর্যটন নিরাপত্তায় বড় পদক্ষেপ: অসমে ১৫৫ পুলিশ আধিকারিককে বিশেষ প্রশিক্ষণ

পর্যটন নিরাপত্তায় বড় পদক্ষেপ: অসমে ১৫৫ পুলিশ আধিকারিককে বিশেষ প্রশিক্ষণ

পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ) ও অসম পুলিশ । যৌথ উদ্যোগে ১৫৫ জন পুলিশ আধিকারিককে আধুনিক ‘স্মার্ট পুলিশিং’ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।অসম সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় Lachit Barphukan Police Academy-তে। এতে অংশ নেন ৩২ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) এবং ১২৩ জন সাব-ইনস্পেক্টর। আন্তর্জাতিক মানের পর্যটন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ।প্রশিক্ষণে আধুনিক আইন, প্রযুক্তি এবং আচরণগত দক্ষতার উপর জোর দেওয়া হয়। অফিসারদের ‘ফরেনার্স অ্যাক্ট’, পর্যটকদের অধিকার এবং নতুন ভারতীয় ফৌজদারি আইন—ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি-ভিত্তিক…
Read More
মার্চের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুখবরের ইঙ্গিত

মার্চের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুখবরের ইঙ্গিত

CPI-IW সূচকের ভিত্তিতে ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাকেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আসতে পারে বড় সুখবর। অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ও ডিআর বৃদ্ধি কার্যকর হয়। সেই নিয়ম অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে হতে পারে বলে জল্পনা চলছে। হোলির আগেই অর্থাৎ ৩ বা ৪ মার্চ সরকার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। ২ শতাংশ বৃদ্ধি পেলে তা বেড়ে ৬০ শতাংশ হতে পারে। ডিসেম্বর ২০২৫-এর AICPI (CPI-IW) সূচক…
Read More
পিঙ্ক সল্টে আয়োডিন কম, বাড়তে পারে থাইরয়েডের সমস্যা

পিঙ্ক সল্টে আয়োডিন কম, বাড়তে পারে থাইরয়েডের সমস্যা

স্বাস্থ্য সচেতন অনেকেই এখন সাধারণ আয়োডিনযুক্ত লবণের বদলে পিঙ্ক সল্ট বা হিমালয়ান লবণ ব্যবহার করছেন। তবে চিকিৎসক ও সাম্প্রতিক গবেষণা বলছে, পিঙ্ক সল্ট সবসময় নিরাপদ বা বেশি স্বাস্থ্যকর—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়।পিঙ্ক সল্টে আয়োডিন যোগ করা থাকে না। অথচ আয়োডিন থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য অত্যন্ত জরুরি। দীর্ঘদিন আয়োডিনের ঘাটতি হলে গয়টার বা থাইরয়েড ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, নিয়মিত শুধু পিঙ্ক সল্ট ব্যবহার করলে আয়োডিনের ঘাটতির ঝুঁকি বাড়তে পারে।এ ছাড়া পিঙ্ক সল্টেও প্রায় ৯৮ শতাংশই সোডিয়াম ক্লোরাইড থাকে, যা সাধারণ নুনের মতোই। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার আশঙ্কা বাড়ে।…
Read More
নোনা মাটিতে সূর্যমুখীর সাফল্য, সুন্দরবনে চাষিদের মুখে হাসি

নোনা মাটিতে সূর্যমুখীর সাফল্য, সুন্দরবনে চাষিদের মুখে হাসি

লবণাক্ত মাটি মানেই চাষের অযোগ্য—এই ধারণা বদলে দিচ্ছে সুন্দরবন। ধান কাটার পর ফেলে রাখা নোনা জমিতেই এখন দেদার ফুটছে সূর্যমুখী। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ এখন বাম্পার ফলনের আশায় কৃষকদের নতুন ভরসা হয়ে উঠেছে।বিশেষজ্ঞদের পরামর্শে সঠিক জাতের বীজ, পরিমিত জৈব সার এবং সুনির্দিষ্ট সেচ ব্যবস্থাপনা ব্যবহার করেই মিলছে সাফল্য। কৃষকদের মতে, ধান চাষের পর সূর্যমুখী করলে জমির নোনাভাব কিছুটা কমে এবং মাটির উর্বরতাও উন্নত হয়। ফলে একই জমি থেকে বছরে অতিরিক্ত আয় সম্ভব হচ্ছে।সূর্যমুখী শুধু সৌন্দর্যের ফুল নয়, এর বীজ থেকে উৎপাদিত তেল স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল হিসেবে বাজারে চাহিদাসম্পন্ন। কম খরচে চাষ এবং তুলনামূলক কম ঝুঁকি…
Read More
প্রতারণা মামলায় মুচলেকায় মুক্তি গায়ক নোবেলের

প্রতারণা মামলায় মুচলেকায় মুক্তি গায়ক নোবেলের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় কণ্ঠশিল্পীমইনুল আহসান নোবেল-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন।দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হলে বিচারক মামলার বাদীর কাছে আপসের বিষয়ে জানতে চান। বাদী সম্মতি দিলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই জামিন মঞ্জুর করা হয়।মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা…
Read More