23
Jul
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জুলাই শ্যাম স্টিল গ্রুপের ২-এমটিপিএ ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাঁকুড়ার মেজিয়াতে এই প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। কারখানাটিতে ডিআরআই ইউনিট, পিলেট ও বেনিফিসিয়েশন, স্টিল মেল্টিং শপ এবং টিএমটি বার ও স্ট্রাকচারাল স্টিলের উচ্চগতির রোলিং মিলের সুবিধা থাকবে। এর ফলে গ্রুপের ফিনিশড স্টিল উৎপাদন ক্ষমতা ১.৫ এমটিপিএ থেকে বেড়ে ৩.৫ এমটিপিএ-তে পৌঁছাবে।ইস্পাত খাতের পাশাপাশি, ডিফেন্স, এভিয়েশন, রিয়েল এস্টেট, পেইন্টস ও ইনফ্রাস্ট্রাকচারের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে আরও ৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে গ্রুপটি। সব মিলিয়ে মোট ১৫,০০০ কোটি টাকার এই সমন্বিত বিনিয়োগের মাধ্যমে ২০,০০০-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং…
