20
Jul
বন্ধন ব্যাঙ্ক এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সঙ্গে সমন্বিত প্রভিডেন্ট ফান্ড (PF) পেমেন্ট পরিষেবা চালুর ঘোষণা করেছে। এর ফলে ব্যাঙ্কের ব্যবসায়িক গ্রাহকরা বন্ধন ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে সহজেই পিএফ জমা করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য পিএফ জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তোলা।এই ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলি EPFO পোর্টাল থেকে পিএফ পেমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারবে এবং বন্ধন ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই পেমেন্ট সম্পূর্ণ করতে পারবে। এর ফলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে লেনদেনের নিশ্চয়তা পাবেন এবং তাৎক্ষণিকভাবে চালান ডাউনলোড করতে পারবেন। এতে পেমেন্ট দ্রুত সম্পন্ন হবে এবং কাজের সময়ও বাঁচবে।ব্যবসার ক্রমবর্ধমান…
