এএমএনএস পারাদীপ লজিস্টিক্সকে অ্যাওয়ার্ড অফ কনসেসন ফর বার্থ মঞ্জুর করল পারাদীপ পোর্ট অথরিটি 30 বছর ধরে ক্যাপ্টিভ বেসিসে ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য

ভারত সরকার কোস্টাল শিপমেন্টকে উত্সাহ দেয়। কেননা, এই ধরনের পরিবহনে জ্বালানির সাশ্রয় হয়, খরচ কম পড়ে এবং তা পরিবেশের পক্ষেও অনুকূল। সরকারের এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পারাদীপ পোর্ট অখরিটি (পিপিএ)-র পক্ষ থেকে এএম/এনএস ইন্ডিয়ার একটি এসপিভি এএমএনএস পারাদীপ লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড (এপিএলপিএল)-এর নামে আনুষ্ঠানিক ভাবে অ্যাওয়ার্ড অফ কনসেসন মঞ্জুর করা হল সিকিউ-থ্রি’র বার্থ মেকানাইজেশনের জন্য যাতে অভ্যন্তরীণ ভাবে 10 এমটিপিএ ক্ষমতা সম্পন্ন ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য। 21 অগস্ট, 2026 তারিখে ওড়িশার পারাদীপে অবস্থিত বিজু কনভেনশনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এএম/এনএস ইন্ডিয়ার কর্পোরেট বিষয়ক বিভাগের চিফ শ্রী দীপক আরোরার হাতে অ্যাওয়ার্ড অফ কনসেসন তুলে দিলেন বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

এই কনসেসন মঞ্জুর করা হয়েছে 30 বছরের জন্য। এর ফলে অবিরাম কার্গো গতিবিধি নিশ্চিত হবে এবং এএম/এনএস ইন্ডিয়ার কার্য পরিচালন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে, পরিবেশকে সুস্থিত রাখার প্রতি এই কোম্পানি নিজের দায়বদ্ধতাকে আরও ভাল ভাবে পালন করতে পারবে। এই ব্যবস্থার ফলে এপিএলপিএল আকরিক লোহার পেলেট শিপমেন্টের কাজ সামলাতে পারবে একটি সম্পূর্ণ মেকানাইজড কনভেয়র সিস্টেমের মাধ্যমে যা সরাসরি এএম/এনএস ইন্ডিয়ার পেলেট প্ল্যান্ট কমপ্লেক্স ও পিপিএ-র বার্থের সঙ্গে যুক্ত। পারাদীপ থেকে হাজিরা পর্যন্ত এএম/এনএস ইন্ডিয়া যে আকরিক লোহার পেলেটের কোস্টাল শিপমেন্ট করে তা ইতিমধ্যেই এমন এক পরিবহন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত যা পরিবেশকে সুস্থিত রাখে। সিকিউ-থ্রি বার্থের অভ্যন্তরীণ ব্যবহার শুধুমাত্র এএম/এনএস ইন্ডিয়ার দীর্ঘমেয়াদি বৃদ্ধিকেই সহায়তা করবে না, বরং তা কোম্পানির শক্তিশালী ও পরিবেশের অনুকূল জোগান শৃঙ্খল প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসাবেও কাজ করবে। লজিস্টিক্স সামর্থ্যকে মজবুত করে তোলা এবং বন্দরের কাজকর্মকে আধুনিক করে তোলার জন্য এএম/এনএস ইন্ডিয়ার যে সফর সেখানে উল্লেখযোগ্য এক মাইলফলক স্থাপন করল মঞ্জুর হওয়া কনসেসন। এর ফলে এএম/এনএস ইন্ডিয়া নিজেদের দায়বদ্ধতাকে আরও ভাল ভাবে পালন করতে পারবে এই ক্ষেত্রে— পারাদীপকে বৈশ্বিক সামুদ্রিক প্রবেশদ্বার হিসাবে গড়ে তোলার কাজে কার্য পরিচালনায় উত্কর্ষ সাধন করা, নতুন কিছু উদ্ভাবন করা এবং অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে যাওয়া।

অ্যাওয়ার্ড অফ কনসেসন মঞ্জুরি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা সরকারের শিল্প, দক্ষতা বিকাশ ও কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী সম্পদ চন্দ্র সোয়েইন; জগতসিংহপুরের সাংসদ শ্রী বিভু প্রসাদ তরাই; পারাদীপ পোর্ট অথরিটির চেয়ারম্যান শ্রী পি. এল. হরনাধ, আইআরটিএস; পারাদীপ পোর্ট অথরিটির ডেপুটি চেয়ারম্যান শ্রী টি. বেণু গোপাল; এএম/এনএস ইন্ডিয়ার ওড়িশা অপারেশন্সের হেড শ্রী ইউ.এস.আর রাজু সহ পিপিএ-র বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পারাদীপের কর্পোরেট ক্ষেত্রের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি।