পশ্চিমবঙ্গ

বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে ফের শুরু হল ১২৫ দিনের কাজের প্রকল্প। বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার-সহ একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক…
Read More
শ্রমিকদের বেতন বৃদ্ধি ঘোষণা, জোনভিত্তিক নতুন মজুরি নির্ধারণ রাজ্য সরকারের

শ্রমিকদের বেতন বৃদ্ধি ঘোষণা, জোনভিত্তিক নতুন মজুরি নির্ধারণ রাজ্য সরকারের

রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মজুরি কাঠামো রাজ্যজুড়ে দুটি জোন—‘এ’ এবং ‘বি’—ভিত্তিকভাবে কার্যকর হবে। জোন ‘এ’-র আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে, জোন ‘বি’-তে রাজ্যের বাকি অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হার অনুযায়ী, জোন ‘এ’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক ৪০৬ টাকার সমান। জোন ‘বি’-তে অদক্ষ শ্রমিকদের…
Read More
একাধিক নির্দেশ খাদ্যমন্ত্রীর তরফে

একাধিক নির্দেশ খাদ্যমন্ত্রীর তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মীদের বদলিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দপ্তরের একাধিক আধিকারিকের পোস্টিং ও ট্রান্সফারের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বদলি দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বিষয়টি জানিয়ে খাদ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ডিরেক্টরের কাছে অভিযোগপত্রটি জমা দেন। দাবি করা হয়েছে,…
Read More
চালু হলো নয়া কর্মসূচি

চালু হলো নয়া কর্মসূচি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রকৃতিকে রক্ষা করার লড়াইয়ে বৃক্ষরোপণকে আরও বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরিবেশ সংরক্ষণের বার্তার সঙ্গে আবেগের বন্ধন তৈরি করতেই ‘এক পেড় মাকে নাম’ বা ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বাড়ানো হবে, অন্যদিকে মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তাও ছড়িয়ে দেওয়া হবে নতুন প্রজন্মের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচির সূচনা করেছিলেন। এবার সেই ভাবনাকেই বাস্তবায়িত করতে রাজ্যের স্কুলশিক্ষা দফতর ও বন দফতর যৌথভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে। কর্মসূচি শুরু…
Read More
নয়া রুট চালু হতে চলেছে

নয়া রুট চালু হতে চলেছে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘাকে ঘিরে বড় রেল-পরিকল্পনার ইঙ্গিত মিলল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প সম্পূর্ণ হলেই দিঘার সঙ্গে বন্দে ভারতের সংযোগ স্থাপনের পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে দিঘা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবি উঠলেও এবার সেই সম্ভাবনা বাস্তব হতে চলেছে। দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রেলপথে দ্বিতীয় লাইন বসানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাঁর মতে, এই অংশে ডাবল লাইন না হলে ভবিষ্যতে দ্রুতগতির ট্রেন চালানো কঠিন হয়ে পড়বে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী,…
Read More
উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ

উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আবাস যোজনা, রেশন ব্যবস্থা থেকে জল প্রকল্প, বিভিন্ন জায়গায় অনিয়ম, কাটমানি ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছে। অভিযোগে জড়িত সরকারি কর্মী ও অফিসারদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা…
Read More
হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র স্থাপনের নির্দেশ কেন্দ্রের

হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র স্থাপনের নির্দেশ কেন্দ্রের

হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র বা ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে ভবিষ্যতে এই বন্দরেও পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের ব্যবস্থা চালু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর আওতায় হলদিয়া বন্দরে এই নতুন চেকপোস্ট গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের উপকূলবর্তী ৪০টি বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র রয়েছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে হলদিয়া দেশের ৪১তম বন্দর হিসেবে ওই তালিকায় যুক্ত হবে। বন্দর কর্তৃপক্ষের মতে, হলদিয়া বন্দর দিয়ে নিয়মিত বিপুল সংখ্যক পণ্যবাহী জাহাজের যাতায়াত হয়, যেখানে বিভিন্ন দেশের নাবিক ও কর্মীরা দায়িত্ব পালন করেন। এতদিন এসব বিদেশি নাবিক ও জাহাজকর্মীরা পণ্য…
Read More
একাধিক মামলায় জর্জরিত অভিষেক

একাধিক মামলায় জর্জরিত অভিষেক

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ, তদন্ত এবং আইনি জটিলতার কারণে বারবার শিরোনামে উঠে আসছে তাঁর নাম। অভিষেক এখন নানা মামলার জেরে আইনি লড়াইয়ে জর্জরিত। যিনি অতীতে বিচারব্যবস্থার সমালোচনায় সরব ছিলেন, তিনিই এখন বিভিন্ন ক্ষেত্রে আদালতের রক্ষাকবচের আশ্রয় নিচ্ছেন। সবচেয়ে আলোচিত মামলাগুলির মধ্যে অন্যতম কয়লা পাচার মামলা। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড -এর খনি থেকে কয়লা চুরি এবং আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু…
Read More
মিললো কয়েক লক্ষ ভূয়ো অ্যাকাউন্টের খোজ

মিললো কয়েক লক্ষ ভূয়ো অ্যাকাউন্টের খোজ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এনে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার নামে বহু ভুয়ো অ্যাকাউন্টে সরকারি অর্থ পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সন্দেহজনক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের ডিজিপিকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রকৃত মহিলা উপভোক্তার পরিবর্তে অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তিরা এই প্রকল্পের টাকা তুলেছেন। ভুয়ো অ্যাকাউন্ট প্রসঙ্গে…
Read More
আয়ুষ্মান ভারত থেকে সূর্য ঘর প্রকল্প, জনকল্যাণ শিবিরে মিলছে একাধিক পরিষেবা

আয়ুষ্মান ভারত থেকে সূর্য ঘর প্রকল্প, জনকল্যাণ শিবিরে মিলছে একাধিক পরিষেবা

রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের জেরে কর্মসূচির মেয়াদ আরও এক দিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ছিল শিবিরের নির্ধারিত শেষ দিন। তবে বিভিন্ন জেলায় উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে বৃহস্পতিবারও শিবির চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে সব অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক শিবির আয়োজন করা সম্ভব হয়নি। ফলে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের কারণে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই আরও এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে…
Read More