রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
নতুন প্রস্তাব কার্যকর হলে একাংশের প্রাপ্য রেশনের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রতি মাসে নির্দিষ্টভাবে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা প্রায়োরিটি হাউসহোল্ড শ্রেণির কার্ডধারীরা পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পান।
এবার এই ব্যবস্থাতেই বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পরিবারভিত্তিক নির্দিষ্ট বরাদ্দের পরিবর্তে সদস্যসংখ্যার ভিত্তিতে খাদ্যশস্য দেওয়া হতে পারে। সেই হিসেবে প্রত্যেক সদস্যের জন্য মাসে ৭ কেজি করে শস্য বরাদ্দের কথা ভেবেছে।
