বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। সরকারি কর্মীদের ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর সরকার। ইতিমধ্যেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য।

ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। কবে বকেয়া ডিএ হাতে আসবে, চালু হবে নয়া পে কমিশন, সরকারি কর্মীরা এখন সেই অপেক্ষায়। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা তুঙ্গে।

এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানালেন, চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষের মধ্যেই যাতে সপ্তম পে কমিশন চালু করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। লক্ষ্য পূরণ হলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।