কেন্দ্র সরকারের তরফে মিলল অনুমোদন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নতুন নেওয়া সিদ্ধান্ত মতোই চলতি বছরেই শুরু হলো কাজ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা ৬২ হাজার ৫০০ কোটি টাকার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (এমপিএমএস) – এ অনুমোদন দিয়েছে। মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে মূল্য সংযোজন আরও বৃদ্ধি করতে চায় সরকার।

মোবাইল ফোনের ক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ড গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর অর্থাৎ ২০২৬ – ২০২৭ থেকে ২০৩০ – ২০৩১ পর্যন্ত। প্রকল্পটির আওতায় ভারতে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় ২.২৫% থেকে ৫% পর্যন্ত আর্থিক সহায়তার প্রস্তাব রয়েছে।

ভারতীয় ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে অতিরিক্ত ৩% সহায়তা মিলবে। এক্ষেত্রে আগামী ৫ বছরে ভারতে উৎপাদিত মোবাইল সেটের মূল্যমান ৩৯ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় প্রত্যক্ষভাবে ৬০ হাজার কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈদ্যুতিন উৎপাদন ক্ষেত্র এক বড় পরিসর হয়ে উঠছে এবং উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প এই ক্ষেত্রের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে।