বর্ষায় স্বাস্থ্য পরিষেবা জোরদার করলো স্টার হেলথ

পশ্চিমবঙ্গে বর্ষায় ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর ও অন্যান্য সংক্রামক রোগ বাড়তে থাকায় স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, রাজ্যে জ্বর ও সংক্রামক রোগের ক্ষেত্রে হোম হেলথকেয়ারের ব্যবহার ৮ গুণেরও বেশি বেড়েছে।

যাদের পলিসি আছে তারা  “টক টু স্টার” হেল্পলাইন (৭২০০ ২২২ ৩৩৩)-এ ফোন করে হোম হেলথকেয়ার ও পরিকল্পিত হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তা নিতে পারবেন। এছাড়া, পলিসি না থাকলেও স্টার হেলথ কাস্টমার অ্যাপ -এর মাধ্যমে ২৪ ঘণ্টা বিনামূল্যে ভার্চুয়াল ওপিডি-তে চিকিৎসকের পরামর্শ মিলবে। এবিষয়ে স্টার হেলথের বিজনেস হেড অতীন রায় বলেন, বর্ষায় জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।

যোগ্য পলিসি উপভোক্তারা পলিসির মেয়াদে অসীম টেলি-কনসালটেশন ও ক্যাশলেস হোম হেলথকেয়ার সুবিধা পাবেন। এর মধ্যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নার্সিং, রক্ত পরীক্ষা, স্যালাইন ও ইনজেকশনের ব্যবস্থাও রয়েছে। এনএসও-এর ৮০তম রাউন্ডের সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে গড়ে গ্রামীণ এলাকায় ৫৭,৯৬৪ এবং শহরে ৮২,৩৪৮ টাকা খরচ হয়। স্টার হেলথের দাবী, এই উদ্যোগ বর্ষায় দ্রুত, সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সাহায্য করবে।