দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এবার অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ কলকাতা পুলিশের।
ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, অথচ তারপরও বিদেশি নাগরিকরা থাকছেন, তাঁদের শনাক্তকরণ, যাচাই এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হল নতুন বিভাগ স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফ ডি। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য এবার কড়া পুলিশ প্রশাসন। একদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও নির্দেশ।
সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরন এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে আরও বেশি জোড় কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের তরফে ৪ সদস্যের একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। দলে থাকবেন এক জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার এবং তিন জন ইনস্পেক্টর। অবৈধ বিদেশীদের চিহ্নিত করার জন্যই নতুন বিভাগ চালু।
