ইউরো কিড্স্ প্রিস্কুল ১৮ থেকে ২৪ মাস বয়সীদের জন্য ‘জুনিয়র প্লে-গ্রুপ’ নামে একটি বিশেষ প্রারম্ভিক শিক্ষা কর্মসূচির সূচনা করেছে। মূলত আড়াই বা তিন বছর বয়সে ভারতে শিশুদের আনুষ্ঠানিক প্রাক-প্রাথমিক শিক্ষা শুরু হলেও, এই নতুন উদ্যোগটি কম বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। শৈশবের প্রথম দুই বছর মস্তিষ্কের দ্রুত বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখে তৈরি করা এই প্রোগ্রামটি শিশুদের উপর পড়াশোনার চাপ না বাড়িয়ে খেলাধুলা, গল্প বলা, স্পর্শ অনুভূতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শেখার আগ্রহ বাড়ায়।
৩০ সপ্তাহের এই পাঠ্যক্রমে মোট ১৫০টি বিশেষ শিক্ষণীয় অভিজ্ঞতা এবং ১:৬ শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত রাখা হয়েছে, যাতে প্রতিটি শিশু ব্যক্তিগত যত্ন পায়। সব প্রশিক্ষকই ছোট শিশুদের মনস্তত্ত্ব ও নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত। এছাড়া কেন্দ্রগুলি TÜV Nord দ্বারা সার্টিফায়েড, যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।
বর্তমানের কর্মজীবী বাবা-মায়ের চাহিদা মেটাতে এবং শিশুদের স্ক্রিন আসক্তি কমিয়ে সামাজিক মেলবন্ধন, কথা বলার দক্ষতা ও কৌতূহল বাড়াতে এই বিজ্ঞানসম্মত প্রোগ্রামটি একটি বিশেষ ভূমিকা পালন করবে। দেশজুড়ে ২,০০০টিরও বেশি ইউরো কিড্স্ কেন্দ্রে এই শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। কম বয়সী শিশুদের বিকাশে সাহায্য করার জন্য এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২০২৬ সালের ২০ জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে।
