পশ্চিমবঙ্গ

কেন্দ্র সরকারের তরফে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারে নওশাদ

কেন্দ্র সরকারের তরফে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারে নওশাদ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে একাধিক বিষয়ে সরল হচ্ছে আইএসএফ ও বিজেপির সম্পর্ক। ফের প্রকাশ্যেই দু’দলের ঘনিষ্ঠতা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলেই বিজেপি বিধায়কদের মতোই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবেন রাজ্যের একমাত্র বাম সমর্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ। এদিকে ভাঙড়ে অশান্তির পর রাজ্যের পক্ষ থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারেন বিধায়ক শওকত মোল্লাও।। গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে লিখিত আবেদন করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আটচল্লিশ ঘণ্টার মধ্যেই তাঁকে নিরাপত্তা…
Read More
অবশেষে স্বস্তি দিয়ে বর্ষা এলো দক্ষিণবঙ্গে

অবশেষে স্বস্তি দিয়ে বর্ষা এলো দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বহু প্রতিক্ষার পর বঙ্গে এল বর্ষা। গত সপ্তাতেই উত্তরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে আপাতত উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে বর্ষা। যদিও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রবিবার অবধি চলছিল তাপপ্রবাহ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের মালদায় আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরী হচ্ছে। সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ…
Read More
তৃণমূলের প্রার্থীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য, প্রতিবাদে সড়ক অবরোধ।

তৃণমূলের প্রার্থীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য, প্রতিবাদে সড়ক অবরোধ।

তৃণমূলের এক প্রার্থীকে রাতের অন্ধকারে হাত পা বেঁধে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাটি শীতলকুচির নগর লালবাজার এলাকার‌। জানা গেছে তিনি ওই বুথের তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন।অভিযোগ গতকাল গভীর রাতে ঘরের সিঁধ কেটে নগর লালবাজারের ২৭৮ নম্বর বুথের প্রার্থী খবির হোসেন মিয়ার বুকের ওপর উঠে মুখ বেঁধে গলা চেপে ধরা হয় এবং তারপর হাত পা বেঁধে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুস্কৃতিরা।পরিবারের সদস্যরা টের পেলে তৃণমূলের ওই প্রার্থীকে ঘরে ফেলে রেখে পালিয়ে যান দুষ্কৃতীরা। এই ঘটনায় তিনি আহত হলে প্রথমে তাকে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং…
Read More
দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর

দিনহাটার সাহেবগঞ্জে ব্যাপক উত্তেজনা, নিশীথের গাড়ি লক্ষ্য করে তীর

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলেও এবার স্কুটনিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ আজ সকাল থেকেই দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। অভিযোগ উদয়ন গুহের উপস্থিতিতেই বিজেপি প্রার্থীদের বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ গোটা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা।ঘটনার খবর পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক ঘটনাস্থলে গেলে পুলিশ তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। নিশীথ প্রামানিকের গাড়িতে লক্ষ্য করে তীর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Read More
২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

মিশন ২০৩২ অলিম্পিককে পাখির চোখ করছে ক্রিড়াদীপ্তি। আর বাকি থাকা সময়ের মধ্যে অলিম্পিকে যাতে ভারতের ভালো ফল হয় সেই লক্ষ্যে এবার ময়দানে নামলো ক্রীড়াদীপ্তি। দুস্থ ও মেধাবী খেলোয়াড়দেরকে মানসিক এবং পুষ্টি সহায়তায় এগিয়ে আসলো ওই সংস্থা। এদের লক্ষ্য মাঝপথে কোন খেলোয়াড় যাতে খেলা থেকে দূরে সরে না যায় এবং ঘুরপথে নেশাগ্রস্থ হয়ে না পড়ে। এছাড়াও অনেক সময় পড়াশোনার চাপে ভালো খেলোয়াড়দের খেলা ছেড়ে দিতে বাধ্য হয়। সেইসব খেলোয়াড়দের অভিভাবকদেরকে সচেতন করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছে ক্রীড়াদীপ্তি। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ক্রীড়া দীপ্তির মুখ…
Read More
প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম

প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম

প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। ধস সরিয়ে ধীরে ধীরে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে।বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তা ধসে যাওয়ায় লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে পড়েন।শুক্রবার থেকেই ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালাচ্ছে সিকিম রাজ্য প্রশাসন। আটকে থাকা পর্যটকদের যাতে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টাও চালানো হচ্ছে। বিআরও এর তরফে দিনরাত কাজ করা হচ্ছে। শনিবার সকাল অবধি প্রায় ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। রাস্তার কাজের পাশাপাশি সমস্ত পর্যটককে যাতে আটকে থাকা জায়গাগুলি থেকে গ্যাংটকে নামানো যায় সেই কাজও করা হচ্ছে
Read More
ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান।খড়িবাড়ির অধিকারী মোড়ের ঘটনা।জানা গিয়েছে, শনিবার সকালে ঝড়ের ফলে আনুমানিক ৩০ বছরের পুরোন বট গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পাশাপাশি চাপা পড়েছে ৫টি দোকান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক ও খরিবাড়ি থানার পুলিশ। স্থানীয়রা জানান, গাছের নিচে বসে ছিলাম হঠাৎ গাছ ভাঙ্গার আওয়াজ শুনে পালিয়ে যাই। তখন দেখি আচমকাই গাছটি ভেঙ্গে পড়ে। পরে টুকরিয়াঝাড় বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে। প্রায় ৪ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
Read More
মিলবে স্বস্তি, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

মিলবে স্বস্তি, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত প্রায় ৯৬ ঘন্টা ধরে বর্ষা আটকে রয়েছে মালদহে। তবে এদিন ভোরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। কলকাতার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকবে বলে জানানো হয়েছে। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি,…
Read More
ভাঙড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব বিচারপতির

ভাঙড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব বিচারপতির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। ভোটের আগেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক প্রথম দিন থেকেই মননয়ন পর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। রক্তাক্ত হয়েছে বাংলা। এই ভাঙড়েই মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার প্রানহানির ঘটনায় সরাসরি রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা করতে না পেরে আইএসএফ এবং বিজেপি প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হন।…
Read More
সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর কথা মাথায় রেখে বড় পরিবর্তন করতে চলেছে সরকার। এমনকি পশ্চিমবঙ্গেরও প্রায় ১০ কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে, বহুক্ষেত্রেই দেখা যায়, নাম, পদবী থেকে শুরু করে আরোও নানা ছোটখাটো ভুল থেকে যায় রেশন কার্ডে। আর তার জেরেই নানান সমস্যার মুখোমুখি হতে হয় আমজনতাকে। এই সব সমস্যা সমাধানের জন্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হল। খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের তরফে লঞ্চ করা হল নতুন একটি অ্যাপ। এই নতুন অ্যাপটির মাধ্যমে ছোটখাটো ভুলগুলি সংশোধন করা যাবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপটির নাম হল ‘খাদ্য সাথী আমার রেশন’। এই অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পাশাপাশি কৃষকেরাও নানান সুবিধা…
Read More