পশ্চিমবঙ্গ

ভোট পূর্ববর্তী পরিস্থিতির জন্য বড় রায় হাইকোর্টের

ভোট পূর্ববর্তী পরিস্থিতির জন্য বড় রায় হাইকোর্টের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সারা রাজ্যে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপরেই আস্থা কলকাতা হাই কোর্টের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে দফায় দফায় অশান্তি দেখা গেছে রাজ্যের একাধিক জেলা। বিরোধীদের দাবি, রাজ্যের শাসকদল বাধা দিচ্ছে তাদের। এমনকী পুলিসও নিষ্ক্রিয়। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেও উঠেছে গড়িমসির অভিযোগ। আর তাতেই বেজায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মামলার শুনানির শুরুতে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা…
Read More
ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমা করার অন্তিম দিন। মনোনয়ন পর্বের শুরু থেকেই অবাধ সন্ত্রাস, কোথাও বোমাবাজি কোথাও গুলিবৃষ্টি। এককথায় তাণ্ডব চলেছে রাজ্যজুড়ে। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপ। সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করতে চলেছে এসসি কমিশন। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন রাজীব সিন্হাকে তলব করা হবে দিল্লিতে। গোটা রাজ্যে প্রায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন। মনোনয়নের সময় তাদের বেশিরভাগই আক্রান্ত, এই দাবি নিয়েই এবার নির্বাচন কমিশনারকে নোটিস দিতে চলেছে এসসি কমিশনের চেয়ারম্যান। প্রসঙ্গত, রাজ্যে…
Read More
নিজ দায়িত্ব থেকে সরানো হল মানস ভুঁইঞাকে

নিজ দায়িত্ব থেকে সরানো হল মানস ভুঁইঞাকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনীতি দল অন্যদিকে সেই সময়ই নিজের মন্ত্রীপদ হারালেন মানস ভুঁইঞা। পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানো হল বর্ষীয়ান বিধায়ককে। পরিবেশ দপ্তরের দায়িত্ব মানসের হাত থেকে নিজের হাতে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি, একই সাথে পরিবেশ দপ্তর ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব ছিল মানস ভুঁইঞার হাতে। পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানোয় তার হাতে পড়ে রইল কেবল জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব। নবান্ন তরফে এই রদবদলের কথা জানানো হয়েছে।…
Read More
বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই ভাঙন ধরছে রাজ্যের শাসক দলে। ফের তৃণমূলে ভাঙন ধরল নিউটাউনে। প্রায় ৩০০ তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিআইএম-এ। ঘটনা রাজারহাট বিষ্ণুপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর শীলপোতা মোড় এলাকার। বিষ্ণুপুর-২ গ্রাম পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল নেতা সেলিম মোল্লা ও মুজিবর মিস্ত্রির নেতৃত্বে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী এদিন যোগ দেন সিপিআইএম-এ। সিপিআইএম-এ যোগ দিয়েই তারা সিপিআইএম-এর হয়ে মনোনয়ন পত্র জমা দিতে পৌঁছে যান রাজারহাট বিডিও অফিসে। সেলিম মোল্লা গ্রাম পঞ্চায়েত ও মুজিবর মিস্ত্রি রাজারহাট পঞ্চায়েত সমিতিতে প্রার্থী…
Read More
চলতি সপ্তাহ শেষেই বর্ষা ঢুকবে বঙ্গে

চলতি সপ্তাহ শেষেই বর্ষা ঢুকবে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর থেকেই মাঝারি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছু দিন।…
Read More
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়।বিজেপির পক্ষ থেকে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়ি আটকে গাড়িতে ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি প্রার্থীরা গাড়িতে করে বিডিও অফিস যাওয়ার পথে ত্রিবেণী এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে দিয়ে তাদের গাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় মোট চারটি গাড়িতে। মারধর করা হয় বিজেপি প্রার্থীদের।
Read More
পঞ্চায়েত পূর্বেই বড় ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজ

পঞ্চায়েত পূর্বেই বড় ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ভোটের দিন ঘোষণার পরই নো ভোট টু টিএমসি’র ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। আর এবার অন্য কোনও রাজনৈতিক দলের প্রতীকে ভোট নয় বরং কুড়মিদের দাবিকে সমর্থনকারী নির্দল প্রার্থীদের সমর্থন করবে, এমনটাই ঘোষণা করে দিল আদিবাসী কুড়মি সমাজ। এদিন আদিবাসী কুড়মি সমাজ মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান No ST, No Vote। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোনও মতেই সমর্থন নয় বলেই জানিয়ে দিল কুড়মিরা। কুড়মিদের দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখন ও রাজনৈতিক প্রচারও বন্ধ করে…
Read More
পঞ্চায়েত পূর্বে ফের একবার আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

পঞ্চায়েত পূর্বে ফের একবার আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। ভোটের দিন ঘোষণা করার পর থেকেই একের পর এক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। একাধিক দাবি নিয়ে আদালতেও ছোটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোট ইস্যুতে ফের আদালতে যাচ্ছে বিজেপি। এমনটাই জানালেন নন্দীগ্রামের বিধায়ক। ‘আইন মাফিক কাজ করছে না কমিশন, মানা হচ্ছে না আদালতের নির্দেশও’। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক। শুভেন্দুর কথায়, “গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে…
Read More
ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চললো গুলি

ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চললো গুলি

ফের অগ্নিগর্ভ হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। বাম- কংগ্রেস জোটের মিছিলে হামলা। আর এই হামলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। জানা গেছে শাসকদলের দাপটে এখনও পর্যন্ত চোপড়ায় বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারেননি বলে অভিযোগ।মনোনয়পত্র জমা করতে তাঁরা যে সময় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে। গুলিবিদ্ধ ৩ জনকে আনা হয়েছে ইসলামপুর হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Read More
লোডশেডিংয়ের প্রতিবাদে হেরিকেন হাতে সিপিএমের বিক্ষোভ

লোডশেডিংয়ের প্রতিবাদে হেরিকেন হাতে সিপিএমের বিক্ষোভ

শিলিগুড়ি শহরে ক্রমাগত লোডশেডিং এর ঘটনার প্রতিবাদ করে হেরিকেন হাতে বিক্ষোভ মিছিলে সামিল হলো সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলর্কাট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে হাতে হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে হিলকার্ট রোড স্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। তীব্র তাপদাহে যেভাবে শহর জুড়ে লোডশেডিং হচ্ছে তাতে আমজনতা ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে এই লোডশেডিং বন্ধ করতে হবে এই দাবি তুলে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে।
Read More