পশ্চিমবঙ্গ

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি।বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়।এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে তার ব্যবস্থা…
Read More
দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তার স্বামীর

দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তার স্বামীর

দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলো জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। দল ছাড়ার আগে কর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আকতার। এরপর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন জাভেদ আকতার। তার অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে এখানে। তিনি টাকা দেননি তাই তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দিয়েছে বলে অভিযোগ তার।
Read More
এনজেপি স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন

এনজেপি স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন

নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে লাইনচ্যুত হয়ে পড়লো একটি মালবাহি ট্রেন। ঘটনায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টা নাগাদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়ারওয়ার সহ রেলের উচ্চ পদস্থ কর্তারা। জানা যায় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ইতিমধ্যেই ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু করেছে রেল কর্মীরা। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
Read More
কোচবিহারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি

কোচবিহারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি

কোচবিহার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বক্সী বাড়ি মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি। এদিন দুপুর ২.৩০ মিনিট নাগাদ পরিমল চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরে আগুন দেখতে পায় পরিবারের সদস্যরা। আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে নিমেষে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।
Read More
অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেলো এক পান চাষী

অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেলো এক পান চাষী

অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেলো এক পান চাষী। এমনই পান চাষের সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের হসপিটাল পাড়া এলাকায়। সেখানকার জনৈক চাষী স্বপন বারুই বেশ কয়েকটি সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী। স্বপন বাবু বলেন, বিনা খরচে বিনা পরিশ্রমে সুপারি গাছে পান চাষ করে যথেষ্ট ফলন পাচ্ছেন তিনি। তিনি আরো বলেন, এই পান প্রতিবছরই প্রতিনিয়ত বিক্রি করা যায়।এবং সারা বছর ধরেই বিক্রি করা যায়। প্রতিনিয়ত বিক্রি করে অনেকটাই আর্থিক উপার্জন করতে পারছেন তিনি। যেটা কোনো সিজনালী চাষের ক্ষেত্রে সম্ভব নয়। তাই স্বল্প খরচে সুপারি গাছে পান…
Read More
বড় ঘোষণা সেবির তরফে, ফেরানো হবে আমানতকারীদের টাকা

বড় ঘোষণা সেবির তরফে, ফেরানো হবে আমানতকারীদের টাকা

দুর্নীতির প্রায় দশ বছর বাদে বড় ঘোষণা। ২০১৩ সালের রাজ্যে ঘটে যাওয়া সারদা চিট ফান্ডকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি জানিয়েছে, আগামী ১৭ই জুলাই নিলাম করা হবে সারদা গোষ্ঠীর ৬১ টা জমির প্লট। নিলাম থেকে যে টাকা আদায় হবে সেটি ফিরিয়ে দেওয়া হবে আমানতকারীদের। সেবির পক্ষ থেকে একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে এই নিলামের জন্য। নিয়োগকারী সংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই ফাঁকা প্লটগুলির অধিকাংশ অবস্থিত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সেগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। এই প্লটগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। নিলাম প্রক্রিয়া চালানো হবে এই মূল্যটিকে বেস প্রাইস…
Read More
ব্যর্থ প্রচেষ্টা, খারিজ হল পার্থর আবেদন

ব্যর্থ প্রচেষ্টা, খারিজ হল পার্থর আবেদন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে দুর্নীতির অভিযোগ যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই এর রিমান্ড কপিতে তাকে দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ হিসাবে উল্লেখ করা হয়েছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার জামিনের শুনানি ছিল। এদিনই নিজের আইনজীবীর মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে চিকিৎসা পরিষেবা নিয়েও অভিযোগ তোলেন পার্থের আইনজীবী শেখ সেলিম রহমান। তবে তাতেও কোনও সুরাহা মেলেনি। জামিনের আবেদন খারিজ করে আগামী ২৭ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ…
Read More
আগমন ঘটেছে বর্ষার

আগমন ঘটেছে বর্ষার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে,…
Read More
আরও দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে রাজ্য

আরও দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। আগামী আগস্ট মাসের মধ্যে সরকারের লক্ষ্য সারাদেশে অন্তত ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। এই আবহে নতুন দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে পশ্চিমবঙ্গ। গোটা দেশের মধ্যে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে দেশের ১৮টি রুটে। এগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাতায়াত করে তিনটি। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত চলে। জানা যাচ্ছে এর পাশাপাশি দুটি নতুন…
Read More
জমা জল থেকে রেহাই পেতে বড় উদ্যোগ রাজ্যের তরফে

জমা জল থেকে রেহাই পেতে বড় উদ্যোগ রাজ্যের তরফে

দেরি করে হলেও এর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে আগমন ঘটবে বর্ষার। আর শুরু হয়ে যাবে বর্ষার দাপট। এদিকে বর্ষা আসা মানেই বাড়তে থাকে জল জমে যাওয়ার সমস্যা। তবে, এবার ওই সমস্যা থেকে মুক্তি দিতেই নিউ টাউনের রাস্তায় দেখা মিলল ৩ টি রোবটের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিকাশি ব্যবস্থার প্রতি নজর দিতেই জল জমা আটকাতে ওই ৩ টি রোবটকে কাজে লাগাতে চলেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। মূলত জল জমার সমস্যার দূর করতে ম্যানহোল পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। এবার, ওই ম্যানহোলগুলিকেই খুব সহজে পরিষ্কার করবে ওই রোবটগুলি। কন্ট্রোল রুমে বসেই এই রোবটগুলির কাজ সহজেই মনিটরিং করা সম্ভব হবে। অত্যাধুনিক এই রোবটগুলিতে রয়েছে সেন্সর এবং…
Read More