পশ্চিমবঙ্গ

ওজন কমতেই মিটলো পার্থর আংটি রহস্য

ওজন কমতেই মিটলো পার্থর আংটি রহস্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় বছর খানেক হতে চলেছে। সম্প্রতি কলকাতার বিচার ভবনের সিবিআই আদালতে আইনজীবীরা বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “পার্থ যে অত্যন্ত প্রভাবশালী তার উদাহরণ হল তার হাতে থাকা তিনটি সোনার আংটি। সংশোধনাগার কর্তৃপক্ষ নির্বিকার।‌” আইনজীবীরা প্রশ্ন তোলেন, যেখানে জেলে গয়না পরে থাকার অনুমতি থাকে না, সেখানে তিনি কিভাবে সেই অনুমতি পেয়েছেন৷ রিপোর্টে জানানো হয়েছে, গতবছর আগস্ট মাসে পার্থ চট্টোপাধ্যায় যখন…
Read More
বদলাবে আবহাওয়া, আগামীকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

বদলাবে আবহাওয়া, আগামীকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা। গত সপ্তাতেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।…
Read More
সিপিএমের হাত ধরলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য

সিপিএমের হাত ধরলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য

লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে তোড়জোড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে দল বদল। এবার সেই একই কাণ্ড ঘটালেন দিদির বহু বছরের বিশ্বস্ত সৈনিক। শালবনির নেতা পেলেন না পঞ্চায়েতের টিকিট। তারপর সুকুমার ওরফে চণ্ডী ঘোষ যোগ দিলেন সিপিএম এ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের প্রার্থী হয়েছেন তিনি। কাস্তে হাতুড়ি চিহ্নে লড়বেন মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য চণ্ডী ঘোষ। বিস্ফোরক অভিযোগ এনেছেন পূর্ব বর্ধমানের রায়নার পাইটা ২ নং মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য সুকুমারবাবু। তার দাবি, বেইমানি করে টিকিট…
Read More
বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি পুলিশ সুপারের

বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি পুলিশ সুপারের

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুনের ঘটনায় রাজনীতির কোন সম্পর্ক নেই। সোমবার দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। তিনি বলেন, "শম্ভু দাসের খুনের ঘটনায় প্রধান উপযুক্ত শম্ভু দাসের মামাতো ভাই সুজয় দাস। ইতিমধ্যেই বেশ কিছু প্রমাণ মিলেছে সুজয় দাস এর বিরুদ্ধে। তাকে আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজত চাওয়া হবে।"
Read More
আসন্ন ভোটের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

আসন্ন ভোটের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ইতিহাস সৃষ্টি করে ফেললেন গৃহবধূ অপর্ণা বর্মণ। রাজ্যে তিনিই প্রথম বিজেপি প্রার্থী যিনি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কোনও নির্বাচনে। বিজেপির ক্ষেত্রে অপর্ণাই অনন্যা। তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থীই নেই। তাঁরই লোকসভা এলাকা বালুরঘাটের অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভার উদয় গ্রাম পঞ্চায়েতের নাকাইর গ্রামের প্রার্থী হয়েছেন অপর্ণা। বিজেপির দাবি, মহিলাদের জন্য সংরক্ষিত ওই আসনে তৃণমূল বা সিপিএম কোনও প্রার্থীই দিতে পারেনি। স্থানীয়রাও বলছেন, এই এলাকায় প্রায় সব পরিবারই বিজেপি করেন। কেউ কেউ অন্য দল করলেও তাঁদের বাড়ির কোনও মহিলা প্রার্থী হতে…
Read More
টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,জানালেন রাজু বিস্তা

টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,জানালেন রাজু বিস্তা

২০২৫ সাল পর্যন্ত টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অনেকটাই উপযোগী হবে উত্তরের চা বলয়, শিলিগুড়িতে জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। রবিবার শিলিগুড়িতে মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন সাংসদ রাজু বিস্তা। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের মধ্যে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্য রাখার কথা জানান। আর সেই প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তা জানান, প্রধানমন্ত্রীর এই লক্ষ্যের ফলে উত্তরের চা অধ্যুষিত এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবে। কারণ চা বাগানের মানুষের মধ্যে অপুষ্টি জনিত রোগ দেখা দিয়ে থাকে। আর প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত গড়ার এই লক্ষ্যে সব থেকে বেশি উপকৃত হবে চা বলয়।
Read More
রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি,তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি

রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি,তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি

রাতভর পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি। তিস্তা ও জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি। NH 31 জলঢাকা নদীর পাশাপাশি দোমোহনি থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসুরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর। জল বাড়ছে তিস্তায়।জেলা জুড়ে রাতভর টানা বৃষ্টি। সোমবার সকাল থেকে বৃষ্টিতে নাজেহাল জেলা বাসি। ভারী বৃষ্টিতে এদিন সকালে জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি গামী, রাস্তার উপরে বিশাল আকার গাছের ডাল ভেঙে পড়ায় যাতায়াতের বিঘ্ন ঘটে। এমনকি বিদ্যুতের তারও ছিড়ে পড়ে রাস্তার উপরে। ফলে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরায় এখনো পর্যন্ত কাজ চলছে। খুব তাড়াতাড়ি…
Read More
ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান

ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান

আগামী জানুয়ারি মাসে আনুমানিক ৫ লক্ষ্য টাকা ব‍্যায়ে একটি শববাহি গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।এই উপলক্ষে আজ ফুলেশ্বরী বিধায়ক কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস এর শিলিগুড়ি শাখার একটি সববাহি গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল।সেই জন্য শিলিগুড়ি শহরের বিধায়ক শংকর ঘোষের কাছে অবেদন করা হয়েছিল।সেই আবেদনের ভিত্তিতে আগামী ২৭শে জানুয়ারি সংগঠনকে একটি সববাহি গাড়ি তুলেদেন শংকরবাবু।ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার সম্পাদক টুটুল নন্দী এই প্রসঙ্গে জানান তাদের কাছে কোন সববাহি গাড়ি ছিল না।এই সববাহি গাড়ির জন‍্য অনেক মানুষ সুবিধা পাবে।এই সন্মান পেয়ে অবিভুত…
Read More
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল

ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল

ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল।কালজানি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে।ভুটানে অবিরাম বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ড গুলিতে জল। পুরসভার ৯ এবং ১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর,হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।যদি ভুটানে বৃষ্টি আরও বেড়ে যায় তবে নদীর জল বেড়ে এলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।যদিও পুর প্রশাসন জানিয়েছে,আমরা তৈরি রয়েছি।
Read More
বিপাকে বিরোধী দলনেতা দিলীপ ঘোষ

বিপাকে বিরোধী দলনেতা দিলীপ ঘোষ

লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বেজায় অস্বস্তিতে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন নির্বাচনে দিলীপবাবুর গ্রামের একটি বুথে প্রার্থীই দিতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অন্যদিকে ঘটনাচক্রে, যে বুথে গেরুয়া শিবির প্রার্থী দিতে ব্যর্থ সেই বুথেই ভোট দেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। সেই গ্রামে পঞ্চায়েতের মোট ১৩টি আসন রয়েছে। এর মধ্যে কুলিয়ানা সংসদে দু’টি বুথ রয়েছে। সেই দু’টি বুথের মধ্যে ২৫ নম্বর বুথটিতে ভোট দেন ঘোষবাবু। আর সেই বুথেই প্রার্থী দিতে অক্ষম বিজেপি।…
Read More