পশ্চিমবঙ্গ

তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ,ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ,ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়

ফের রাজনৈতিক হিংসা দিনহাটায়। তৃণমূল প্রার্থীর স্বামীকে টার্গেট করে মারতে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি গতকাল রাতে বড়ো আটিয়াবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা সরকারের স্বামী দেবাশীষ বর্মন এবং তৃণমূল কর্মী বিনয় বর্মন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরোয়। রাতে যখন তারা বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেবাশিস বর্মনকে মারতে গিয়ে বিনয় বর্মনের উপর ভুল করে হামলা চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Read More
আজ রথযাত্রা,বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা,বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে।এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ।জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা।এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা করে মাসির বাড়িতে…
Read More
সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ১৩৭ বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে। এছাড়াও তুফানগঞ্জ রানীরহাট বাজারের বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে মন্দিরের পুরোহিত দেবাশীষ ব্যানার্জি জানান, এদিন সকালে নিত্য পুজো দিতে এসে তিনি দেখেন মন্দিরের গ্রিল তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।তিনি জানান, মায়ের গায়ের সাত ভরি সোনা, ৫০০ গ্রাম ওজনের রুপোর মুণ্ড মালা এবং প্রণামী বাক্সের বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে…
Read More
কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন।

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন।

কোচবিহার সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের ৭৫বছর পূর্তি উপলক্ষে মহাসমারহে খুঁটি পূজার আয়োজন করা হলো।মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খুঁটি পূজার আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি মহিলা ঢাকি সহ একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এই ৭৫ তম দুর্গোউৎসবকে কেন্দ্র করে নানান ধরনের অনুষ্ঠান গ্রহণ করা হবে বলেই কমিটির পক্ষ থেকে জানা গেছে। এদিন এলাকার পুরুষ এবং মহিলা সমন্বয়ে এই অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দর করে তোলা হয়। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নতুন চিন্তা ভাবনাকে পাথেয় করে সাজিয়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়। এবারের এই দুর্গা পুজোর থিম মানতপুরী। এদিন পায়রা ও বেলুন উড়িয়ে তৃতীয় পর্যায়ের বর্ণাঢ্য…
Read More
নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো আয়ুষ

নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো আয়ুষ

রথযাত্রা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা আয়ুষ দে। আয়ুষ ইতিপূর্বেও এক ফুটের রথ বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল। এবার তিনি অপূর্ব সুন্দর ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে তিন ফুটের রথ বানিয়ে প্রসংশার পাত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে আয়ুষ ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজে দক্ষ হয়ে উঠেছেন আয়ুষ।এছাড়াও ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে সব সময় তিনি বিভিন্ন মূর্তি বানিয়ে থাকেন। এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেছেন আয়ুষ। আয়ুসের এই কাজে মুখর হয়ে তাকে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও সর্বদা উৎসাহিত করে থাকেন।এছাড়াও প্রতিভাবান…
Read More
রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথ যাত্রার পুণ্যলগ্নে 'বড় মা' পুজোর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব। রীতিনীতি মেনে সম্পন্ন হয় পুজো। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মহামায়া স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কাঠামো পুজোর মধ্য দিয়ে বড়মা পুজোর প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এদিনের এই কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত।তিনি জানান, বড় মা, মা কালীর আরো একটি রূপ। ভিন্ন ভাবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই পুজো করা হবে।
Read More
বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ। জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা। এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা…
Read More
কয়লাকাণ্ডে এবার নমোকে কড়া বার্তা অভিষেকের

কয়লাকাণ্ডে এবার নমোকে কড়া বার্তা অভিষেকের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লাকাণ্ডে স্ত্রীকে আটকানোর জের, এবার সরাসরি মোদীকে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে একাধিকবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেহাই পাননি স্ত্রীও। কিছুদিন আগেই সন্তানদের নিয়ে বিদেশযাত্রার পথে বিমানবন্দরেও আটকানো হয় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তলবও করা হয় রুজিরাকে। এবার এই প্রসঙ্গ তুলেই মোদীকে তোপ অভিষেকের। মোদীকে আক্রমণ করে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বলেন, “মনে রাখবেন, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আপনাকেও আমেরিকা যাওয়ার সময় কংগ্রেস আটকেছিল। সেই সময়…
Read More
বড় অভিযোগ, সৌরভের জমি দখলের চেষ্টা

বড় অভিযোগ, সৌরভের জমি দখলের চেষ্টা

আচমকাই বিপদে পড়লেন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্তসহায়কের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায় পাঁচিল ঘেরা জমির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। মহেশতলা থানার পুলিশ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন সুপ্রিয় ভৌমিক নামের ওই অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার প্রশ্নোত্তর পর্বে যে জবাব দিয়েছেন তাতে ব্যাপারটা আরও প্যাঁচালো হয়ে গিয়েছে। তিনি জানান যে ওই জমির আশেপাশে ওই জমিনের নিরাপত্তা রক্ষীকে কিছু দুষ্কর্ম করতে বাধা দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যদিও সৌরভের জমির নিরাপত্তারক্ষী সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এমনকি ওইদিনই থানায় অভিযোগ…
Read More
কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ আবেদন শুনবে শীর্ষ আদালত

কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ আবেদন শুনবে শীর্ষ আদালত

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত মামলায় কলকাতা হাই কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতির দেওয়া সেই নির্দেশের পরও দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে কত বাহিনী প্রয়োজন তা জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। এইসব অভিযোগ তুলেই এবার আদালত অবমাননার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেবল শিশির পুত্রই নয়, এই একই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীও। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই…
Read More