18
May
পশ্চিমবঙ্গের ২০১৪ সালের প্রাথমিক টেট প্রক্রিয়ায় নিযুক্ত ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, এবার তাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলায় নোটিস জারি করেছে। আগামী অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মূল মামলাকারী তথা চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আইনি টানাপোড়েন এবং সুপ্রিম কোর্টের…
