দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যর পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় রোজগার মেলার অনুষ্ঠানে গিয়ে বড় বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছেন জমি জটের কারণে এ রাজ্যে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল। তবে এবার নতুন সরকার রাজ্যে আসার পর সেই জমি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাংলার কোন কোন জায়গায় রেলের কি কি কাজ হতে পারে সেই বিষয়ে সম্ভাব্য একটি তালিকা উল্লেখ করা হল।
1.পাঁশকুড়া – ঘাটাল নতুন লাইন (দৈর্ঘ্য – ৩২.৮ কিমি)
2. কাঁথি – এগরা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৬.২ কিমি)
3. দেশপ্রাণ – নন্দীগ্রাম নতুন লাইন (দৈর্ঘ্য – ১৮.৫ কিমি)
4. নন্দীগ্রাম – কেন্দামারী (নয়াচর) নতুন লাইন (দৈর্ঘ্য – ৭ কিমি)
5. নন্দকুমার – বলাইপন্ডা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৮ কিমি)
6. দিঘা – এগরা নতুন লাইন (দৈর্ঘ্য – ২৮ কিমি)
7. দিঘা – জলেশ্বর নতুন লাইন (দৈর্ঘ্য – ৪৯ কিমি)
8. ঘাটাল – ইরপালা নতুন লাইন
9. ইরপালা – আরামবাগ নতুন লাইন
10. আরামবাগ – বোয়াইচন্ডী নতুন লাইন
11. আরামবাগ – চাঁপাডাঙ্গা নতুন লাইন
12. বোয়াইচণ্ডী – খানা নতুন লাইন
13. হাসনাবাদ – হিঙ্গলগঞ্জ নতুন লাইন 14. তারকেশ্বর – চাঁপাডাঙ্গা নতুন লাইন
15. তারকেশ্বর – ধানিয়াখালি নতুন লাইন
16. তারকেশ্বর – মগরা নতুন লাইন
17. তারকেশ্বর – ফুরফুরা শরীফ নতুন লাইন
18. নামখানা – চন্দ্রনগর নতুন লাইন
19. চন্দ্রনগর – বকখালি নতুন লাইন
20.তারকেশ্বর – চাঁপাডাঙ্গা নতুন লাইন
20. কাটোয়া (দাঁইহাট) – মন্তেশ্বর নতুন লাইন
21. মন্তেশ্বর – মেমারী নতুন লাইন
22. বজবজ – পূজালী নতুন লাইন
23. পূজালী – উলুবেড়িয়া (বীর শিবপুর) নতুন লাইন
24. পূজালী – বাকরাহাট নতুন লাইন
25. মছলন্দপুর – স্বরূপনগর নতুন লাইন
26. নেগুন – মঙ্গলকোট নতুন লাইন
27. বনগাঁ – চন্দবাজার নতুন লাইন
28. বারাবনি – চুরুলিয়া নতুন লাইন
29. ভাঙ্গনখালী – বাসন্তী নতুন লাইন
30. বাসন্তী – ঝাড়খালি নতুন লাইন
