একাধিক মামলার চাপে জর্জরিত প্রার্থী

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এর মাঝেই ফলতার রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ।

একদিকে ঘনিষ্ঠ নেতার গ্রেফতারি, অন্যদিকে পুরনো খুনের মামলায় নাম জড়ানো-সব মিলিয়ে চাপে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই পরিস্থিতিতেই নিজের বিরুদ্ধে হওয়া একাধিক মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ জাহাঙ্গিরের। বিরোধীদের চাপের মুখে প্রশাসন ইচ্ছাকৃতভাবে একের পর এক মামলা দায়ের করছে বলেও দাবি করেছেন তিনি। সেই কারণেই সম্ভাব্য গ্রেফতারি বা পুলিশি পদক্ষেপের আশঙ্কায় আদালতের সুরক্ষা চেয়ে আবেদন জানান ফলতার এই তৃণমূল নেতা।