Blog

দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড—কর্মী উচ্ছ্বাসে মুখরিত হাবড়ার রাজপথ

দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড—কর্মী উচ্ছ্বাসে মুখরিত হাবড়ার রাজপথ

কয়েক হাজার দলীয় সমর্থক নিয়ে হাবরার রাজপথে মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মী সভা করেছেন তবে এই প্রথম বড় মিছিল করতে দেখা গেল হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে  জয়গাছি পর্যন্ত মিছিল করতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। কর্মীদের উৎসাহে তিনি আপ্লুত, তার জয় যে সময়ের অপেক্ষা তা তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মী সভাতেও কর্মীদের উৎসাহ দেখে তিনি খুশি।
Read More
ঘাটাল সাংসদ দীপক অধিকারী-এর পরিবারের বাড়ি ঘিরে উন্নয়ন বিতর্ক, প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী

ঘাটাল সাংসদ দীপক অধিকারী-এর পরিবারের বাড়ি ঘিরে উন্নয়ন বিতর্ক, প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী

কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী! ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১০ নম্বর অঞ্চলের মহিষদা গ্রামে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতা তে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী! দিন আনা, দিন খাওয়া, এক সাধারণ মানুষ হিসেবেই জীবন যাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্ন প্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের…
Read More
চালু হলো নতুন নিয়ম

চালু হলো নতুন নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভবিষ্যতে যাঁরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করবেন, তাঁদের অনেকেই এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছেন না এমনই অভিযোগ সামনে এসেছে। খাতায় নাম থাকলেও ক্লাসঘরে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজনকে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য। হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (এসসিইআরটি) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ডিএলএড কোর্সে পড়ুয়াদের উপস্থিতি এ বার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। কলেজগুলির অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত শিক্ষকদের এই নির্দেশ গুরুত্ব সহকারে কার্যকর করার কথা বলা…
Read More
যাত্রীদের সুবিধার্থে চালু হলো নতুন ট্রেন

যাত্রীদের সুবিধার্থে চালু হলো নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। যেখানে ১৮টি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই অতিরিক্ত ট্রেন গুলি চলাচলের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা জনক হবে, ট্রেনগুলির সময়সূচী। ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ ২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু করবে যা বরাকর থেকে ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে। পাশাপাশি ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল ১৪ মার্চ ২০২৬ তারিখে যাত্রা শুরু করে যাত্রা হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের…
Read More
তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উ*ত্তেজনা, একে অপরকে দুষছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি

তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উ*ত্তেজনা, একে অপরকে দুষছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি

ভোটের মুখে চোপড়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে। সোমবার সকালে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও সংলগ্ন ভৈষপিটা এলাকায় রাস্তার ধারে লাগানো একাধিক তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঝিয়ালি অঞ্চল তৃণমূল সভাপতি আকবর আলি ও নির্বাচনী কনভেনার একরামুল হক অভিযোগ করে বলেন, বিজেপি জনসমর্থন হারিয়ে এখন ভয় পেয়ে এই ধরনের নাশকতামূলক কাজ করছে। এই ধরনের কাজ গণতন্ত্রের পরিপন্থী। এ ঘটনার তীব্র নিন্দা জানান।…
Read More
হাতিঘিসায় জনসংযোগে তৃণমূল নেতৃত্ব

হাতিঘিসায় জনসংযোগে তৃণমূল নেতৃত্ব

ভোটের মুখে দলীয় প্রার্থীকে জয় যুক্ত করতে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নকশালবাড়ি হাতিঘিসা অঞ্চলের মঙ্গলসিং এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত মানুষের দুয়ারেই পৌঁছে গেলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। এদিন কোনো বড় সভা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকেই গুরুত্ব দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যার কথা শোনেন ও রাজ্য তৃণমূল সরকারের বিভিন্ন পরিষেবা ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। অরুণ ঘোষ বলেন, মানুষের আস্থা ও সমর্থনই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। তাই মানুষের কাছে পৌঁছে তাদের মতামত জানা ও পাশে…
Read More
প্রচার ঘিরে মাথাভাঙ্গায় দুই শিবিরে চ*রম উ*ত্তেজনা!

প্রচার ঘিরে মাথাভাঙ্গায় দুই শিবিরে চ*রম উ*ত্তেজনা!

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মাথাভাঙ্গা শহরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তুলেছে। অভিযোগ অনুযায়ী, মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া ও এক তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রচার সেরে শহরে ঢোকার সময় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। সেই সময় বিজেপি প্রার্থীর কনভয় থামিয়ে এক মহিলার মুখে থুতু দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদ করতেই কাউন্সিলরকে মারধর করা হয় ও এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয় বলে দাবি তৃণমূলের। ঘটনার পর তৃণমূল কর্মী-সমর্থকরা…
Read More
৯৫ শতাংশ এলপিজি বুকিং অনলাইনে হওয়ার পরিপ্রেক্ষিতে, এমওপিএনজি নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস প্রদান করেছে এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে

৯৫ শতাংশ এলপিজি বুকিং অনলাইনে হওয়ার পরিপ্রেক্ষিতে, এমওপিএনজি নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস প্রদান করেছে এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় (এমওপিএনজি) নাগরিকদের আশ্বস্ত করেছে যে সারা দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল ও পর্যাপ্ত রয়েছে এবং এর পাশাপাশি গ্রাহকদের আতঙ্কগ্রস্ত হয়ে অতিরিক্ত কেনাকাটা এড়াতে এবং দায়িত্বশীল ব্যবহারের অভ্যাস বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে। বিদ্যমান বিতরণ নেটওয়ার্কের সক্ষমতাকে কাজে লাগিয়ে, মন্ত্রণালয় জানিয়েছে যে দেশজুড়ে প্রতিটি পরিবারের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এলপিজি-এর প্রাপ্যতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। এমওপিএনজি এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান ব্যবহারের ওপরও জোর দিয়েছে যেখানে বর্তমানে প্রায় 95 শতাংশ গ্রাহকই আইভিআরএস, এসএমএস, হোয়াটস্যাপ এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মতো অনলাইন মাধ্যমগুলি ব্যবহার করছেন। গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে যে তারা যেন এই সুবিধাজনক ও দক্ষ…
Read More
হুডখোলা টোটোতে শিলিগুড়িতে বাম প্রার্থীর অভিনব প্রচার

হুডখোলা টোটোতে শিলিগুড়িতে বাম প্রার্থীর অভিনব প্রচার

নির্বাচনী প্রচারে অভিনবত্বের ছোঁয়া নিয়ে এবার হুড খোলা টোটোতে চড়ে জনসংযোগ সারলেন শিলিগুড়ির বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তাঁর সমর্থনে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য সহ বাম নেতা জীবেশ সরকার। শহরের ১৪ নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো ছিল।  হুড খোলা টোটোতে চেপে আশ্রমপাড়ার আমতলা ক্লাব মোড় থেকে বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন শরদিন্দু চক্রবর্তী। সঙ্গে থাকা বর্ষীয়ান দুই নেতা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বাম প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান। প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রার্থী।
Read More
চম্পাসারিতে জনসংযোগ বাড়াল কংগ্রেস, ভোটারদের কাছে বার্তা প্রার্থী-সহ নেতাদের

চম্পাসারিতে জনসংযোগ বাড়াল কংগ্রেস, ভোটারদের কাছে বার্তা প্রার্থী-সহ নেতাদের

দীর্ঘ কুড়ি বছর পর শিলিগুড়ি বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস। এবার কংগ্রেসের হয়ে লড়ছেন আইনজীবী অলোক ধারা। নির্বাচনী ময়দানে নেমেই জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। শনিবার সকালে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় জনসংযোগে নামেন অলোক ধারা। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কর্মী-সমর্থক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ভোটের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। প্রার্থী হিসেবে অলোক ধারা জানান, এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস, তাই জোরদার প্রচার চালানো হচ্ছে এলাকায়।
Read More