Blog

বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

আজ ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…
Read More
তেনজিং নরগে বাস টার্মিনাসে আম্বেদকরকে মাল্যদান

তেনজিং নরগে বাস টার্মিনাসে আম্বেদকরকে মাল্যদান

ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশেই শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে উদযাপন করা হয়। আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস এর পাশে আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই।  শিলিগুড়িতে বিধানসভার সি পি আই এম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান।   তিনি বলেন , বাবা সাহেবের লেখা সংবিধান রক্ষার আমাদের সবার।
Read More
টাটা মোটরস বিলিয়ন ই-গ্রাহকদের কাছে ইলেকট্রিক প্রিমা ট্রাক সরবরাহ শুরু করেছে

টাটা মোটরস বিলিয়ন ই-গ্রাহকদের কাছে ইলেকট্রিক প্রিমা ট্রাক সরবরাহ শুরু করেছে

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস আজ বিলিয়নই মোবিলিটি-কে প্রিমা E.55S ইলেকট্রিক প্রাইম মুভার সরবরাহ শুরু করেছে। সংস্থাটি আরও ২৫০টি অতিরিক্ত ইলেকট্রিক প্রাইম মুভারের অর্ডার পাওয়ার কথাও ঘোষণা করেছে, যা শূন্য- নির্গমন  ভারী মালবাহী পরিবহনে ক্রমবর্ধমান অগ্রগতির ইঙ্গিত দেয়। এই যানবাহনটি পর্যায়ক্রমে সরবরাহ করা হবে এবং গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর এবং হরিয়ানার প্রধান মালবাহী করিডোরগুলিতে মোতায়েন করা হবে, যা ইস্পাত, সিমেন্ট এবং অন্যান্য শিল্পজাত পণ্যের দূরপাল্লার পরিবহনে সহায়তা করবে। ট্রাকের প্রথম ব্যাচটি হস্তান্তর করা হয় টাটা মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শ্রী গিরিশ ওয়াঘ; বিলিয়নই মোবিলিটি এবং চার্জজোনের প্রতিষ্ঠাতা শ্রী কার্তিকেয় হরিয়ানি; এবং টাটা…
Read More
মানসিক চাপ ও নজরদোষ থেকে মুক্তি; বাস্তুমতে লবঙ্গের ধোঁয়ার শক্তিশালী প্রতিকার

মানসিক চাপ ও নজরদোষ থেকে মুক্তি; বাস্তুমতে লবঙ্গের ধোঁয়ার শক্তিশালী প্রতিকার

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির সদস্যদের মধ্যে তুচ্ছ কারণে মনোমালিন্য বা আর্থিক বাধা মূলত নেতিবাচক শক্তির লক্ষণ। এই সমস্যা সমাধানে প্রতি দিন সন্ধ্যায় একটি মাটির পাত্র বা ধুনুচিতে কর্পূরের সঙ্গে ৫-৭টি ফুল-সহ লবঙ্গ জ্বালিয়ে সেই ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিলে পরিবেশ শুদ্ধ হয়। লবঙ্গের এই সুগন্ধি ধোঁয়া ঘরের অন্ধকার কোণে জমে থাকা নেতিবাচক শক্তি বা নজরদোষের প্রভাব দূর করতে সহায়ক। বিশেষ করে আর্থিক বাধা কাটাতে প্রতি শুক্রবার রাতে পিতলের পাত্রে ৫টি লবঙ্গ ও ৩টি এলাচ জ্বালিয়ে ঘরে ধোঁয়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানে উন্নতি ফেরাতে ১১টি লবঙ্গ, কর্পূর ও হলুদ সর্ষে একসঙ্গে পোড়ালে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। বাস্তুদোষ রয়েছে…
Read More
নাসিক টিসিএস-এ হয়রানির অভিযোগ: ‘চরম উদ্বেগজনক’ বলে মন্তব্য টাটা সন্সের চেয়ারম্যানের

নাসিক টিসিএস-এ হয়রানির অভিযোগ: ‘চরম উদ্বেগজনক’ বলে মন্তব্য টাটা সন্সের চেয়ারম্যানের

ভারতের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর নাসিক শাখায় সাম্প্রতিক কর্মক্ষেত্রে হয়রানি ও শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। নাসিক ইউনিটে কর্মীদের ওপর মানসিক চাপ প্রয়োগ এবং অশোভন আচরণের যে সব দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তোলা হয়েছে, তাকে ‘চরম উদ্বেগজনক’ (Gravely Concerning) বলে বর্ণনা করেছেন তিনি। চন্দ্রশেখরন স্পষ্ট জানিয়েছেন যে, টাটা গ্রুপের সংস্কৃতিতে কর্মীর মর্যাদা ও নিরাপত্তা সবার আগে, এবং এই ধরনের অভিযোগ প্রতিষ্ঠানের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। তিনি আশ্বস্ত করেছেন যে, নাসিক ইউনিটের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে কাউকেই…
Read More
প্রচার হলো ভুয়ো তথ্য

প্রচার হলো ভুয়ো তথ্য

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। উচ্চমাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল হচ্ছে এরকমই এক জল্পনা চলছে। এই অবস্থায় প্রকাশ্যে এসেছে একগুচ্ছ চাঞ্চল্যকর বিজ্ঞপ্তি। পাশাপাশি সব পরীক্ষার্থীকে আবারও পুরনো সিলেবাস ও পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এই খবর প্রকাশ্যে আসার পর তোলপাড় করে যে নেট দুনিয়ায়। তবে অবশ্যই সে এই ভুয়া খবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। সমাজ মাধ্যমে উচ্চমাধ্যমিক সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বাতিল করা হচ্ছে। আর এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার…
Read More
তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়া ঘিরে বি*তর্ক

তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়া ঘিরে বি*তর্ক

জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় লাগানো একাধিক নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কোথাও আবার ব্যানারের উপর পানের পিক ফেলা হয়েছে বলেও অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল সমর্থকরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা প্রফুল্ল রায় জানান, বিন্নাগুড়িতে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। কৃষ্ণনগর কলোনি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বিরোধীরা ভয় পেয়ে এই ধরনের নোংরা কাজ করছে বলে অভিযোগ করেন। পাশাপাশি, তাঁর দাবি এর জবাব মানুষ ভোটবাক্সে দেবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…
Read More
শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

চৈত্র মাসের অন্তিম লগ্নে বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম প্রধান আকর্ষণ চড়ক পুজা ঘিরে এ বছরও রাজ্যের সর্বত্র তৈরি হয়েছে উৎসবের আবহ। গাজন উৎসবের অন্তর্গত বাঙালির এই প্রাচীন ধর্মীয় আচার শুধুমাত্র ভক্তির প্রকাশ নয়, বরং বাংলার লোকঐতিহ্য, সামাজিক সংহতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিফলন। এই পুজোকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। গ্রামবাংলার বিভিন্ন চড়কতলায় তৈরি হয় অস্থায়ী মণ্ডপ, সাজানো হয় চড়ক গাছ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আশপাশের এলাকা। স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন। অনেক জায়গায় স্থানীয় ক্লাব ও সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নেয়। চড়ক পুজোর মূল আকর্ষণ গাজন সন্ন্যাসীদের তপস্যা। ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে কয়েকদিন কঠোর…
Read More
প্রচারের মাঝেই আচমকা মুখোমুখি দুই বিরোধী প্রার্থী

প্রচারের মাঝেই আচমকা মুখোমুখি দুই বিরোধী প্রার্থী

বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ, কর্মীদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে প্রচারের তীব্রতা এখন চরমে। সকালের সূর্য উঠতেই প্রচারে নেমে পড়ছেন প্রার্থীরা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পাল্লা দিয়ে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি। এদিন সকালে বাঘাযতীন পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দেখা করে জনসংযোগ করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। অন্যদিকে, নিজের এলাকা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন গৌতম দেব। সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালান দুই প্রার্থীই।…
Read More
উৎসবের মেজাজে তৃণমূলের রোডশো, সংগঠন শক্তি নিয়ে বার্তা প্রার্থী গৌতম দেবের

উৎসবের মেজাজে তৃণমূলের রোডশো, সংগঠন শক্তি নিয়ে বার্তা প্রার্থী গৌতম দেবের

শিলিগুড়ির প্রধাননগর এলাকায় নির্বাচনী প্রচারে নেমে ভিন্ন আঙ্গিকে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।এদিন তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঢোল বাজিয়ে প্রচারে মাতেন তিনি। রাস্তাজুড়ে ঢাক-ঢোলের তালে উৎসবের আবহ তৈরি হয়, যা সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে গৌতম দেব বলেন, মানুষের বিপুল সমর্থনই তাদের শক্তি। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, এই অভিনব প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের উপলক্ষে এমন জমজমাট প্রচার তৃণমূলের সংগঠন শক্তিকেই তুলে ধরছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Read More