যাত্রীদের সুবিধার্থে চালু হলো নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। যেখানে ১৮টি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই অতিরিক্ত ট্রেন গুলি চলাচলের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা জনক হবে, ট্রেনগুলির সময়সূচী। ০৩৫৪০ বরাকর – হাওড়া স্পেশাল ১৩ মার্চ ২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু করবে যা বরাকর থেকে ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে। পাশাপাশি ০৩৫৩৯ হাওড়া – বরাকর স্পেশাল ১৪ মার্চ ২০২৬ তারিখে যাত্রা শুরু করে যাত্রা হাওড়া থেকে ২০:৫০ মিনিটে ছেড়ে পরের দিন ০৩:০০ মিনিটে বরাকর পৌঁছবে।

অপরদিকে ০৩৫৪২ আসানসোল – হাওড়া স্পেশাল ১৩ মার্চ ২০২৬ তারিখে যাত্রা শুরু আসানসোল থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় হাওড়া পৌঁছবে এবং ০৩৫৪১ হাওড়া – আসানসোল স্পেশাল ১৪ মার্চ ২০২৬ তারিখে যাত্রা শুরু হাওড়া থেকে রাত ১২:০০ টায় ছেড়ে পরের দিন ০৩:৩০ টায় আসানসোল পৌঁছবে। ০৩৪১৯ হাওড়া – মালদা টাউন স্পেশাল ১৪ মার্চ ২০২৬ তারিখে যাত্রা শুরু হাওড়া থেকে সন্ধ্যা ৭:৫৫ টায় ছেড়ে পরের দিন ০৩:৫৫ টায় মালদা টাউন পৌঁছাবে।