Blog

রেস্তোরাঁ সামলাতে সুইগি-র ২৪x৭ এআই ‘গুরু’

রেস্তোরাঁ সামলাতে সুইগি-র ২৪x৭ এআই ‘গুরু’

রেস্তোরাঁর অংশীদারদের জন্য ২৪x৭ এআই সহকারী ‘গুরু’ চালু করলো সুইগি। একটি সহজ চ্যাটের মাধ্যমেই রেস্তোরাঁ মালিকরা ব্যবসার তথ্য বিশ্লেষণ, বিক্রি বাড়ানোর পরিকল্পনা, বিজ্ঞাপন ও ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনা এবং বিভিন্ন অপারেশনাল সমস্যার সমাধান করতে পারবেন। এতে রয়েছে ২০টিরও বেশি আঞ্চলিক ভাষা, যার মধ্যে বাংলায়ও ব্যবহার করা যাবে গুরু। এর মাধ্যমে রেস্তোরাঁর বিক্রি, অর্ডার, গড় অর্ডার মূল্য (AOV)-সহ ৩০টিরও বেশি মেট্রিক বিশ্লেষণ করে ব্যবসার কোথায় সমস্যা হচ্ছে এবং কীভাবে তা উন্নত করা যায়, সে বিষয়ে পরামর্শ পাওয়া যাবে। এছাড়াও, নতুন মেনু আইটেম যোগ করা, খাবারের বিবরণ তৈরি, জনপ্রিয় খাবার চিহ্নিত করা এবং মেনুর পারফরম্যান্স বিশ্লেষণ করা যাবে। পাশাপাশি ট্যাক্স রিপোর্ট, পেআউটের হিসাব…
Read More
আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন শ্রীপর্ণা

আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন শ্রীপর্ণা

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘এসবিকেএফ ইন্টারন্যাশনাল গেমস’-এ ৫০০০ মিটার স্মার্ট রানে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন কাঁচরাপাড়ার অ্যাথলিট শ্রীপর্ণা চন্দ্র। ৮ অগাস্ট আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনা জেতেন শ্রীপর্ণা। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য। তবে সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক অনটন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পুষ্টিকর খাবার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ বহন করতে সমস্যায় পড়ছে পরিবার। প্রয়োজনীয় সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা না পেলে শ্রীপর্ণার ক্রীড়া-ভবিষ্যৎ…
Read More
মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার দুই

মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার দুই

ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে মালদার হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক করণিককে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতরা হলেন প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও করণিক রাজেশ চৌধুরী। তাঁদের মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, ২০২৪ সালের নভেম্বর মাসে ওই বিদ্যালয়ের ৯১ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়। মালদার বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার পায় সিআইডি। তদন্তে নেমে সিআইডি সম্প্রতি কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, ট্যাবের টাকা বিদ্যালয়ের ওয়াইফাই…
Read More
নেশার সামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার এক যুবক

নেশার সামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার এক যুবক

গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় এক রাতে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অবৈধ নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘরের ভেতরের গোপন আস্তানায় তল্লাশিকয়েক দিন আগেই বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই একই এলাকা থেকে উদ্ধার হলো নেশার সামগ্রী। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ সূত্রে খবর আসে যে কেঠারডাঙ্গা এলাকার…
Read More
পাহাড়ের দাবিদাওয়া নিয়ে পরবর্তী বৈঠকের প্রস্তুতি

পাহাড়ের দাবিদাওয়া নিয়ে পরবর্তী বৈঠকের প্রস্তুতি

দীর্ঘদিনের পাহাড়ের বিভিন্ন সমস্যা ও দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসোর্টে অনুষ্ঠিত হল ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাহাড়ের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি…
Read More
পশ্চিমবঙ্গে সিগ্রামস এক্সক্লামেশন লঞ্চ করল পার্নড রিকার্ড ইন্ডিয়া

পশ্চিমবঙ্গে সিগ্রামস এক্সক্লামেশন লঞ্চ করল পার্নড রিকার্ড ইন্ডিয়া

পশ্চিমবঙ্গে সিগ্রামস এক্সক্লামেশন লঞ্চ করল পার্নড রিকার্ড ইন্ডিয়া। এটি গত তিন দশকের মধ্যে কোম্পানির সবচেয়ে বড় উদ্ভাবন, যা দেশের প্রথম মাল্টি-ক্যাটাগরি ব্র্যান্ড হিসেবে হুইস্কি, ভদকা, জিন, রাম এবং ব্র্যান্ডি, এই পাঁচটি ভিন্ন স্পিরিট ক্যাটাগরিকে একই প্রিমিয়াম অ্যাডমিক্স সেগমেন্টে এবং একটি নির্দিষ্ট অভিন্ন মূল্যে নিয়ে এসেছে। ২৬ থেকে ৩০ বছর বয়সি তরুণ প্রাপ্তবয়স্কদের লক্ষ্য করে তৈরি এই ব্র্যান্ডটি এমন এক সময়ে বাজারে এসেছে যখন প্রতিবছর দুই কোটিরও বেশি মানুষ আইনি ভাবে মদ্যপানের বয়সে প্রবেশ করছেন।কোম্পানির সিইও জঁ তুবুল জানান, ভারতের পরবর্তী প্রজন্মের গ্রাহকদের বৈচিত্র্যময় পছন্দের কথা মাথায় রেখেই এই অভিনব ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে, যেখানে গ্লোবাল প্রযুক্তির ছোঁয়ায় সেরা ভারতীয় স্পিরিট…
Read More
আবেদনের স্ট্যাটাস জানতে এসে ক্ষোভ, সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আবেদনের স্ট্যাটাস জানতে এসে ক্ষোভ, সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমে (এসএমসি) তুমুল বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরনিগম চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকার নির্দেশিত সমস্ত শর্ত পূরণ করে নির্দিষ্ট নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁদের প্রাপ্য ভাতা মেলেনি।আবেদনের স্ট্যাটাস জানতে এসে অসন্তোষবিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের নিজেদের আবেদনপত্রের বর্তমান স্থিতি (স্ট্যাটাস) জানতে তাঁরা শুক্রবার পুরনিগমে গিয়েছিলেন। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি। উল্টে তাঁদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ মহিলারা পুরনিগমের ‘উত্তরণ, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ’ বিভাগে সরাসরি…
Read More
২০২৬-এর শেষে আসছে বিজিএমআই লাইট

২০২৬-এর শেষে আসছে বিজিএমআই লাইট

ক্র্যাফটন ঘোষণা করেছে, চলতি বছরের শেষের দিকে ভারতে লঞ্চ হতে চলেছে বিজিএমআই লাইট। আরও বেশি সংখ্যক প্লেয়ারের কাছে গেমের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই লাইট ভার্সন তৈরি করা হয়েছে। গেমের মূল বৈশিষ্ট্যগুলি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি কম ডাউনলোড সাইজের মাধ্যমে এটিকে আরও সহজলভ্য করা হয়েছে। অ্যানড্রয়েড ইউজারদের জন্য ২৫ই আগস্ট ২০২৬ থেকে গুগল প্লে-তে বিজিএমআই লাইটের প্রি-রেজিস্ট্রেশন শুরু হবে। প্রাথমিকভাবে গেমটির ডাউনলোড সাইজ প্রায় ১ জিবি, ফলে তুলনামূলক কম স্টোরেজ ও ডেটা ব্যবহার করেই প্লেয়াররা গেমটি ডাউনলোড করতে পারবেন। বর্তমান বিজিএমআই প্লেয়ারদের জন্যও রয়েছে সুবিধা। অ্যাকাউন্ট ট্রান্সফার না করেই তাঁরা বিজিএমআই লাইট খেলতে পারবেন। অর্থাৎ, বর্তমান বিজিএমআই অ্যাকাউন্ট অপরিবর্তিত রেখেই আলাদাভাবে…
Read More
ভ্যালু-মোমেন্টাম কৌশলে আইসিআইসিআই-এর নতুন ফান্ড

ভ্যালু-মোমেন্টাম কৌশলে আইসিআইসিআই-এর নতুন ফান্ড

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ BSE 500 মোমেন্টাম ভ্যালু 50 Index Fund চালু করেছে। এটি ভ্যালু ও মোমেন্টাম—দুই বিনিয়োগ কৌশলের সমন্বয়ে তৈরি একটি বিকল্প, যা নির্বাচিত ইউনিট-লিংকড বিমা প্ল্যান (ULIPs) -এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ইকুইটি বিনিয়োগের সুযোগ দেবে। এই লঞ্চ সম্পর্কে মনীশ কুমার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বললেন “BSE 500 মোমেন্টাম ভ্যালু 50 ইনডেক্স ফান্ড ডিজাইন করা হয়েছে ক্রেতাদের এমন এক নিয়মনিষ্ঠ ও স্বচ্ছ লগ্নি কৌশলের নাগাল দিতে, যা ভ্যালু আর মোমেন্টাম, এই দুটো গুরুত্বপূর্ণ লগ্নি ফ্যাক্টরকে এক জায়গায় নিয়ে আসে। আকর্ষণীয় ভ্যালুয়েশন ভ্যালুয়েশনের দিক থেকে স্বাচ্ছন্দ্য জোগাতে পারে, ঋণাত্মক মোমেন্টাম বাজারের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের দিকে ইঙ্গিত করতে পারে। এই ফ্যাক্টরগুলোর…
Read More
‘PWNSAT ২০২৬’ দেবে মেধাবী JEE/NEET পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, আবাসন ও নগদ পুরস্কার

‘PWNSAT ২০২৬’ দেবে মেধাবী JEE/NEET পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, আবাসন ও নগদ পুরস্কার

মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ফিজিক্সওয়ালা নিয়ে এলো তাঁদের বার্ষিক স্কলারশিপ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম 'PWNSAT ২০২৬'। এবছর তারা স্কলারশিপের চতুর্থ এডিশন শুরুর কথা ঘোষণা করেছে। অনলাইন মোডে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে যেকোনও দিন যেকোনও সুবিধাজনক সময়ে পরীক্ষা দেওয়া যাবে। অফলাইন মোডে পরীক্ষা হবে ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর দেশজুড়ে যেকোনও PW বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টারে।আর্থিক সীমাবদ্ধতা যেন কোনও শিক্ষার্থীর সাফল্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় এই মূল ভাবনা থেকেই এই উদ্যোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে। তাঁর বক্তব্য, “প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা এবং আর্থিক অনটন মুছে দিয়ে তাদের আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যপূরণে…
Read More