Blog

কৃষকের ফসলেই মেলার প্রাণ, তপনের বাঘইট মাঠে জমে উঠল কৃষি ও সাংস্কৃতিক উৎসব

কৃষকের ফসলেই মেলার প্রাণ, তপনের বাঘইট মাঠে জমে উঠল কৃষি ও সাংস্কৃতিক উৎসব

কৃষিই যাদের জীবন ও জীবিকা, সেই কৃষকদের ঘিরেই আবার উৎসবের আমেজ তপনে। পয়লা জানুয়ারি থেকে তপনের বাঘইট মাঠে শুরু হয়েছে কৃষি ও সাংস্কৃতিক মেলা, যা শুক্রবার সন্ধ্যা নামতেই রীতিমতো উৎসবমুখর হয়ে ওঠে। মেলার মূল আকর্ষণ স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল। নানা ধরনের ধান, শাকসবজি ও কৃষিজ পণ্য প্রদর্শনীর মাধ্যমে কৃষকের পরিশ্রম ও সাফল্য তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি গ্রামবাংলার মানুষের বিনোদনের কথা মাথায় রেখে মেলায় রয়েছে নাগরদোলা, সার্কাস, ব্রেকড্যান্স সহ বিভিন্ন আয়োজন। শুধু কৃষি নয়, কেনাকাটার দিক থেকেও মেলা জমে উঠেছে। খাট ও আসবাবপত্রের দোকান, স্টেশনারি সামগ্রী ও জিলিপি, পাঁপড় ভাজা, মোগলাই সহ নানা রকম খাবারের স্টলে ভিড় চোখে পড়ার মতো।…
Read More
প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, গতকাল কোচবিহারে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তিনি কোচবিহারেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে সাগর দীঘির চারপাশ ঘুরে প্রাতঃভ্রমণ করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
Read More
শর্ট সার্কিটে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড, মায়ের তৎপরতায় প্রাণে বাঁচল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু

শর্ট সার্কিটে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড, মায়ের তৎপরতায় প্রাণে বাঁচল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু

মুহূর্তের অসতর্কতাই যে কত বড় বিপদের কারণ হতে পারে, তারই এক ভয়াবহ ছবি ধরা পড়ল শিলিগুড়িতে।  আশ্রমপাড়ার রামকৃষ্ণ ব্যায়ামাগার সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও, এক মায়ের দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতায় রক্ষা পেল বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ ও তাঁর সন্তান। দৈনন্দিন কাজ সেরে পুজোর বসার পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তিনি বুঝতে পারেন বাড়ির বিদ্যুৎ সংযোগে বড়সড় ত্রুটি রয়েছে।  সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয় কিছুক্ষণের মধ্যেই, যখন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি। ঠিক সেই সময় ঘরের মধ্যেই টিভি দেখছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি। চারপাশে ধোঁয়া…
Read More
ফের অগ্নিকান্ড শিলিগুড়িতে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

ফের অগ্নিকান্ড শিলিগুড়িতে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির আশ্রমপাড়ায়।জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে আগুন দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সেইসময় বাড়ির পাশেই একটি স্কুলে এসআইআর এর কাজ চলছিল।সেখানে ডাবগ্রাম ফায়ার স্টেশনের দুজন দমকল কর্মী ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির মালিক অর্চনা সরকার জানান, সকালে পুজো করছিলাম।সেইসময় হঠাৎ করেই ধোঁয়া দেখতে পাই।এরপর হাত ধোঁয়ার জন্য গেলে দেখি হাতে কারেন্ট লাগছে।এরপরই ঘরে আগুন দেখতে পাই।এই বিষয়ে দমকল আধিকারিক ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান,…
Read More
ইডি ইস্যুকে সামনে রেখে শক্তি প্রদর্শন তৃণমূলের

ইডি ইস্যুকে সামনে রেখে শক্তি প্রদর্শন তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার কলকাতার রাজপথে। ইডির সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই কর্মসূচিকে প্রশাসনিক ইস্যুর পাশাপাশি রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেও ব্যবহার করেন। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে দলীয় ঐক্য প্রদর্শন করল, তেমনই সাধারণ মানুষের কাছে “ভোটের আগে চাপের রাজনীতি”র অভিযোগ তুলে ধরার চেষ্টা করল। দলের দাবি, কেন্দ্রীয় সংস্থার অভিযান শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, বরং বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার একটি কৌশল। মিছিলের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সাংস্কৃতিক ও বিনোদন…
Read More
১১ই জানুয়ারি থেকে নতুন নিয়মে চলবে টয়ট্রেনের স্পেশাল জয়রাইড

১১ই জানুয়ারি থেকে নতুন নিয়মে চলবে টয়ট্রেনের স্পেশাল জয়রাইড

বছরের শুরুতেই ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান টয়ট্রেনে লাগলো বেসরকারিকরণের ছোঁয়া।বেসরকারি সংস্থার হাত ধরে নতুন নিয়মে চালু হচ্ছে টয়ট্রেনের স্পেশাল জয়রাইড ‘জঙ্গল সাফারি’। জানা গেছে, শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত গিয়ে আবার জংশন ফেরত আসা এই ট্রেনে থাকবে প্রাতরাশ, মধ্যাহ্নভোজন এবং বিকেলের জলখাবারের ব্যবস্থা। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হবে পর্যটকদের। ১১ই জানুয়ারি থেকে প্রত্যেক শনি ও রবিবার পাহাড়ি পথে ছুটবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয়রাইড। উদ্বোধনে হাজির থাকবেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কীরেন্দ্র নারাহ, ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী। রেলের বেসরকারিকরণ নিয়ে দেশজুড়ে উঠেছে আওয়াজ আর এরই মাঝে টয়ট্রেনকে কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। করোনার…
Read More
উত্তর-পূর্বের বাজারে এলম্যাকের বিশাল আউটডোর ক্যাম্পেইন

উত্তর-পূর্বের বাজারে এলম্যাকের বিশাল আউটডোর ক্যাম্পেইন

দেশাই ফুডস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন এবং কলকাতাভিত্তিক সস ও মশলার ব্র্যান্ড 'এলম্যাক' তাদের সেরা মানের কাসুন্দির জন্য সুপরিচিত। ঝাঝালো সর্ষের এই কাসুন্দি কেবল কলকাতাতেই নয়, সারা ভারতে সমাদৃত এবং চাহিদার তুঙ্গে রয়েছে। আরও রয়েছে গ্রিন চিলি সস, রেড চিলি সস এবং সয়া বিন সসের মতো জনপ্রিয় চাইনিজ সস। পূর্ব ভারতে শক্তিশালী উপস্থিতির পর, এই উৎসবের মরসুমে একটি উচ্চ-প্রভাবশালী আউটডোর ক্যাম্পেইনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে নিজেদের দৃশ্যমানতা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে এলম্যাক। এই প্রচার অভিযানটি স্থানীয় আবেগকে স্পর্শ করে একটি সহজ বার্তার মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছে: "উৎসব কাটুক আপনার প্রিয় স্বাদের সঙ্গে।" ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু করে ২০২৬ সালের…
Read More
পুরসভায় ‘স্টল-কেলাঙ্কারি’, অভিযোগের তীর কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দিকে

পুরসভায় ‘স্টল-কেলাঙ্কারি’, অভিযোগের তীর কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দিকে

সকলের অজান্তেই বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আরেকটি পেয়েছেন তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তর। তিন নম্বর স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস মজুমদার। রাজ্য পুর দপ্তরে স্টল বিলি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রূপা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ মজুমদারের ভাইয়ের স্ত্রী। যদিও রূপা তাঁর ভাইয়ের স্ত্রী নন বলেই জানিয়েছেন অভিজিৎ। স্টল নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বড়সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্বরা। অভিযোগ, পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই…
Read More
ট্রাকের রঙ বদলে চুরির কারবার, এনজেপির জালে দুই

ট্রাকের রঙ বদলে চুরির কারবার, এনজেপির জালে দুই

গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই  চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজেপি থানায়।এরপরেই সেই চুরির তদন্ত নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এই সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ি চালক আব্দুল্লাহ মল্লিককে। তার জবানবন্দীর সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি  মুসুর ডাল বোঝাই WB-45 5296 নম্বরের চৌদ্দ চাকার ট্রাক। ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক মুর্শিদাবাদ জেলা নিবাসী  আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসবাদে ধৃতরা পুলিশকে জানায় যে,তারা দির্ঘদিন ধরেই ওই  ট্রাকের রঙ বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী…
Read More
শিশুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন আইএইচআরসি সভাপতির

শিশুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন আইএইচআরসি সভাপতির

মানবিকতার পরিচয় দিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সোনামণি রায়। নিজের জন্মদিন উপলক্ষে তিনি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালেন। এদিন পড়ুয়াদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করা হয় এবং দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। স্কুল চত্বরে উৎসবের আবহে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রয়োজনীয় খেলার সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে পড়ুয়ারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
Read More