Blog

দার্জিলিং-কালিম্পংয়ে প্রবল বর্ষণ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি

দার্জিলিং-কালিম্পংয়ে প্রবল বর্ষণ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি

উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী এক সপ্তাহ প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলতে পারে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী শনিবার ও রবিবার এই পাঁচ জেলাতেই প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হুগলিতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪…
Read More
যুদ্ধবিরতির পরই গো*লাবর্ষণ! লেবাননে হা*মলায় নিহত ১২

যুদ্ধবিরতির পরই গো*লাবর্ষণ! লেবাননে হা*মলায় নিহত ১২

দক্ষিণ লেবাননে ঘোষিত সংঘর্ষবিরতির পরও পরিস্থিতি থিতু হয়নি। শনিবার ভোর পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইজরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। জানা গিয়েছে, রাতভর নাবাতিয়া ও আশপাশের একাধিক এলাকায় বিমান হামলা ও ড্রোন হামলা চালায় ইজরায়েল। পাশাপাশি ভোরের আগে কামানের গোলাবর্ষণের অভিযোগও উঠেছে। এসব হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, শুক্রবার বিকেল ৪টা নাগাদ ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই ওই চুক্তি নিশ্চিত করেছিল বলে দাবি করা হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই…
Read More
ইংল্যান্ডের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক! পরীক্ষার মুখে কোহলিও

ইংল্যান্ডের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক! পরীক্ষার মুখে কোহলিও

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলে পাওয়া চোট এখনও পুরোপুরি সারেনি অলরাউন্ডারের। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। বোর্ড সূত্রে খবর, ৫০ ওভারের ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও অর্জন করতে পারেননি হার্দিক। সাম্প্রতিক ফিটনেস পরীক্ষার ফলেও সন্তুষ্ট নন বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বল করা নিয়ে এখনও সমস্যায় ভুগছেন তিনি। যদিও কয়েক দিন আগে অনুশীলনে প্রায় ১০ ওভার বল করেছিলেন। কিন্তু ম্যাচ-ফিটনেসের মানদণ্ডে তিনি এখনও পিছিয়ে। আইপিএলের সময় ব্যথার কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচ মিস করেন হার্দিক। পরে শেষ দিকে দলের নেতৃত্বও দেন তিনি।…
Read More
বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত! কোন পরিচালকের ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত! কোন পরিচালকের ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

টলিপাড়ায় নতুন জল্পনা। সূত্রের খবর, পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে দেখা যেতে পারে অভিনেতা রাজদীপ গুপ্তকে। প্রযোজনা সংস্থা ‘স্টুডিও ব্লটিং পেপার্স’। শুধু রাজদীপই নন, শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়ও। পাশাপাশি টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে নিয়েও কাস্টিংয়ের আলোচনা চলছে বলে খবর। ছোটপর্দায় এক সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজদীপ। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে বহু ধারাবাহিক, ছবি ও সিরিজে কাজ করেছেন অভিনেতা। তবে গত কয়েক মাসে কাজের অভাব নিয়ে খোলাখুলি মন্তব্য করেছিলেন রাজদীপ। তিনি জানান, অনেক দিন ধরেই উল্লেখযোগ্য কোনও চরিত্রে কাজ নেই তাঁর। স্বল্প সময়ের…
Read More
মা ইন্তি বাঙ্গারাম দিবস 1 বক্স অফিস: সামান্থা রুথ প্রভু অভিনীত ₹10.7 কোটি বিশ্বব্যাপী শুরু হয়েছে

মা ইন্তি বাঙ্গারাম দিবস 1 বক্স অফিস: সামান্থা রুথ প্রভু অভিনীত ₹10.7 কোটি বিশ্বব্যাপী শুরু হয়েছে

সামান্থা রুথ প্রভু অভিনীত চলচ্চিত্র ‘মা ইন্তি বঙ্গারাম’ বিশ্বব্যাপী বক্স অফিসে বেশ ভালো সূচনা করেছে এবং মুক্তির প্রথম দিনে আনুমানিক ১০.৭০ কোটি রুপি সংগ্রহ করেছে। এই উদ্বোধনী পরিসংখ্যান দেশীয় ও আন্তর্জাতিক বাজার জুড়ে দর্শকদের কাছ থেকে মাঝারি কিন্তু স্থিতিশীল সাড়ার ইঙ্গিত দেয়, যা মূলত অভিনেত্রীর শক্তিশালী ভক্তকুল এবং চলচ্চিত্রটিকে ঘিরে মুক্তির পূর্ববর্তী প্রচারণার দ্বারা চালিত হয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী, শহরাঞ্চল এবং বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলচ্চিত্রটির দর্শক উপস্থিতি বেশি ছিল, যেখানে সামান্থা রুথ প্রভুর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রথম দিনের আয়ের একটি বড় অংশ মাল্টিপ্লেক্সের দর্শকদের অবদান, অন্যদিকে আঞ্চলিক সার্কিটগুলোতে স্থানীয় দর্শকপ্রিয়তা এবং প্রদর্শনের সময়ের ওপর নির্ভর করে মিশ্র…
Read More
শিলিগুড়িতে জামাইষষ্ঠীর নতুন রূপ—মায়েদের ভালোবাসায় আপ্যায়িত জামাইরা

শিলিগুড়িতে জামাইষষ্ঠীর নতুন রূপ—মায়েদের ভালোবাসায় আপ্যায়িত জামাইরা

জামাইষষ্ঠী মানেই মা-জামাইয়ের স্নেহের বন্ধন। আর সেই আবেগকেই অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ-ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন…
Read More
জামাই ষষ্ঠী ঘিরে মন্দিরে উৎসবের চিত্র—ফুল, ফল ও প্রার্থনায় ভক্তির আবেগ

জামাই ষষ্ঠী ঘিরে মন্দিরে উৎসবের চিত্র—ফুল, ফল ও প্রার্থনায় ভক্তির আবেগ

আজ বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। হাতে পুজোর ডালা নিয়ে শাশুড়িরা পৌঁছে যান মন্দিরে, জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও পরিবারের সুখ-শান্তির কামনায় দেবীর কাছে প্রার্থনা করতে। লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবীর আশীর্বাদে সন্তানের পাশাপাশি পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। সেই প্রাচীন ঐতিহ্য মেনে আজও বহু শাশুড়ি নিষ্ঠার সঙ্গে পালন করেন জামাই ষষ্ঠীর ব্রত ও পুজো। মন্দির চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। কেউ ফুল, ফল, মিষ্টি ও নানা উপাচার দিয়ে পুজো দেন, আবার কেউ পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। পুজো শেষে বাড়িতে জামাইকে নানা…
Read More
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিদ্যালয়গুলিতে প্রবন্ধ ও আবৃত্তির মাধ্যমে ইতিহাসচর্চার চিত্র

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিদ্যালয়গুলিতে প্রবন্ধ ও আবৃত্তির মাধ্যমে ইতিহাসচর্চার চিত্র

১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে অবিভক্ত বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। সেই সংকটময় সময়ে শ্রদ্ধেয় Dr.  Syama Prasad Mookerjee বাংলার হিন্দু-অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ, জনমত গঠন এবং রাজনৈতিক প্রচেষ্টার ফলেই বাংলার একটি অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ১৯৪৭ সালের ২০ জুন Bengal Legislative Assembly-এর ঐতিহাসিক ভোটাভুটিতে বাংলার বিভাজনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে পশ্চিমবঙ্গ গঠনের পথ প্রশস্ত করে। এই কারণেই ২০ জুন দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলার বিদায়ী সরকার এ বিষয়ে কখনো শুধু সম্মান দেন নি তাই নয়…
Read More
কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত, উত্তরে প্রবল বর্ষণের আশঙ্কা

কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত, উত্তরে প্রবল বর্ষণের আশঙ্কা

রাজ্যে বর্ষার সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের প্রবল বর্ষণের পর শনিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শহরে দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে…
Read More
আসতে চলেছে নতুন প্রযুক্তি

আসতে চলেছে নতুন প্রযুক্তি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তথা GRSE ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল লঞ্চ করবে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ইতিমধ্যেই অনুষ্ঠানটির জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। আধিকারিকদের মতে, এই জাহাজগুলিতে বিপুল পরিমাণ দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা আত্মনির্ভর ভারত অভিযানকে আরও শক্তিশালী করবে। জানিয়ে রাখি যে, GRSE ভারতীয়…
Read More