Blog

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, গেটবাজার থেকে ৩ যুবককে গ্রেফতার এনজেপি পুলিশের

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, গেটবাজার থেকে ৩ যুবককে গ্রেফতার এনজেপি পুলিশের

ধমকানো, ভয় দেখানো, হুমকি দিয়ে টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার গেটবাজার এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সূর্যসেন কলোনির বাসিন্দা পাপ্পু রায়, রাজা হোলির এমডি সাদ্দাম এবং অম্বিকানগরের অভিষেক হরিজন। পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজনের মধ্যে অভিষেক হরিজনই ছিল দলের মূল পান্ডা এবং তার নেতৃত্বেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত। অভিযোগ অনুযায়ী, লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে নানাভাবে ভয় দেখানো ও হুমকি দিয়ে টাকা দাবি করছিল ওই তিন অভিযুক্ত। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গেটবাজার…
Read More
এনজেপিতে রেল পুলিশের অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার বিহারের বাসিন্দা

এনজেপিতে রেল পুলিশের অভিযান, বিপুল পরিমাণ গাঁ*জাসহ গ্রে*প্তার বিহারের বাসিন্দা

ট্রেনে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুনটুন সাহানি। তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা। রাতে শিলিগুড়ি জিআরপি এসওজি-এর কাছে খবর আসে, ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপি আধিকারিকরা। এরপর রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছলে এসি কামরায় তল্লাশি চালানো হয়। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক…
Read More
বাড়তে চলেছে বাস ভাড়া

বাড়তে চলেছে বাস ভাড়া

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কলকাতায় বেসরকারি বাসে যাতায়াতের খরচ বাড়তে পারে। দীর্ঘ আট বছর ধরে বাসভাড়ায় কোনও সংশোধন না হওয়ায় এবার ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস মালিক ও অপারেটররা। তাঁদের বক্তব্য, বর্তমান ব্যয়ভার সামাল দিতে পুরনো ভাড়ার কাঠামো আর কার্যকর নয়। তাই ভাড়া পুনর্নির্ধারণের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদনও জানানো হয়েছে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হওয়ার পর থেকে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা আরও কমেছে। ফলে আয়ের উৎস কমে যাওয়ায় বাস মালিকদের আর্থিক চাপ…
Read More
কড়া নির্দেশ পরিবহন দফতরের তরফে

কড়া নির্দেশ পরিবহন দফতরের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাস্তায় টোটোর দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহণ দফতর। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দফতর। অভিযোগ, রাস্তায় টোটোর ‘রমরমা’র জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিকশা নির্ধারিত। পরিবহণ দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন যানজট তৈরি…
Read More
বিতর্কের জেরে দায়ের হলো মামলা

বিতর্কের জেরে দায়ের হলো মামলা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর ২০২০ সালের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে সরকারি জমির মাটি ও গাছ বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। ডায়মন্ড হারবার থানায় অভিজিৎ দাস ওরফে ববি নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীক ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের উপর…
Read More
একাধিক প্রশ্ন হাই কোর্টের তরফে

একাধিক প্রশ্ন হাই কোর্টের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজনৈতিক কর্মসূচি যে কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।‌ কিন্তু সেই রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। গরিমসি করে দেরি করে অনুমতি খারিজ করায় আদালতের সময় নষ্ট হচ্ছে। কখনো কখনো শনিবার বা রবিবার জরুরি শুনানিতে বসতে হচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্য সরকারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, শেষ মুহূর্তে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বার বার আদালতকে আপৎকালীন শুনানির পরিস্থিতিতে ফেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত একটি নির্দিষ্ট আবেদনের উদাহরণ টেনে রাজ্য সরকারের কাজের ধরন নিয়ে…
Read More
বাঙালিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে ‘বিগ বস্ বাংলা’র রাজকীয় সেট

বাঙালিয়ানার ছোঁয়ায় সেজে উঠেছে ‘বিগ বস্ বাংলা’র রাজকীয় সেট

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। ‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে। মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা।…
Read More
শিলিগুড়িতে বড়সড় সাফল্য, চা পাতার প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টার সময় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

শিলিগুড়িতে বড়সড় সাফল্য, চা পাতার প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টার সময় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় একটি মালবাহী গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে এই বিপুল পরিমাণ গাঁজা অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িতে অতর্কিত অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়ি তল্লাশি করে চা পাতার প্যাকেটের আড়াল থেকে লুকিয়ে রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজোপ্ত করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫…
Read More
৩১ মে পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ

৩১ মে পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ

২৬ হাজার নিয়োগ মামলায় ‘যোগ্য’ প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবের বেঞ্চ এই নির্দেশ দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, ওই সময়সীমার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, ৩১ মে ২০২৭-এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সুপ্রিম কোর্ট গত বছর গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। তবে পড়ুয়াদের স্বার্থে…
Read More
অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করল এনফোর্সমেন্ট, বাজারজুড়ে চাঞ্চল্য

অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করল এনফোর্সমেন্ট, বাজারজুড়ে চাঞ্চল্য

শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাজার এলাকায় বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযান ঘিরে বাজার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনফোর্সমেন্টের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এনফোর্সমেন্টের এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
Read More