ভারতে হার্লে-ডেভিডসনের ১৭ বছর উদযাপন

ভারতে ১৭ বছর পূর্তি উপলক্ষে হার্লে-ডেভিডসন তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে এবং ব্যবসায়িক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে হিরো মোটোকর্প-এর সঙ্গে যৌথ উদ্যোগে ‘মিশন: দ্য বিগ রাইড’ ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য উন্নত গ্রাহক পরিষেবা, ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন পণ্যের সম্ভার এবং দেশের প্রিমিয়াম মোটরসাইকেলপ্রেমীদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা।
হিরো মোটোকর্প-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ডঃ পবন মুঞ্জাল বলেন, এই অংশীদারিত্ব হার্লে-ডেভিডসনের আন্তর্জাতিক ব্র্যান্ড পরিচিতি ও পণ্যের ঐতিহ্যের সঙ্গে হিরো মোটোকর্প-এর প্রযুক্তিগত দক্ষতা, উৎপাদন ক্ষমতা এবং বিস্তৃত বাজার নেটওয়ার্ককে একত্রিত করেছে। আগামী দিনে এই সহযোগিতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
হার্লে-ডেভডসন-এর গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও আর্টি স্টার্স জানান, হিরো মোটোকর্প-এর শক্তিশালী রিটেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতে ব্র্যান্ডের বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়েছে।
ভারতের বাজারে কাস্টম ভেহিকেল অপারেশনস, ট্যুরিং, ক্রুসারস, অ্যাডভেঞ্চার ট্যুরিং ও স্পোর্টস বিভাগে সংস্থার আন্তর্জাতিক মোটরসাইকেল সম্ভার উপলব্ধ থাকবে। পাশাপাশি হার্লে-ডেভিডসন X সিরিজের নতুন মডেলও বাজারে আনা হবে।
রাইডারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে মার্চ ২০২৭ পর্যন্ত বিভিন্ন এইচ.ও.জি. রাইড, ইন্ডিয়া বাইক উইক, ফ্ল্যাট ট্র্যাক রেসিং, হার্লে রক রাইডার্স এবং ইন্ডিয়া এইচ.ও.জি. র্যা লি-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। ভারতের এইচ.ও.জি. নেটওয়ার্কে বর্তমানে ৩,০০০-এরও বেশি সদস্য রয়েছেন। ২৭-২৮ নভেম্বর থাইল্যান্ডে এশিয়া হার্লে ডেইজ-এ ১০০-র বেশি ভারতীয় রাইডার অংশ নেবেন।
ভারতে সংস্থার মোট গ্রাহকসংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে। ২০২৩ সালে চালু হওয়া হার্লে-ডেভিডসন X সিরিজ ইতিমধ্যে ৫০,০০০-এর বেশি ইউনিট বিক্রি করেছে। রায়পুর ও ইন্দোরে দুটি নতুন পূর্ণাঙ্গ ডিলারশিপ চালুর ফলে মোট ডিলারশিপের সংখ্যা বেড়ে ২৩ হবে। পাশাপাশি হিরো প্রিমিয়া-র ১৫২টি আউটলেটের মাধ্যমে X সিরিজের বিক্রয় পরিষেবা আরও সম্প্রসারিত হচ্ছে।