Blog

মালদা মেডিক্যালে বকেয়া বেতনের দাবিতে চুক্তি কর্মীদের আন্দোলন

মালদা মেডিক্যালে বকেয়া বেতনের দাবিতে চুক্তি কর্মীদের আন্দোলন

কাজ থেকে ছাটাই, বেতন কাটছাঁট এর প্রতিবাদ ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবীতে মঙ্গলবার বিকেল থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এমএস ভিপিকে ঘেরাও করে বিক্ষোভের পর বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরা। এদিন তাদের আন্দোলনের জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন। আন্দোলনকারী চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন। কিন্তু সেই ঠিকাদার সংস্থা তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রেখেছে। এছাড়াও তারা…
Read More
স্বাস্থ্য ভবন অভিযানের পথে আটক, মেদিনীপুরে আশা কর্মীদের প্রতিবাদ

স্বাস্থ্য ভবন অভিযানের পথে আটক, মেদিনীপুরে আশা কর্মীদের প্রতিবাদ

আজ স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। মেদিনীপুরের আশা কর্মীরা এই বিক্ষোভে যোগ দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার পথে অভিযোগ করেন যে, মেদিনীপুর স্টেশনে তাঁদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আশা কর্মীরা মেদিনীপুরের রাঙামাটি ফ্লাইওভারের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁরা রেললাইনে শুয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জিআরপি (সরকারি রেল পুলিশ) কর্মীরা এসে তাঁদের বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেন।
Read More
থামস আপ-এর নতুন আরও সাহসী ও তুফানি রূপ

থামস আপ-এর নতুন আরও সাহসী ও তুফানি রূপ

থামস আপ, ভারতের নিজস্ব কোলা জায়ান্ট, যার একটি অত্যন্ত পরিচিত লোগো আছে। আজ, ব্র্যান্ডটি একটি নতুন পরিচয় উন্মোচন করেছে যা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস এবং প্রতিটি মুহূর্তকে সর্বাধিক করার তাগিদে সংজ্ঞায়িত একটি নতুন ভারতকে প্রতিফলিত করছে। থামস আপ -এর নিজস্ব ডিজাইন টিম, ডিজাইন এজেন্সি সুপার আলট্রা রেয়ার®-এর সাথে অংশীদারিত্বে এই রিব্র্যান্ডটি তৈরি করেছে। নতুন পরিচয়টি থামস আপ -এর দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম বড় ভিজ্যুয়াল বিবর্তনকে চিহ্নিত করে। শক্তিশালী ঐতিহ্যের উপর নির্মিত এবং ভবিষ্যতের জন্য তৈরি, এই নতুন লুক কোলার জন্য আরও গতিশীল এবং বিস্ফোরক ভিজ্যুয়াল জগতের সূচনা করেছে। এর ট্রেডমার্ক লোগো শক্তিশালী স্মৃতি কাঠামো বহন…
Read More
সোনারপুর পুলিশের সাফল্য, কালিকাপুরে গাঁজা জব্দ ও ধৃত ৬ জন আদালতে

সোনারপুর পুলিশের সাফল্য, কালিকাপুরে গাঁজা জব্দ ও ধৃত ৬ জন আদালতে

গোপন সূত্রে ও সোর্স মারফত খবর পেয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল মালদহ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তা বিক্রি করা। আগাম খবর পেয়ে আগে থেকেই কালিকাপুর এলাকায় নজরদারি চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। মঙ্গলবার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এসে ধৃতরা কালিকাপুর স্টেশনে নামেন। সেখান থেকে কালিকাপুরেরই একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল।…
Read More
কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।  এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত…
Read More
স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে বাধা, মালদা টাউন স্টেশনে বিক্ষো*ভ আশা কর্মীদের

স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে বাধা, মালদা টাউন স্টেশনে বিক্ষো*ভ আশা কর্মীদের

একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন অভিযানে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়লেন আশা কর্মীরা।   মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে প্রায় ৪০ থেকে ৫০ জন আশা কর্মীকে গৌড় এক্সপ্রেস ট্রেনে উঠতে দেয়নি মালদা টাউন জিআরপি পুলিশ। রাজ্যজুড়ে আশা কর্মীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার রাতে মালদা জেলা থেকে আশা কর্মীরা গৌড় এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে মালদা টাউন স্টেশনে উপস্থিত হন। তাঁদের কাছে বৈধ ট্রেন টিকিট থাকা সত্ত্বেও জিআরপি পুলিশের পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আশা কর্মীদের অভিযোগ, কোনও রকম…
Read More
সুখবর কৃষকদের জন্য

সুখবর কৃষকদের জন্য

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় কৃষক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি-র সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২২তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি জোরকদমে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বহু উপভোক্তার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। ইঙ্গিত মিলছে যে খুব শিগগিরই টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। তবে তার আগে কিছু প্রযুক্তিগত বিষয় এবং সম্ভাব্য সময়সীমা জানা জরুরি। পিএম কিষান যোজনায় বছরে মোট তিনটি কিস্তিতে কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। এই কিস্তিগুলি নির্দিষ্ট তিনটি সময়ে দেওয়া হয় – এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ ফেব্রুয়ারি মাসে…
Read More
বাড়তে পারে ডিএ

বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ টানাপোড়েনের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আগে সাধারণত বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হত। তবে সেই ট্রেন্ড পাল্টেছে বিগত কয়েক বছরে। প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে এসেছে পরিবর্তন। শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাই বর্তমানে ডিএ নিয়ে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা। কর্মীদের কথা মাথায় রেখে অন্তত…
Read More
সাংস্কৃতিক চর্চায় মুখরিত বিদ্যালয়

সাংস্কৃতিক চর্চায় মুখরিত বিদ্যালয়

শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক, পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মন জয় করল বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি বিদ্যালয়গুলিও যে আজ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় বেসরকারি স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে, সেই বার্তাই তুলে ধরা হল এই অনুষ্ঠানের মাধ্যমে। দিনভর চলা এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।  এরপর একে একে মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।  খুদে পড়ুয়াদের সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অভিভাবকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলায় পারদর্শী…
Read More
ফুলমেলায় এবার সমস্ত ফুলপ্রেমীর জন্য দরজা খুলে দিলেন আয়োজকেরা

ফুলমেলায় এবার সমস্ত ফুলপ্রেমীর জন্য দরজা খুলে দিলেন আয়োজকেরা

সমস্ত ফুলপ্রেমী মানুষজন, যারা বাড়িতে টবে চারা গাছ লাগিয়ে ফুল, ফল ও সবজি উৎপাদন করেন, তাঁদের জন্য সুখবর। তাঁরা সকলেই আসন্ন ফুল মেলায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানালেন মেলার কনভেনর। তিনি বলেন, ফুলের উৎপাদন সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল। কখনও অতিরিক্ত ঠান্ডা, কখনও বা গরমের প্রভাবে প্রত্যাশিত ফলন নাও হতে পারে। কোনও বছর প্রচুর ফুল ফোটে, আবার কোনও বছর ফুলের সংখ্যা কমে যায়। তবুও প্রতি বছর যাঁরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাঁদের পাশাপাশি সকল ফুলপ্রেমী মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কনভেনরের কথায়, প্রতিবছরই তাঁদের প্রত্যাশা থাকে মেলার পুরো জায়গাটি ফুলে ফুলে ভরে উঠবে। এ বছরও সেই…
Read More