Blog

ভিডা প্রবেশ করল এশিয়া বুক অফ রেকর্ডস-এ ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ লঞ্চ করে

ভিডা প্রবেশ করল এশিয়া বুক অফ রেকর্ডস-এ ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ লঞ্চ করে

হিরো মোটোকর্প-এর ভিডা তার ইলেকট্রিক লাইন-আপ মজবুত করলে নতুন ভিডা ইভুটার ভিএক্স2 প্লাস 4.4 কেডব্লিউএইচ লঞ্চ করে। এই লং-রেঞ্জ ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে ব্র্যান্ড-এর এই লক্ষ্যকে আরও দ্রুত পূরণ করার জন্য— ‘ঘর ঘর ইভুটার।’ নতুন এই গাড়িটি যুক্ত হওয়ার পর ভিডা এখন দিচ্ছে চারটি আলাদা রকমের ভিএক্স2 ভ্যারিয়েন্ট, যেগুলোকে তৈরি করা হয়েছে ভারতীয় রাইডারদের বৈচিত্র্যময় জীবন যাপন ও চাহিদার কথা মাথায় রেখে। এই নতুন লং-রেঞ্জ ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে এক ঐতিহাসিক অভিযান চালিয়ে নিজের অতুলনীয় স্থায়িত্বকে প্রমাণ করেছে। আনুষ্ঠানিক ভাবে ‘লংগেস্ট জার্নি বাই অ্যান ইলেকট্রিক স্কুটার’ (কোনও ইলেকট্রিক স্কুটারের দ্বারা দীর্ঘতম সফর)-এর নজির গড়ে এশিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান করে নিয়েছে।  ভিডা…
Read More
ভারতে চকোলেটের বাজারে এখন প্রিমিয়াম ও স্বাস্থ্যকর বিকল্পের চাহিদা

ভারতে চকোলেটের বাজারে এখন প্রিমিয়াম ও স্বাস্থ্যকর বিকল্পের চাহিদা

৭ জুলাই, বিশ্ব চকোলেট দিবস উপলক্ষে প্রকাশিত ইনস্টামার্টের সাম্প্রতিক অর্ডার বিশ্লেষণে দেখা গিয়েছে, ভারতীয়দের চকোলেট খাওয়ার অভ্যাস দ্রুত বদলাচ্ছে। প্রচলিত পছন্দের পাশাপাশি এখন ক্রেতারা ক্রমশ প্রিমিয়াম, স্বাস্থ্যকর এবং ইন্টারনেট দ্বারা প্রভাবিত নতুন ধরনের চকোলেটের দিকে ঝুঁকছেন। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ১৩০টিরও বেশি শহরের অর্ডারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল দুবাই পিস্তাচিও-ফিলড চকোলেটের অর্ডার এক বছরে ১১,৭৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া চকোলেটের ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে এখনও ক্লাসিক মিল্ক চকোলেট সবচেয়ে জনপ্রিয়। মোট চকোলেট অর্ডারের প্রতি ১০টির মধ্যে ৪টিই মিল্ক চকোলেট। এছাড়া চকোলেট-কোটেড ওয়েফার বার, ফ্রুট অ্যান্ড নাট, ক্যারামেল এবং হ্যাজেলনাট ফ্লেভারের…
Read More
শুরু হচ্ছে নতুন মেট্রোর কাজ

শুরু হচ্ছে নতুন মেট্রোর কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা মেট্রোর অগ্রগতি নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। শহর থেকে শহরতলিতে সম্প্রসারিত হচ্ছে মেট্রো। হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলির পাশাপাশি এয়ারপোর্টেও তৈরি হয়েছে মেট্রো। দেশের বেশ কিছু শহরের মূল প্রবেশদ্বারে রয়েছে মেট্রো স্টেশন। এবার কলকাতা নিয়েও তেমনই ভাবনা চিন্তা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্ক সংযুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সমীক্ষা শুরু হচ্ছে। আপাতত কারিগরি ও ট্রাফিক সার্ভে শুরু হতে চলেছে। প্রাথমিক সমীক্ষার অনুমতিও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত নতুন মেট্রো রুট তৈরির পরিকল্পনা করা হচ্ছে।…
Read More
বাতিল হতে পারে কয়েক লক্ষ্য রেশন কার্ড

বাতিল হতে পারে কয়েক লক্ষ্য রেশন কার্ড

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। তৃণমূল সরকারের আমলে বাংলায় একাধিকবার চর্চায় উঠে এসেছে রেশন দুর্নীতি। তবে এবার যোগ্যদের রেশন প্রকল্পের সুবিধা দিতে আরও কড়া হচ্ছে সরকার। ভোটের আগে হওয়া SIR দিয়েই শনাক্ত করে বাতিল করা হবে অযোগ্যদের নাম। এবার SIR-2026 দেখেই ভুয়ো কিংবা মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট রেশন গ্রাহকদের খুঁজে খুঁজে কার্ড বাতিল করা হবে। জানা যাচ্ছে, যারা ভোটের সময় ASDD হিসাবে চিহ্নিত ছিলেন বা CAA এর আবেদনকারী তাদের রেশনকার্ড আপাতত সক্রিয় থাকবে। তবে যখন প্রয়োজন…
Read More
কোকা-কোলা ফুটবলের সবচেয়ে আবেগপ্রবণ সমর্থকদের উদযাপন করছে – তাদের হারিয়ে যাওয়া কণ্ঠগুলোকেই তাদের ফুটবল বিশ্বকাপ প্রচারাভিযানের কণ্ঠে রূপান্তরিত করে

কোকা-কোলা ফুটবলের সবচেয়ে আবেগপ্রবণ সমর্থকদের উদযাপন করছে – তাদের হারিয়ে যাওয়া কণ্ঠগুলোকেই তাদের ফুটবল বিশ্বকাপ প্রচারাভিযানের কণ্ঠে রূপান্তরিত করে

কোকা-কোলার “দ্য লস্ট ভয়েসেস” হল একটি দেশব্যাপী প্রচারাভিযান যা ভারতের অত্যন্ত উচ্ছ্বসিত ফুটবল ভক্তদের উদযাপন করতে তৈরি করা হয়েছে। ফিফা® বিশ্বকাপ মরসুমের সময় অনুযায়ী, এই প্রচারাভিযান একটি শক্তিশালী সাংস্কৃতিক সত্যকে তুলে ধরে। যদিও ভারত ১৯৫৫ সালের পর থেকে এই টুর্নামেন্টে খেলেনি, কেরালা থেকে গোয়া এবং আসাম থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত লক্ষ লক্ষ সমর্থক বিশ্বের বিভিন্ন দলকে এমন তীব্র আবেগ নিয়ে সমর্থন করতে একত্রিত হন, যেন তাদের নিজেদের দেশই মাঠে খেলছে। এই প্রচারাভিযানের মাধ্যমে, কোকা-কোলা ফিফা® বিশ্বকাপ জুড়ে তাদের একনিষ্ঠ ভক্তদের সম্মান জানাবে এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া ফিডে তাদের আসল, কর্কশ কণ্ঠস্বর তুলে ধরবে। ব্র্যান্ডের বিশ্বব্যাপী “ফিল ইট অল” প্ল্যাটফর্মের অধীনে চালু…
Read More
ভারতের যাত্রী পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন টাটা মোটরস-এর

ভারতের যাত্রী পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন টাটা মোটরস-এর

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক টাটা মোটরস, আজ ‘প্রবাস ৫.০’ ইভেন্টে তাদের সবচেয়ে উন্নত প্যাসেঞ্জার মোবিলিটি সলিউশন প্রদর্শন করেছে। এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল সম্পূর্ণ নতুন ‘টাটা আল্ট্রা প্রাইম’ বং ‘টাটা স্টারবাস প্রাইম’ সিরিজের বাস। উন্নত আরাম, নিরাপত্তা এবং উচ্চ পরিচালন দক্ষতা নিশ্চিত করতে তৈরি এই নতুন প্রজন্মের বাসগুলো দেশজুড়ে যাত্রী পরিবহনের ভবিষ্যৎ বদলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইভেন্টে টাটা মোটরস এলপিও ১৬২০ সিএনজি, আল্ট্রা স্কুল ৯/৯ ইভি, ম্যাজিক ইভি, উইঙ্গার প্লাস এবং আল্ট্রা প্রাইম আরই কনসেপ্টের মতো বৈচিত্র্যময় পাওয়ারট্রেন ও মডেল প্রদর্শন করে। টাটা মোটরসের কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকলসের ভাইস প্রেসিডেন্ট আনন্দ এস. বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি গ্রাহকের নির্দিষ্ট প্রয়োজন মেটানো, পরিচালন…
Read More
সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম। এই অভিনব উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ…
Read More
৩০০ বছরের ঐতিহ্যে গঙ্গাধরপুরে কুমির পুজো, ভক্তদের ঢল

৩০০ বছরের ঐতিহ্যে গঙ্গাধরপুরে কুমির পুজো, ভক্তদের ঢল

হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল কুমির পুজো। প্রতি বছরের মতো এবারও জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে শুভ দিনক্ষণ নির্ধারণ করে গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া গ্রামের যৌথ উদ্যোগে বাবা ধর্মরাজের পুজোর পাশাপাশি এই বিরল লোকাচারের আয়োজন করা হয়। লোকমুখে শোনা যায়, একসময় স্বয়ং দেবতা কুমিরের রূপ ধারণ করে এলাকার মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই অলৌকিক ঘটনার স্মৃতিকে কেন্দ্র করেই কুমির পুজোর প্রচলন হয়। দীর্ঘ তিন শতাব্দীরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন দুই গ্রামের বাসিন্দারা। এদিন পুরোহিত ও সন্ন্যাসীদের উপস্থিতিতে প্রাচীন আচার-অনুষ্ঠান মেনে কুমিরের প্রতীকী পুজো সম্পন্ন হয়। পুজোর প্রধান উপকরণ…
Read More
সৃজিতের ছবিতে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’

সৃজিতের ছবিতে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসতে চলেছে আরও এক নতুন গোয়েন্দা— কানাইচরণ। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত জানান, এর আগে একাধিক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “প্রতিটি গোয়েন্দা চরিত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার স্বতন্ত্র মেজাজ আমাকে আকৃষ্ট করেছে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা পড়েই এই চরিত্রকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিই।” পরিচালক লেখকের সমস্ত গোয়েন্দা কাহিনি পড়েছেন। সেখান থেকে ‘কালাপানির দিশা’ গল্পকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।…
Read More
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তায় জোর, সমন্বয় বৈঠক পুলিশ কমিশনারেটের

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তায় জোর, সমন্বয় বৈঠক পুলিশ কমিশনারেটের

আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সহকারী পুলিশ কমিশনার (এসি‌পি) সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি, বিভিন্ন ফাঁড়ির আইসি, ট্রাফিক বিভাগের আধিকারিক-সহ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক। বৈঠকে রথযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, উৎসব চলাকালীন বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ আধিকারিকরা। এদিনের বৈঠকে ইসকন মন্দিরের পক্ষ থেকে…
Read More