Blog

রাজ্যের পুরসভার তরফে বড় নির্দেশ

রাজ্যের পুরসভার তরফে বড় নির্দেশ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এর পাশাপাশি রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বিভিন্ন সময় নানান উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে নানান খ্যাতনামা সংস্থা। সেই সঙ্গেই রাজ্যের বহু নাগরিকও নিজস্ব ব্যবসা শুরু করছে। তবে সব ক্ষেত্রেই বাংলার বুকে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স দরকার হয়। বর্তমানে বাড়ি বসে সহজেই এই লাইসেন্স পাওয়া যায়। তবে বহু ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন ফি বাবদ বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল সরকার। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনত যত টাকা…
Read More
শ্মশান থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মালদায় শোকের ছায়া

শ্মশান থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: মালদায় শোকের ছায়া

মালদার হবিবপুর থানার কন্যাডুবি এলাকায় রবিবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শ্মশান থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যু হয়েছে সুশান্ত সিংহ (৪০) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের লাগাতার ঝড়বৃষ্টির কারণে কন্যাডুবি গ্রামের একটি পুকুরের ধারে একটি গাছ উপড়ে পড়েছিল। সেই গাছের সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে লেগে ছিল। রবিবার রাতে পাশের গ্রামের এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে সুশান্ত অন্যদের সাথে শ্মশানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি সেই ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Read More
শিলিগুড়িতে অটো ধর্মঘট, টোটোর আধিপত্যের জেরে যাত্রী হারাচ্ছেন অটোচালকরা

শিলিগুড়িতে অটো ধর্মঘট, টোটোর আধিপত্যের জেরে যাত্রী হারাচ্ছেন অটোচালকরা

শিলিগুড়িতে টোটোর বেআইনি চলাচল বন্ধ না হওয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অটো পরিষেবা বন্ধ করে আন্দোলনে নেমেছেন অটোচালকরা। সেবক রোড পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। অটোচালকদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়ক ও শহরের প্রধান রাস্তাগুলিতে অবাধে টোটো চলছে। এর ফলে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, যার জেরে অটোর কিস্তি, ইন্স্যুরেন্স, ও মেরামতির খরচ মেটানো এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ অটোচালকরা। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে জাতীয় সড়ক ও শহরের প্রধান সড়ক থেকে টোটো চলাচল বন্ধ না হলে তাদের এই আন্দোলন চলবে।
Read More
এএম/এনএস ইন্ডিয়া সিএসআইআর-এর সাথে অংশীদারিত্ব করেছে

এএম/এনএস ইন্ডিয়া সিএসআইআর-এর সাথে অংশীদারিত্ব করেছে

আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর সাথে অংশীদারিত্ব করেছে - সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই)-এর মাধ্যমে টেকসই পরিকাঠামো উন্নয়নের দিকে রূপান্তরমূলক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য, যা স্টিল স্ল্যাগ রোড প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করে যা প্রাকৃতিক সমষ্টির পরিবর্তে প্রক্রিয়াজাত স্টিল স্ল্যাগ সমষ্টি ব্যবহার করে। এএম/এনএস ইন্ডিয়া, যারা রাস্তা নির্মাণের জন্য প্রক্রিয়াজাত ইস্পাত স্ল্যাগ সমষ্টি তৈরি করে, দেশের প্রথম কোম্পানি হিসেবে স্টিল স্ল্যাগ ভ্যালোরাইজেশন প্রযুক্তির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে পরিচালিত একটি শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআর-সিআরআরআই-এর কাছ থেকে কাঙ্ক্ষিত লাইসেন্স পেয়েছে। এএম/এনএস ইন্ডিয়া ‘রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য হাজিরার এএম/এনএস ইন্ডিয়া প্ল্যান্টে প্রক্রিয়াজাত ইএএফ…
Read More
অপারেশনমহাদেব: শ্রীনগরের দাচিগাম অরণ্যে তিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি খ*তম

অপারেশনমহাদেব: শ্রীনগরের দাচিগাম অরণ্যে তিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি খ*তম

জম্মু ও কাশ্মীরের দাচিগাম অরণ্যের মহাদেব রিজ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ খতম করল তিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিকে।OperationMahadev নামে পরিচিত এই অভিযানে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয়। এখনও পর্যন্ত তিন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে অনুমান, এরা সম্প্রতি পহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, ১৭টি রাইফেল গ্রেনেড ও আরও বেশ কিছু সামরিক সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সেনা সূত্র। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, অপারেশন চলাকালীন অঞ্চলটিকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় ও…
Read More
জলপাইগুড়িতে ভোটার তালিকা তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন

জলপাইগুড়িতে ভোটার তালিকা তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন

রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এই শিবিরের মধ্য দিয়ে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও অ্যাপস্ সম্পর্কে সকলকে সচেতন করা হয়। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরের মধ্য দিয়ে নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বুথ লেভেল অফিসার, সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারীরা বলেন, বিভাগীয় পর্যায়ের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেশ কিছু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কিভাবে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে তা‌ বলা হয়েছে।
Read More
মেকমাইট্রিপ গ্লোবাল ট্যুর এবং আকর্ষণ বুকিং প্ল্যাটফর্ম চালু করেছে

মেকমাইট্রিপ গ্লোবাল ট্যুর এবং আকর্ষণ বুকিং প্ল্যাটফর্ম চালু করেছে

ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ সংস্থা, মেকমাইট্রিপ, একটি ভ্রমণ ও আকর্ষণীয় স্থানের বুকিং প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে বিশ্বব্যাপী অভিজ্ঞতার জগতে প্রবেশের ঘোষণা করেছে, যা ভারতীয় ভ্রমণকারীদের বিশ্বের ১৩০টি দেশের ১১০০টি শহরে ২০০,০০০ এরও বেশি বুকিংযোগ্য কার্যকলাপের সুবিধা প্রদান করবে। এই প্ল্যাটফর্মটি ভারতীয় ভ্রমণকারীদের শহরের পদযাত্রা এবং সাংস্কৃতিক ভ্রমণ থেকে শুরু করে থিম পার্ক এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যন্ত বিশ্বব্যাপী অভিজ্ঞতা আবিষ্কার এবং বুক করার সুযোগ করে দেয়। এই নতুন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পর্যটক সমস্যার সমাধান করতে চায়: আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় পর্যটকরা প্রায়ই বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা তথ্য, বিদেশি মুদ্রায় মূল্য নির্ধারণ এবং অপ্রাসঙ্গিক পরিকল্পনা টুলসের সমস্যায় পড়েন। সবকিছু এক জায়গায় এনে, মেকমাইট্রিপ…
Read More
শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রকল্প চালু করার উদ্যোগ

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রকল্প চালু করার উদ্যোগ

শহরের রেগুলেটেড মার্কেটে প্রথম পর্যায়ে এই বিশেষ প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এমএমআইসি-রা, রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য বাজারের ব্যবসায়ীরা। বৈঠকে থার্মোকল ব্যবস্থাপনার প্রয়োজনে সচেতনতা ও রূপায়ণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, শিলিগুড়ি পৌরনিগমের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতা গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি ঘুরে দেখে এসেছে। ওই অভিজ্ঞতা বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রকল্পটি ১৫তম অর্থ কমিশনের অনুদানে বাস্তবায়ন করা হবে। মেয়র গৌতম দেব আরও জানান, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও এই বিষয়ে…
Read More
জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। ২৮ জুলাই প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস৷ হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা রোগনির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ ৷ জানা যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান কয়েক লক্ষ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এছাড়া স্বাস্থ্য দপ্তরের কর্মী ও নার্সিং ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন।…
Read More
ফের নারী পাচার রুখল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

ফের নারী পাচার রুখল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে ৩৪ জন তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ু। শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল বাসে। তারপর আবার ট্রেনে এবং বাসে তাদের নিয়ে যাওয়া হতো তামিলনাড়ু এমনটাই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গৌতম রায়, সে শিলিগুড়ির হায়দারপাড়া এলাকার বাসিন্দা। অপর ধৃত পেট্রাস বেক ডুয়ার্সের জুরান্টি চা বাগান এলাকার বাসিন্দা এবং অপর ধৃত জয়শ্রী পাল শিলিগুড়ির জনতানগর এলাকার বাসিন্দা। একটি রিজার্ভ বাসে করে বিহারের রাঁচিতে ঐ তরুণীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল ধৃতরা। এরপর তাদের নিয়ে যাওয়া হতো তামিলনাড়ুতে। তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে উদ্ধার হওয়া তরুণীদের, এসপি অ্যাপারেলস লিমিটেড, ৩৯ এ এক্সটেনশন স্ট্রিট,…
Read More