Blog

বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত বামনডাঙ্গা চাবাগানের অন্তর্গত এলাকাবাসী

বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত বামনডাঙ্গা চাবাগানের অন্তর্গত এলাকাবাসী

রবিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশনের অফিসে ব্যাপক ভাঙ্গচুর চালালো একপাল বুনো হাতির দল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গভীর রাত দেড়টা নাগাদ পার্শ্ববর্তী খেরকাটা জঙ্গল থেকে ১০ থেকে ১৫টি হাতির একটি দল টন্ডু ডিভিশনের অফিসে চলে আসে। এসেই হাতির দলটি অফিস ঘর ভেঙে স্টোর রুম থেকে কিটনাশক ওষুধ বের করে ছড়িয়ে ছিটিয়ে দেয়। পাশেই চাবাগানের আরেকটি অফিস ভেঙে দেয়।এমনকি শ্রমিকদের জন্য বানানো কিচেন রুমটিও ভেঙে তছনছ করে তিনটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায়।
Read More
সুখবর আসতে পারে সরকারি কর্মচারীদের জন্য

সুখবর আসতে পারে সরকারি কর্মচারীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া ডিএ হাতে পেতে চলেছেন সরকারি কর্মীরা। গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র অংশ মেটাতে বলেছে। এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে…
Read More
বড় খবর, নয়া বুলেট ট্রেন পেতে চলেছে ভারত

বড় খবর, নয়া বুলেট ট্রেন পেতে চলেছে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ভারতের প্রথম ৫০৮ কিলোমিটার দীর্ঘ হাই-স্পিড রেল লাইন নির্মাণ করছে। যার মধ্যে ৩৫২ কিলোমিটার রুট গুজরাটের ৯ টি জেলা এবং মহারাষ্ট্রের ৩ টি জেলার মধ্য দিয়ে যাবে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, ওই রুটে চলমান বুলেট ট্রেনের ট্রায়াল জাপানে শুরু হয়েছে। জাপান ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে, জাপান ভারতকে ২ টি শিনকানসেন ট্রেন সেট উপহার দেবে। যার মধ্যে একটি বুলেট ট্রেন হল E5 সিরিজের এবং…
Read More
শনিবার হাতির দলের তান্ডবে মাথায় হাত কৃষকদের

শনিবার হাতির দলের তান্ডবে মাথায় হাত কৃষকদের

কখনো হাতির দল ভাঙছে ঘরবাড়ি, স্কুল, আবার কখনো খাবারে খোজে ক্ষতি করছে ধানখেত, সব্জিবাগান। এরকমই ছবি দেখা গেলো মালবাজার ব্লকের ওদলাবাড়ি শান্তি কলনীর ডাঙ্গা পাড়া এলাকায়। শনিবার ভোর রাতে হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত ধানখেত, সুপারিবাগান, এবং সব্জিখেত। আর এতেই মাথায় হাত কৃষকদের। স্থানিয় কৃষকরা বলেন, রাত আড়াইটা -তিনটা নাগাদ প্রায় ২০-২৫ টির একটি হাতির দল গ্রামের ধান খেত, সব্জি খেত এবং সুপারি বাগানে ঢুকে তান্ডব চালায়। সব মিলিয়ে প্রায় ৮০-৯০ টি সুপারি গাছ ভেঙ্গে খেয়ে নেয় এবং নষ্ট করে। বহু কলা গাছ এবং সব্জি খেত নষ্ট করে।  গ্রামের মানুষেরাই রাতে পটকা ফাটিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরায় বলে জানান তারা৷ হাতি…
Read More
ফের এক বাংলাদেশী বাসিন্দাকে আটক করলেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান

ফের এক বাংলাদেশী বাসিন্দাকে আটক করলেন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান

দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান আজ দুপুর দুটো নাগাদ খাইমন জোত এলাকায় ভারতীয় সীমান্তের ৯১ নম্বর পিলারের কাছে ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তার কাছে থাকা সমস্ত নথি এবং ব্যাগ তল্লাশি করা হয়। এরপর ওই যুবক জিজ্ঞাসাবাদে শিকার করে সে বাংলাদেশের বাসিন্দা। ধৃতের নাম অতীত রায়। পিতার নাম গজেন্দ্রনাথ রায়। বয়স ২৮। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের, খানগাওয়ে। থানা পীরগঞ্জ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি। বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড মেমোরি কার্ড। বাংলাদেশের একটি ইনস্টিটিউটের টেকনিক্যাল…
Read More
ভাঙা পায়ে ব্যাটিংয়ে বাধ্য পন্থ, সমালোচনার মুখে আইসিসি নিয়ম বদলের ভাবনায়

ভাঙা পায়ে ব্যাটিংয়ে বাধ্য পন্থ, সমালোচনার মুখে আইসিসি নিয়ম বদলের ভাবনায়

নয়াদিল্লি, ২৫ জুলাই: আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের সুরক্ষা ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল ঋষভ পন্থের সাম্প্রতিক ঘটনা। চ্যাম্পিয়ন্স ট্রফির একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পায়ে গুরুতর চোট নিয়েও ব্যাট করতে বাধ্য হন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান পন্থ। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে, যার জেরে আইসিসি নিয়ম পরিবর্তনের ভাবনায় চিন্তাভাবনা শুরু করেছে বলে সূত্রের খবর। ঘটনার সূত্রপাত ম্যাচের দ্বিতীয় ইনিংসে, যখন পন্থ ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান। চিকিৎসকরা মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু ব্যথা সত্ত্বেও তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়। দলের প্রয়োজন ও নিয়ম অনুযায়ী, তিনি ‘রিটায়ার্ড হার্ট’ হিসেবে মাঠ ছাড়তে পারেননি, কারণ তখন তাঁর ব্যাটিং অপরিহার্য ছিল। এই পরিস্থিতিকে ‘মানবিকতা…
Read More
ঘাটালে টানা বর্ষণে প্লাবন, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

ঘাটালে টানা বর্ষণে প্লাবন, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টানা বর্ষণের ফলে ঘাটাল মহকুমায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দৌলৎচক, ফতেপুর, রামচক, গঙ্গাপ্রসাদ, নিচ মনসুকা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু পরিবার গৃহহীন, চাষের জমি ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। এই সংকটময় পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। শুকনো খাবার যেমন চিঁড়ে, গুড়, বিস্কুট, মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নৌকায় করে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে অসুস্থ ও আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক…
Read More
শিলিগুড়ির এমএল অ্যাক্রপলিস মলে খাদ্য দপ্তরের অভিযান, একাধিক দোকানে অনিয়মের ছবি

শিলিগুড়ির এমএল অ্যাক্রপলিস মলে খাদ্য দপ্তরের অভিযান, একাধিক দোকানে অনিয়মের ছবি

শহরের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকদিন ধরেই একের পর এক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে দপ্তরটি। বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—কখনও পাউরুটিতে ফাঙ্গাস, তো কখনও শৌচালয়ের পাশে রান্না করা খাবার মজুত। এইসব অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার অভিযানের রাস্তায় নামেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পৌরনিগম, স্বাস্থ্য দপ্তর ও ফায়ার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও। অভিযান চলাকালীন মলে থাকা বেশ কয়েকটি খাবারের দোকানে নজরে আসে একাধিক অনিয়ম। কোথাও প্যাকেটজাত খাবারে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ নেই, তো কোথাও অর্ধেক সিদ্ধ ডিম দীর্ঘ সময় ধরে ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পড়ে আছে। এমনকি বহুদিন আগে সিদ্ধ করা ডিমও ফ্রিজে রাখা হয়েছে—এমন দৃশ্যও ধরা পড়ে আধিকারিকদের…
Read More
জেলা স্বাস্থ্য দপ্তর *জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে বিশেষ তৎপর

জেলা স্বাস্থ্য দপ্তর *জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে বিশেষ তৎপর

জলপাইগুড়ি জেলায় জাপানি এনসেফেলাইটিসে আক্রান্তের‌ সংখ্যা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জ্বরের উপসর্গ সহ রোগীদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে। জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সতর্ক করা হচ্ছে সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীদের। তাদের নিয়ে একের পর এক শিবির করে সচেতন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী‌ সহ অন্যান্য বিভাগের কর্মী‌ এবং অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব‌ রায়কত‌ কলাকেন্দ্রে একটি শিবির করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।…
Read More
নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

পুনরায় সংবাদের শিরোনামে নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছাত্রদের শিক্ষার পাশাপাশি এবার তাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে প্রশংসনীয় উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন দাস-এর নেতৃত্বে আয়োজিত হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্কুলের অধিকাংশ ছাত্রই দিনমজুর ও শ্রমজীবী পরিবারের সন্তান। অভিভাবকেরা কর্মব্যস্ততার কারণে অনেকসময় সন্তানের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখতে পারেন না। সেই কারণেই ছাত্রদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, ছাত্রদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন মেটাতে স্কুলে বসানো হল ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন। এই যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। এই দুই…
Read More