Blog

বক্সা টাইগার রিজার্ভে কেঁচোর সার উৎপাদনে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি

বক্সা টাইগার রিজার্ভে কেঁচোর সার উৎপাদনে বদলাচ্ছে গ্রামের অর্থনীতি

কেঁচোর সার উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত পানিঝোড়া বই গ্রামের মহিলারা। এই মুহূর্তে গ্রামের প্রায় ৫০ জন মহিলা কেঁচোর সার তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে হর্টিকালচার দফতরের পক্ষ থেকে গ্রামবাসী মহিলাদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ কেঁচোও সংশ্লিষ্ট দফতর থেকেই সরবরাহ করা হয়েছে। কেঁচোর সার উৎপাদনের জন্য প্রথমে মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু করে ছোট ছোট বেড তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে বেডের একেবারে নিচে মাটি, তার উপর কলাগাছের বাকল, খড়, কচুরিপানা ও শেষে কেঁচো দেওয়া হয়।…
Read More
ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

ভিআইপি নোটিস ছাড়াই মুর্শিদাবাদে আমির, অরিজিতকে ঘিরে জোর জল্পনা

এক হাতে লাটাই, অন্য হাতে ঘুড়ির সুতো। মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি ঘুড়ি। দৃশ্যটা যেন ঠিক ‘১৯৪৭ আর্থ’ ছবির পর্দা ছেড়ে বাস্তবে নেমে এসেছে। তবে এ বার বড়পর্দা নয় বাস্তবেই ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। স্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদ। দুপুরবেলা কোনও রকম ভিআইপি মুভমেন্টের আগাম খবর ছাড়াই আচমকা জিয়াগঞ্জে হাজির হন আমির খান। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছেও আগে থেকে কোনও তথ্য ছিল না। বম্বার জ্যাকেট ও হালকা জলপাই রঙের ট্রাউজারে অরিজিতের বাড়ির গলিপথ ধরে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। প্রথমে চোখে বিশ্বাস না হলেও, মুহূর্তের মধ্যেই বুঝে যান স্থানীয় বাসিন্দারা ইনিই তো…
Read More
শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষামূলক ভ্রমণে প্রকৃতির পাঠ নিল শিলিগুড়ির খুদে ছাত্রীরা

শিক্ষা যে শুধুই শ্রেণিকক্ষ আর পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়  সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস ফাইভের প্রায় ১৫০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য ছিল বেঙ্গল সাফারি পার্ক। প্রকৃতি ও বন্যপ্রাণের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে পড়ুয়াদের শেখার পরিধি বাড়ানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সবুজ পরিবেশে পশু-পাখির জীবনযাপন, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় ছাত্রীরা। এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত থেকে ছাত্রীদের শুভেচ্ছা ও উৎসাহ জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন অভিজ্ঞতা শিশুদের…
Read More
সিবিএসই ২০২৬-এর আগে বিনামূল্যে পরীক্ষার সহায়তা সহ দেশব্যাপী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিজিক্সওয়াল্লাহ তার দরজা খুলে দিয়েছে

সিবিএসই ২০২৬-এর আগে বিনামূল্যে পরীক্ষার সহায়তা সহ দেশব্যাপী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিজিক্সওয়াল্লাহ তার দরজা খুলে দিয়েছে

এডুকেশন কোম্পানি ফিজিক্সওয়ালাহ্‌ (PW) ২০২৬ সালের ক্লাস ১০, সিবিএসই বোর্ড পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট সাপোর্ট উদ্যোগ ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের ক্লাস ১০-এর যেকোনো ছাত্রছাত্রী বিনামূল্যে নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে এবং বিশেষজ্ঞদের গাইডেন্স পাবে। এটি শুধু PW-এর নিজস্ব স্টুডেন্টদের জন্য নয়, দেশের যেকোনো ক্লাস ১০-এর ছাত্রছাত্রী এতে অংশ নিতে পারবে। উদ্যোগটির লক্ষ্য পরীক্ষার সময় ছাত্রদের পড়াশুনোর চাপ কমানো এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি।   PW বোর্ড পরীক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য সারা দেশে অফলাইন প্রি-বোর্ড পরীক্ষা আয়োজন করবে বিজ্ঞান এবং গণিত বিষয়ে, যা PW-এর নিজস্ব ফিজিক্যাল সেন্টারগুলিতে অনুষ্ঠিত হবে যেমন বিদ্যাপীঠ, পাঠশালা এবং টিউশন সেন্টার। এর ফলে…
Read More
বাগডোগরা বনাঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা

বাগডোগরা বনাঞ্চল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা

হাতি প্রবন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর কার্শিয়াং বনবিভাগ। আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। তবে বাগডোগরা ও আশপাশের ওই বনাঞ্চল এলাকায় রাস্তার ওপর সকাল সন্ধ্যায় হাতির আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যায়। এছাড়াও চিতা বাঘ রয়েছে প্রচুর। পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে কেন্দ্রে পৌঁছে দিতে বনবিভাগ, পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে পরীক্ষার দিনগুলিতে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকেও বেশ কয়েকটি বাস দেওয়া হয়েছে জঙ্গল এলাকার জন্য। এদিন সকাল থেকে বাগডোগরা, এমএমতরাই, তারাবাড়ি, ত্রিহানা ও পানিঘাটা, নকশালবাড়ি থেকেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
Read More
জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।
Read More
কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ৫০০ টাকার নোট

কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ৫০০ টাকার নোট

৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার একজন। বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেবনপুরের কালিয়াচক থানার চরিয়ানন্তপুর এলাকা থেকে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মুদ্রা ৫০০ টাকার। মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, জাল নোটটি বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। এই ব্যবসায় আরও কারা জড়িত তা জানতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে আরও দুজনের নাম উঠে এসেছে এবং তাদের খোঁজ চলছে।
Read More
মাধ্যমিকের প্রথম দিনে বামনগোলায় পুলিশের মানবিক উদ্যোগ

মাধ্যমিকের প্রথম দিনে বামনগোলায় পুলিশের মানবিক উদ্যোগ

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।বামনগোলা থানা আইসি তরুন কুমার রায় সহ বামন গোলা থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উদ্যোগে সোমবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে  উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া হল। এদিন পরীক্ষা শুরুর প্রাক্কালে এবছর পরীক্ষার্থীদের  কলম শুভেচ্ছা, জানালেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়। তার পাশাপাশি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় থেকে আসা পরীক্ষাথিদের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে নজর রেখে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে।পরীক্ষা দিতে এসে  কোন সমস্যা হলে তাদের সবরকম সহযোগিতা করার ব্যবস্থা করেছে পুলিশ। এ বছর বামনগোলা ব্লকের পাকুয়াহাট এএনএম হাই , নালাগোলা হাই স্কুল, বামন গোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল,…
Read More
WHO কম-সোডিয়াম লবণের বিকল্পের উপর জোর দিচ্ছে কারণ অতিরিক্ত গ্রহণ বার্ষিক ১.৯ মিলিয়ন মৃত্যুর সাথে যুক্ত

WHO কম-সোডিয়াম লবণের বিকল্পের উপর জোর দিচ্ছে কারণ অতিরিক্ত গ্রহণ বার্ষিক ১.৯ মিলিয়ন মৃত্যুর সাথে যুক্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি লবণের ব্যবহার কমাতে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে সাধারণ টেবিল সল্টের পরিবর্তে কম-সোডিয়ামযুক্ত লবণের বিকল্প (এলএসএসএস) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে। সংস্থার মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে প্রতি বছর বিশ্বে প্রায় ১৯ লক্ষ মানুষের মৃত্যু হয়। বর্তমানে বিশ্বব্যাপী দৈনিক সোডিয়াম গ্রহণের গড় পরিমাণ ৪.৩ গ্রাম, যা হু-র নির্ধারিত ২ গ্রামের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। ২০৩০ সালের মধ্যে সোডিয়াম গ্রহণ ৩০ শতাংশ কমানোর লক্ষ্যে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা বিশেষত হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হবে। লো-সোডিয়াম লবণ মূলত সোডিয়াম ক্লোরাইডের একটি অংশ পটাশিয়াম ক্লোরাইড দ্বারা প্রতিস্থাপন করে তৈরি করা হয়, যা স্বাদে খুব…
Read More
মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

ঘোষিত হয়েছিল পূর্বেই, ঘোষণা মতোই যথা সময়েই শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ। মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে।…
Read More