Blog

ঢাকিদের নিরাপত্তাহীনতা: ঐতিহ্যের রক্ষকরা পরিবার ছেড়ে পাড়ি জমান বিদেশে

ঢাকিদের নিরাপত্তাহীনতা: ঐতিহ্যের রক্ষকরা পরিবার ছেড়ে পাড়ি জমান বিদেশে

দুর্গাপুজোর দিনগুলোতে তাঁদের বাদ্যেই শুরু হয় উৎসব, তাঁদের ঢাকের তালে মেতে ওঠে সমগ্র বাঙালি সমাজ। কিন্তু সেই ঢাকিদের জীবন যেন উৎসবের বাইরে থেকে যায় অনিশ্চয়তায় ঢাকা। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বহু ঢাকি পাড়ি দিচ্ছেন বিদেশে। কানাডা, দুবাই, সিঙ্গাপুরে দেশে তাঁদের চাহিদা প্রচুর। কারণ, বিদেশে থাকা বাঙালি সংগঠনগুলো দুর্গাপুজোকে ঘিরে ঢাকিদের আমন্ত্রণ জানায়। ঢাকিদের মতে, “পুজোর কয়েকটা দিনই আমাদের ভরসা। সেই সময়েই বেশি রোজগারের আশায় বিদেশে যেতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা পরিবারকে ছেড়ে যেতে চাই।” তাঁদের অভিযোগ, সরকার প্রায় সব ক্ষেত্রেই শিল্পী-কারিগরদের জন্য বিভিন্ন ভাতা বা অনুদান চালু করলেও ঢাকিরা এখনও সেই সুবিধার…
Read More
শিলিগুড়ি কলেজের প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

শিলিগুড়ি কলেজের প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

শিলিগুড়ি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী ২৩ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশাল শোভাযাত্রা। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্যরা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক ট্যাবলো, যা শহরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হবে। শোভাযাত্রা শুরু হবে কলেজ প্রাঙ্গণ থেকে ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কলেজ মাঠেই সমাপ্ত হবে। এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক হলো জানুয়ারি মাসে আয়োজিত হতে চলা সমাপনী অনুষ্ঠান। সেখানে শিক্ষাজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তনীরা যোগ দেবেন বলে জানা…
Read More
কোচবিহার আইটিআই কলেজে কাউন্সেলিংয়ে টাকার অভিযোগে চা*ঞ্চল্য

কোচবিহার আইটিআই কলেজে কাউন্সেলিংয়ে টাকার অভিযোগে চা*ঞ্চল্য

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন আইটিআই কলেজে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, কাউন্সেলিংয়ে আসা বহু ছাত্র-ছাত্রীর কাছ থেকে টাকা তুলছিল টিএমসিপি ইউনিয়নের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী কাউন্সেলিংয়ে যোগ দিতে আসে। অভিযোগ, কাউন্সেলিং চলাকালীন শিক্ষকের সামনেই টিএমসিপি-র কিছু সদস্য এসে একাংশ ছাত্র-ছাত্রীকে ভেতরে রেখে বাকিদের গেটের বাইরে যেতে বলে। পরে বাইরে অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। কাউন্সেলিংয়ে অংশ নেওয়া এক ছাত্র জানান, যারা আগে থেকেই ইউনিয়নকে টাকা দিয়েছিল, তাদের বাদ দিয়ে বাকিদের বাইরে বের করে দেওয়া হয়। এরপর জানানো হয়, তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা…
Read More
ভারতীয় জলসীমানা লঙ্ঘন , বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার আটক

ভারতীয় জলসীমানা লঙ্ঘন , বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার আটক

আবারও ভারতীয় জলসীমানা লংঘন করায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূল রক্ষীর বাহিনী নজরে আসছে একটি সন্দেহজনক ট্রলার। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ওই ট্রলারটির কাছে যায় এবং ট্রলারে থাকা মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করে। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই ট্রলারটি বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়েছিল বঙ্গোপসাগরে। এরপর মাছ ধরার সময় জল সীমানা লংঘন করেন এই ট্রলার। উপকূল রক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে আটক ট্রলারটির নাম "মায়ের দয়া"। এই ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক ঐ ট্রলারটিকে…
Read More
প্রত্যেক বছরের মতো এ বছরও বামনগোলায় আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রত্যেক বছরের মতো এ বছরও বামনগোলায় আয়োজিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা

বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মত। ঐতিহাসিক নৌকা বাইচ কে সাফল্যমন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতার  হাত বাড়িয়ে দিয়েছেন। বামনগোলা ব্লক এবং গাজোল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এ বছরও  বামনগোলা ব্যবসা সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন। আজকে সবাই উপস্থিত ছিলেন…
Read More
বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পাইকারি মাছ বাজারে এসে গেল পদ্মার ইলিশ

বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পাইকারি মাছ বাজারে এসে গেল পদ্মার ইলিশ

গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়ি গুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১৬০০ থেকে ১৭০০…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর নতুন রুট চালু হওয়ায় এবং কয়েকটি রুট সম্প্রসারণ হওয়ায় কার্যত হাতে চাঁদ পেয়েছেন শহরবাসী। হাওড়া, শিয়ালদহ, সল্টলেক, বিমানবন্দরের মতো চারটি গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে মেট্রো রুট যুক্ত হয়ে যাচ্ছে। হাওড়া ময়দান থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত একটি টিকিটেই যাওয়া যাবে। তবে ব্রেকজার্নি করে, অর্থাৎ মাঝে দুবার মেট্রো বদল করতে হবে। প্রায় সাত কিমি দীর্ঘ রুটটিতে একবার টিকিট কেটেই পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দরে। প্রথমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেতে হবে। তারপর এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো বদলে পৌঁছাতে হবে নোয়াপাড়া। সেখান থেকে ফের মেট্রো বদল করে সরাসরি পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দর। একটি স্মার্টকার্ডেই এই…
Read More
শুরু হলো তল্লাশি নিয়োগ দুর্নীতিতে

শুরু হলো তল্লাশি নিয়োগ দুর্নীতিতে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি তদন্তকারী সংস্থা ইডির। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন। প্রসন্নর সাহায্যে ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ দুর্নীতি করে স্ত্রী ও দুই শ্যালিকাকে চাকরি পাইয়ে দেন প্রসন্ন। সেই দুর্নীতির খোঁজেই এদিন প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায়…
Read More
ছোট শহরগুলিতে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধির জন্য টিসিএস গ্রামীণ আইটি কুইজের ২৬তম সংস্করণ চালু করেছে

ছোট শহরগুলিতে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধির জন্য টিসিএস গ্রামীণ আইটি কুইজের ২৬তম সংস্করণ চালু করেছে

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি এবং বিটি বিভাগের সঙ্গে অংশীদারিত্বে তাদের আইকনিক টিসিএস গ্রামীণ আইটি ক্যুইজ প্রোগ্রামের ২৬তম সংস্করণের কথা ঘোষণা করেছে। এই ক্যুইজের লক্ষ্য হল ভারতের ছোট শহর এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির লেটেস্ট উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সিটি কর্পোরেশন এলাকা বাদে ছোট শহর ও জেলায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে। তারপর ভার্চুয়াল এবং ফিজিক্যাল ক্যুইজ রাউন্ড হবে। প্রযুক্তির প্রয়োগ, এআই, ক্লাউড কম্পিউটিং, ব্যাঙ্কিং, শিক্ষা, বিনোদন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হবে। আঞ্চলিক স্তরে বিজয়ীরা ১০,০০০ টাকার গিফট ভাউচার পাবে। আঞ্চলিক রানার্স-আপ ৭,০০০ টাকার গিফট ভাউচার পাবে।…
Read More
কখন থেকে মিলবে মেট্রো

কখন থেকে মিলবে মেট্রো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রো পথে জুড়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে নতুন তিনটি মেট্রো লাইন জুড়তেই সবথেকে পুরনো ব্লু লাইনে মেট্রো সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার বিস্তারিত তথ্য দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনের ক্ষেত্রে নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো মিলবে সকাল ৬ টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিটে, মহানায়ক উত্তমকুমার-দক্ষিণেশ্বর প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ৯ টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম শেষ…
Read More