Blog

ত্রিপুরার জন্য বন্দে ভারত, বৈদ্যুতিন রেল ও সাইবার সুরক্ষা হাব নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার জন্য বন্দে ভারত, বৈদ্যুতিন রেল ও সাইবার সুরক্ষা হাব নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ নয়াদিল্লির রেল ভবনে রেলওয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই সাক্ষাতে বন্দে ভারত ট্রেন চালু করা, ইলেকট্রিক ট্রেন চালু করা এবং সাইবার সিকিউরিটি হাব স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজ নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা - গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন…
Read More
বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্টও। এদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন মাথায় রেখে কিছুদিন আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি কবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি…
Read More
রাজ্যের বিরোধী দলে যোগ দিলেন আখতার

রাজ্যের বিরোধী দলে যোগ দিলেন আখতার

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে ইস্তফা দেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবারে তিনি যোগ দিলেন বিজেপিতে। আসন্ন নির্বাচনে দাঁড়াতে চান তিনি। বিজেপিতে যোগ দিয়ে আখতার আলি জানিয়েছেন, “আমি বিজেপির সদস‌্যপদ নিয়েছি। সেটা আমার ব‌্যক্তি স্বাধীনতা।” তিনি আরও বলেন, “বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আমি বলেছি বিজেপি যদিও আমাকে টিকিট দেয় তাহলে আমি ভোটে দাঁড়াবো। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো।” উল্লেখ্য, আরজি করের কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র…
Read More
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় প্রাচীন অরণ্য কালী মন্দির আজও হয় পাঁঠা বলি

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় প্রাচীন অরণ্য কালী মন্দির আজও হয় পাঁঠা বলি

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পূজা তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পূজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা, তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী, কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের পাশে থাকা…
Read More
সকাল থেকে বাঁদরের উপদ্রপ জলপাইগুড়ি শহরে

সকাল থেকে বাঁদরের উপদ্রপ জলপাইগুড়ি শহরে

আজ, বুধবার সকালে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ায় রীতিমতো তাণ্ডব চালায় একঝাঁক বাঁদর। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারদাবার ছিনিয়ে নেয়। তাড়াতে গেলে বাসিন্দাদের উপর হামলা চালায়। কয়েকজন জখমও হয়েছেন। বাসিন্দাদের বক্তব্য, আগে জঙ্গল লাগোয়া এলাকায় বাঁদরের দল হানা দিত। এখন শহরেও তাণ্ডব চালাচ্ছে তারা। এনিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি জঙ্গলে বাঁদরের খাবারে টান পড়েছে ?
Read More
মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিরাপদে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছোট্ট ‘লাকি’কে আপাতত জলদাপাড়ার হলং পিলখানায় রাখা হয়েছে। সেখানে অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে তার যত্ন নেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, ছানাটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Read More
শিলিগুড়ি পুরনিগমে পালিত হল আবদুল কালামের ৯৪তম জন্মদিন

শিলিগুড়ি পুরনিগমে পালিত হল আবদুল কালামের ৯৪তম জন্মদিন

“স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দাও”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বুধবার শিলিগুড়ি পুরনিগমে পালিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের ৯৪তম জন্মদিন। মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা, পুর আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ডেপুটি মেয়র বলেন, “ড. কালামের মতো মানুষ এক যুগে একবার জন্ম নেন। তিনি ছিলেন বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। তাঁর দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগোবে।” এদিন পুরনিগম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ড. কালামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিশেষ করে তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা ও দেশের…
Read More
ভারত – নেপাল সীমান্তে মা*দক পাচারকাণ্ডে গ্রেপ্তার দুই

ভারত – নেপাল সীমান্তে মা*দক পাচারকাণ্ডে গ্রেপ্তার দুই

ভারত - নেপাল সীমান্তে আন্তঃদেশীয় মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেলো সীমান্ত সুরক্ষা বাহিনী ও বিহার পুলিশ। এসএসবি সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি ৪১তম ব্যাটালিয়নের রানিডাঙ্গা সদর দপ্তর বিশেষ অভিযান দল ও বিহারের গলগলিয়া থানার পুলিশের যৌথ অভিযান চালায়। অভিযানটি চলে বিহারের কিষণগঞ্জ জেলার গলগলিয়া থানার অন্তর্গত লাকড়ি-ডিপো গ্রামে ভারত নেপাল সীমান্তের কাছে। এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নেপালি ও ভারতীয় টাকা সহ একাধিক মোবাইল ফোন, ট্যাবলেট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই ভারতীয় নাগরিককে পাকাও করে এসএসবি ও পুলিশ। অভিযানে উদ্ধার হয় ১.১৯২ কেজি ব্রাউন সুগার। সাথে নেপালি ৪,৫১১৭৫ এনপিআর, ভারতীয় ৮৩,১৯৯…
Read More
আটকে রয়েছে একাধিক উন্নয়নের কাজ

আটকে রয়েছে একাধিক উন্নয়নের কাজ

রাজ্যের জেলাগুলোকে উন্নয়নের দিকে নিয়ে যেতে একাধিক কাজ করতে হয়, তবে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে একাধিক কাজ। হাই কোর্ট ও বিভিন্ন জেলা আদালতের উন্নয়নমূলক কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে। প্রয়োজনীয় অর্থ না থাকায় অনেক প্রকল্প এগোতে পারছিল না। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মুখ্যসচিব মনোজ পন্থকে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে বলেন। অভিযোগ, রাজ্যকে অনেকবার আদালতের কিছু প্রয়োজনীয়তার কথা জানান হয়েছে, কিন্তু রাজ্য এখনও কোনও ব্যবস্থা নেয়নি। মুখ্যসচিব আদালতে জানিয়েছেন, আদালতের উন্নয়নের জন্য রাজ্য সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ হাই কোর্ট ও জেলা আদালতের ১৪টি প্রকল্পের কাজে ব্যয় হবে।…
Read More
রাজ্য সরকারের তরফে বদল করা হলো খাবারের মেনু

রাজ্য সরকারের তরফে বদল করা হলো খাবারের মেনু

খাবার পাতে যদি একটু মেনু পরিবর্তন হয় তাহলে সেটা সবারই ভালো লাগে। রোজ রোজ একই খাবার খেতে সবারে একঘেয়ে লাগে। অঙ্গনওয়াড়ির মেনুতে হোক বিরিয়ানি আর চিকেন ফ্রাই। অঙ্গনওয়াড়ির রোজকারের খাদ্য তালিকায় পরিবর্তন চেয়ে আবেদন জানিয়েছিল এক শিশু। এবার শিশু পরিচর্যা কেন্দ্রগুলির খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বদলে গেল অঙ্গনওয়াড়ির মেনু। উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে এখন থেকে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। ঘটনাস্থল কেরল। কিছু মাস আগে অঙ্গনওয়াড়ির মেনু বদলে বিরিয়ানি আর চিকেন ফ্রাইয়ের আবেদন করেছিল শঙ্কু নামের এক শিশু। সেই সময় কেরলের স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বীণা জর্জ বলেন অঙ্গনওয়াড়ির খাদ্যতালিকা সংশোধন করা হবে। বীণা মিড…
Read More