Blog

শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া

শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার এসআইআর নিয়ে যথারীতি কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে অনেকের। তার ওপর এই এসআইআর এর জন্য ভোক্তার তালিকার বিশেষ সংশোধনের কাজও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আবার ও নিরাপত্তা ইত্যাদি নিয়ে ইতিমধ্যে বি এল ওদের মধ্যে উঠেছে নানান দাবি। পাশাপাশি কিভাবে এই প্রক্রিয়া এগোবে ও কবে প্রকাশিত হবে ভোটের তালিকা তা নিয়ে সকলেরই আগ্রহ। হিসাব মতো ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে এই এনুমারেশনের। যেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের…
Read More
ক্লাসিক বাইক কেনা আরও সহজ: জাওয়া ইয়েজদি মোটরসাইকেল এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে

ক্লাসিক বাইক কেনা আরও সহজ: জাওয়া ইয়েজদি মোটরসাইকেল এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল কেনার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে জাভা ইয়েজদি। দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে চলে এসেছে তারা। গত বছর ফ্লিপকার্টে উচ্চ-পারফর্ম্যান্সের ক্লাসিক বাইক বিক্রি শুরু করার পর এটি তাদের পরবর্তী পদক্ষেপ। ২০২৪ সালের অক্টোবরে ফ্লিপকার্টে প্রথম এসেই এই ব্র্যান্ড প্রিমিয়াম-ক্লাসিক মোটরসাইকেল ক্যাটাগরি তৈরি করে এবং পূর্ববর্তী শিল্পের সেরা বাইক বিক্রির রেকর্ডকে দ্বিগুণ করে একটি বেঞ্চমার্ক স্থাপন করে। অ্যামাজনে প্রসারিত হওয়ার মাধ্যমে জাভা ইয়েজদি প্রাথমিকভাবে ৪০টিরও বেশি শহরকে কভার করছে এবং এই উৎসবের মরসুমে ১০০টিরও বেশি শহরে পৌঁছানোর পরিকল্পনা করেছে। ক্লাসিক লেজেন্ডসের চিফ বিজনেস অফিসার, শারদ আগরওয়াল বলেছেন, "আমরা মালিকানার এই যাত্রাটিকে সহজ এবং আরও স্বচ্ছ করছি।“ সংস্থাটির ৪৫০টিরও…
Read More
মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য

মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল প্রায় ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গারাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার হরিশঙ্করপুর পূর্বপাড়া মাঠে অভিযানে চালায়। সেখানে তল্লাশি চালানোর পর মাটির তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিকের বালতিতে রাখা আনুমানিক ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। নিরাপত্তা নিশ্চিত, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবরবিপুল পরিমাণ এই বোমা উদ্ধারের পর সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে ডোমকল থানার পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রহরী। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা এই…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে দমকলের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশেষ মকড্রিল

শিলিগুড়ি জেলা হাসপাতালে দমকলের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশেষ মকড্রিল

যে কোন আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিক ভাবে মোকাবেলা করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেজন‍্য দমকলের সহযোগিতায় মকড্রিল হয়ে গেল শিলিগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের উদ‍্যোগে স্বাস্থ্য কর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মক অনুষ্ঠিত হোল। কোন বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নিভানোর বিভিন্ন উপায় মক ড্রিল মধ্যে তুলে ধরেন দমকল কর্মীরা। হাসপাতাল চত্বরে আগুন নেভানোর বিভিন্ন সিলিন্ডার কিভাবে আগুন নেভাতে সহায়তা করবে সেই সব তুলে ধরা হয় এই মক ড্রিলে। এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেন শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ।তিনি জানান প্রথমে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।এরপর…
Read More
আসছে নতুন নিয়ম

আসছে নতুন নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। আরবিআইয়ের নতুন নিয়মে বদলে যাচ্ছে লেট ফি কাঠামো। ক্রেডিট কার্ড বিল দেওয়ার ক্ষেত্রে দেরি হলে গ্রাহকদের আর অযৌক্তিক লেট ফি গুনতে হবে না। এর বদলে ব্যাঙ্ক ও কার্ড ইস্যুকারী সংস্থাগুলিকে অনুসরণ করতে হবে নির্দিষ্ট স্বচ্ছ নীতি ও সীমিত ফি কাঠামো। বলা হয়েছে, বিলের নির্ধারিত তারিখের পর কমপক্ষে তিন দিনের একটি ‘গ্রেস পিরিয়ড’ থাকবে। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনওভাবেই লেট ফি ধার্য করা যাবে না। দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাংশ অভিযোগ জানিয়ে আসছিলেন—মাত্র এক-দু’দিন দেরি হলেও মোটা…
Read More
চালু হলো চারটে নতুন বন্দে ভারত

চালু হলো চারটে নতুন বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চারটি নতুন রুট হল- বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু। নতুন প্রজন্মের রেল ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রেল মন্ত্রক। উদ্বোধনের পর বারাণসীতে এক জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেনের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তে পৌঁছেছে।” এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, “রেলই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরুদণ্ড হতে চলেছে।” কেন্দ্রের…
Read More
রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট, সকালের কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরবঙ্গ – দক্ষিণে বাড়ছে শীতের আমেজ

রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট, সকালের কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরবঙ্গ – দক্ষিণে বাড়ছে শীতের আমেজ

রাজ্য জুড়ে এখন পশ্চিমী হাওয়ার প্রভাব স্পষ্ট। এর জেরেই ক্রমে বাড়ছে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন শীতের স্বাদ পুরোপুরি অনুভূত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা বেড়েছে, তবে রোদের তেজে দুপুরের দিকে তা কিছুটা কমে আসছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি। আপাতত পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকাল ও রাতে থাকবে শীতের ছোঁয়া। উত্তরবঙ্গেও এখন সকালের দিকে কুয়াশার চাদর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার — এই জেলাগুলিতে পার্বত্য…
Read More
বো*মা বিস্ফো*রণের জেরে দিল্লিতে জারি উচ্চ স*তর্কতা

বো*মা বিস্ফো*রণের জেরে দিল্লিতে জারি উচ্চ স*তর্কতা

দিল্লিতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের পর গোটা রাজধানীতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রতিক্রিয়াস্বরূপ, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) ঐতিহাসিক লাল কেল্লা তিন দিনের জন্য সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। জানা গিয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে হওয়া ওই বিস্ফোরণে ১২ জন নিহত ও অন্তত ২০ জনেরও বেশি আহত হন। নিরাপত্তার স্বার্থে স্মৃতিস্তম্ভটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে এএসআই সূত্রে খবর। এই সময়ের মধ্যে লাল কেল্লা চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। ঘটনার তদন্তে দিল্লি পুলিশ, এনএসজি ও ফরেনসিক দল একযোগে কাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিস্ফোরকটি একটি গাড়িতে রাখা ছিল ও পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এলাকায় ফের চিতাবাঘের আত*ঙ্ক

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এলাকায় ফের চিতাবাঘের আত*ঙ্ক

উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শান্তিপুর এলাকায় চিতাবাঘের আতঙ্ক। এদিন সকালে শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তির ওপর চিতাবাঘের আক্রমণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শৌচাগারের ভেতরেই লুকিয়ে ছিল চিতাবাঘটি। ওই ব্যক্তি ভেতরে ঢুকতেই আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘটি, ফলে গুরুতরভাবে আহত হন তিনি। আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও চিতাবাঘটির কোনও হদিস মেলেনি। এতে আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুর ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘের দেখা মেলে, এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Read More
কাওয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা মুখ্যমন্ত্রীর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন

কাওয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা মুখ্যমন্ত্রীর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন

মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকা ঘাটের কাছে কাউয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করল প্রচুর মানুষ। হাতে গ্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাওয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে। তারাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কনভয় ঢোকার সময় এই ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়।
Read More