Blog

পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ, রাজনৈতিক মহলে জল্পনা

পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ, রাজনৈতিক মহলে জল্পনা

গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবির কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুধু তাই নয়, ওই দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি রেল রোকো কর্মসূচি পালন করা হবে। আর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবি ওঠায় রাজনৈতিকমহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র সরকার পৃথক রাজ্যের দাবিতে উদাসীন ভূমিকা নেওয়ায় ১৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জূড়ে রেল রোকো কর্মসূচি পালন করা হবে। তবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দাবি পূরণ না করলে উত্তরবঙ্গের প্রায় ৮০ টি…
Read More
ভালোবাসার বার্তা হাতে হাতে, গোলাপে জমজমাট ফুলের বাজার

ভালোবাসার বার্তা হাতে হাতে, গোলাপে জমজমাট ফুলের বাজার

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস। ভালোবাসা, অনুভূতি আর আবেগ প্রকাশের অন্যতম প্রতীক এই গোলাপ। প্রিয় মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে আজ অনেকেই হাতে তুলে নিচ্ছেন লাল, হলুদ কিংবা গোলাপি গোলাপ। শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতেও সকাল থেকেই দেখা যাচ্ছে ভিড়। কেউ কিনছেন প্রিয় মানুষকে দেওয়ার জন্য, আবার কেউ বন্ধুত্ব বা সম্মান জানাতেও বেছে নিচ্ছেন গোলাপ ফুল। ফুল ব্যবসায়ীদের কথায়, আজকের দিনে গোলাপের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। ভালোবাসা প্রকাশের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু একটি গোলাপ যেন সেই অনুভূতিকে আরও সুন্দরভাবে তুলে ধরে। তাই আজ গোলাপ দিবসে আপনিও কি আপনার ভালোবাসার মানুষকে গোলাপ দিচ্ছেন।
Read More
পথশ্রী প্রকল্পে শিলিগুড়িতে উন্নয়নের গতি, ৩৩টি কাজের সূচনা করলেন মেয়র

পথশ্রী প্রকল্পে শিলিগুড়িতে উন্নয়নের গতি, ৩৩টি কাজের সূচনা করলেন মেয়র

পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ৩৩টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন মেয়র জানান, পৌরনিগম এলাকায় মোট ১০০টি কাজ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৩৩টি কাজের সূচনা করা হয়েছে ও ইতিমধ্যেই ৮০টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বাকি কাজগুলিও পর্যায়ক্রমে শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে গৌতম দেব বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শহরের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধাই পৌরনিগমের মূল লক্ষ্য। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার ও পরিকাঠামোর উন্নয়ন…
Read More
হাতির করিডরে আটকে গেল মানবজীবন! উধাও কামাতপাড়া

হাতির করিডরে আটকে গেল মানবজীবন! উধাও কামাতপাড়া

বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া চটকিয়াভিটার কামাতপাড়া একসময় যেখানে ছিল প্রায় ৫০টি পরিবারের বসতি, আজ সেখানে শুধু চা-বাগানের সবুজ বিস্তার। গ্রাম উধাও, রয়ে গেছে স্মৃতি আর আতঙ্কের ইতিহাস। হাতির লাগাতার হানায় শেষ পর্যন্ত মানুষই সরে দাঁড়িয়েছে এই লড়াই থেকে। ২০১০ সালের পর থেকে ক্রমশ বাড়তে থাকে হাতির আনাগোনা। প্রথমে রাতের অন্ধকারে, পরে দিনের আলোতেও খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়তে শুরু করে হাতির পাল। ভাঙচুর, ফসল নষ্ট, ঘরবাড়ি ধ্বংস এর পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে একসময় গ্রামবাসীরা বুঝে যান, টিকে থাকা আর সম্ভব নয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশুদের জীবনে। হাতির ভয়ে বন্ধ হয়ে যায় গ্রামের একমাত্র শিক্ষাকেন্দ্র ‘কামাতপাড়া প্রাথমিক বিদ্যালয়’।…
Read More
পান্জিপাড়া স্টেশনে চালু ইন্টারসিটি এক্সপ্রেস স্টপেজ

পান্জিপাড়া স্টেশনে চালু ইন্টারসিটি এক্সপ্রেস স্টপেজ

বহুদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে পান্জিপাড়া রেলওয়ে স্টেশনে নিউ জলপাইগুড়ি  - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ চালু হল।  শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই স্টপেজ কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়। এদিন স্টেশনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা গোলাম সরোবর সহ দলের কর্মী-সমর্থক সহ বহু স্থানীয় বাসিন্দা। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ড্রাইভারকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ মুহূর্ত। এলাকার বিজেপি নেতৃত্ব গোলাম সরোবর বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি ছিল পান্জিপাড়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ। আজ তা বাস্তবায়িত হওয়ায় মানুষ অত্যন্ত খুশি।” সাংসদ…
Read More
রোজকার রান্নায় নতুন চমক প্রন থক্কু, রইল রেসিপি

রোজকার রান্নায় নতুন চমক প্রন থক্কু, রইল রেসিপি

রোজকার ব্যস্ততার দিনে চাই চটজলদি রান্না। বাড়িতে চিংড়ি থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন সহজ রান্না ‘প্রন থক্কু’। যার সঙ্গে সাদা ভাতও যেমন তৃপ্তি করে খাওয়া যাবে, তেমনই বাড়িতে অতিথির প্রবেশ ঘটলে, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন এই রান্না। রইল প্রণালী। কী কী লাগবে চাপড়া চিংড়ি ৫০০ গ্রাম হলুদগুঁড়ো ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কারগুঁড়ো ১ টেবল চামচ ধনেগুঁড়ো ১ টেবিল চামচ শুকনো লঙ্কা ২টি মেথি দানা আধ চা চামচ কালো সর্ষে আধ চা চামচ কারিপাতা ৫-৭টি চেরা কাঁচালঙ্কা ৩-৪টি মৌরি আধ চা চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি ২ কাপ রসুনবাটা ১ টেবিল চামচ আদাবাটা আধ টেবিল চামচ টম্যাটোকুচি ১ কাপ…
Read More
নগদ সাড়ে ছয় লক্ষ টাকা সহ আটক দুই যুবক

নগদ সাড়ে ছয় লক্ষ টাকা সহ আটক দুই যুবক

বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে সুইফ্ট ডিজার থেকে ৬ লক্ষ ৪৯ হাজার  টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক। জানা গেছে তাদের নাম বাপন হাঁসদা এবং সৌরভ ঘড়ুই। তাদের বাড়ি বাঁকুড়ার বেরিয়াতোরে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, অভিযুক্ত ২জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে,  বিভিন্ন বালিঘাট থেকে এই টাকা তারা সংগ্রহ করেছে। এদিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, হৃদয় পাল নামে এক ব্যক্তির নির্দেশ এই তারা এই কাজ করেছে।  এই হৃদয় পাল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর পি এ। ইতিমধ্যে ধৃত দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে…
Read More
বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর সম্প্রতি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বর্বরোচিত হামলা চালিয়েছে‌ বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে‌ বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ তথা জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর হামলা চালায় ওই বিদ্যালয়ের একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই বর্বরোচিত আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান সমিতির রাজ্য সম্পাদক অনিমেষ।
Read More
ন্যূনতম বেতন ১৫ হাজারের দাবিতে বাঘাযতীন থেকে বিক্ষোভ মিছিল

ন্যূনতম বেতন ১৫ হাজারের দাবিতে বাঘাযতীন থেকে বিক্ষোভ মিছিল

রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন। এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন…
Read More
মেটা তৃতীয় ‘স্ক্যাম সে বাঁচাও’ প্রচারণার মাধ্যমে অনলাইন জালিয়াতির বিরুদ্ধে লড়াই জোরদার করেছে, I4C এবং SEBI-এর অংশীদার

মেটা তৃতীয় ‘স্ক্যাম সে বাঁচাও’ প্রচারণার মাধ্যমে অনলাইন জালিয়াতির বিরুদ্ধে লড়াই জোরদার করেছে, I4C এবং SEBI-এর অংশীদার

মেটা আজ তার স্ক্যাম-বিরোধী প্রচারণা, স্ক্যাম সে বাচো চালু করেছে, যা সাধারণ অনলাইন স্ক্যামগুলিকে সনাক্ত করতে, প্রশ্ন করতে এবং রিপোর্ট করতে মানুষকে সহায়তা করার জন্য একটি নতুন ডিজিটাল সচেতনতামূলক প্রচারণা। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এর সাথে অংশীদারিত্বে, এই উদ্যোগে প্রখ্যাত অভিনেত্রী নীনা গুপ্তা এবং শীর্ষস্থানীয় ডিজিটাল নির্মাতারা সতর্কতাকে উৎসাহিত করতে এবং নিরাপদ অনলাইন অনুশীলনগুলিকে প্রচার করতে অংশগ্রহণ করেছেন। ফিল্মটি এখানে দেখুন: https://www.facebook.com/share/v/17qUgqVsVP/?mibextid=wwXIfr  এখন এর তৃতীয় সংস্করণে, মেটার প্রধান স্ক্যাম-বিরোধী প্রচারাভিযান মেটার প্রতিশ্রুতি এবং ডিজিটাল প্রতারণা ও স্ক্যামের বিরুদ্ধে অব্যাহত প্রচেষ্টা তুলে ধরে। প্রচারাভিযানটি কিছু সবচেয়ে সাধারণ স্ক্যাম প্রকার উল্লিখিত করেছে,…
Read More