22
Nov
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী মণিপাল হসপিটালস গ্রুপের অন্তর্ভুক্ত মণিপাল হসপিটাল ব্রডওয়ে আজ খড়গপুরে একটি ইন্টার্যাকটিভ সেশন আয়োজন করে। এই সেশনের উদ্দেশ্য ছিল উন্নত কার্ডিয়াক চিকিৎসার সাফল্য তুলে ধরা এবং পূর্ব ভারতের মানুষের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা। সেশনটি পরিচালনা করেন মণিপাল হসপিটাল ব্রডওয়ের কনসালট্যান্ট কার্ডিয়োলজিস্ট ড. অনিন্দ্য সরকার। তিনি তাঁর দুই রোগীর সঙ্গে উপস্থিত হয়ে তাঁদের জীবনরক্ষাকারী চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করেন। মণিপাল হসপিটালস বর্তমানে দেশের ১৯টি শহরে ৩৮টি হসপিটাল নিয়ে কাজ করছে। ১০,৫০০+ শয্যা, ৭,২০০+ চিকিৎসক এবং ৬ কোটিরও বেশি জীবনে স্পর্শ—এই শক্তিশালী পরিকাঠামো পূর্ব ভারতের রোগীদের জন্য আধুনিক কার্ডিয়াক সায়েন্সেস, ২৪x৭ বিশেষজ্ঞ ডাক্তার, আধুনিক ক্যাথ…
