Blog

মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন! ছেলের খু*নে ন্যায়বিচার চান অমর রায়ের বাবা -মা

মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন! ছেলের খু*নে ন্যায়বিচার চান অমর রায়ের বাবা -মা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগে নতুন করে সরগরম হয়ে উঠল অমর রায় হত্যাকাণ্ড। সোমবার সাংবাদিক বৈঠকে নিহত যুব তৃণমূল নেতা অমর রায়ের বাবা-মা ক্ষোভ উগরে দিয়ে জানান, চার মাস কেটে গেলেও তাঁদের ছেলের হত্যার তদন্তে কোনও অগ্রগতি নেই। অভিযোগের সুর চড়িয়ে তাঁরা বলেন, “হত্যাকারীরা ধরা পড়ছে না, বরং আমাদের প্রতিই মামলা চাপানোর চেষ্টা চলছে।” রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেই তাঁদের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করতে উদ্যত হয়েছে সংশ্লিষ্ট মহল এমনটাই দাবি তাঁদের। অমর রায়ের বাবা - মায়ের কথায়, তদন্ত প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুন্ডিবাড়ী থানার ওসির ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তাঁরা।…
Read More
৪ লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হলেন প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং

৪ লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হলেন প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং

অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ টাকার একটি মূল্যবান ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজই তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পিতাম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরাজ ওরাঁও — তিনজনই জলপাইগুড়ির রায়পুর চা-বাগানের বাসিন্দা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত নড়েচড়ে বসে। অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনজনকে শনাক্ত করে অ্যান্টি ক্রাইম উইং। পরে এসএফ রোড এলাকায় অন্য একটি অনুষ্ঠানে কাজ করার সময় তাদের গ্রেফতার করা হয়। ডাস্টবিনের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ ক্যামেরাটি। জানা গিয়েছে, তিনজনই ওই রিসেপশনে ওয়েটার হিসাবে…
Read More
শনিবার ম্যারাথনের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

শনিবার ম্যারাথনের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

আজ সকালে শহরে মিলন সংঘ সংলগ্ন এলাকা থেকে ম্যারাথনের মধ্যে দিয়ে এম পি কাপের সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের রানিনগর হেড কোয়ার্টারের ডি আই জি, পি কে পঙ্কজ। ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। প্রায় দেড়শো পুরুষ ও মহিলা প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন। ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। ১৪ তারিখ পুরস্কার বিতরণী।
Read More
ক্ষুদ্র ব্যবসার ডিজিটাল প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মেটা, এমএসএমই মন্ত্রণালয় এবং ইন্ডিয়া এসএমই ফোরাম একত্রিতভাবে এআই চ্যাটবট চালু করবে

ক্ষুদ্র ব্যবসার ডিজিটাল প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মেটা, এমএসএমই মন্ত্রণালয় এবং ইন্ডিয়া এসএমই ফোরাম একত্রিতভাবে এআই চ্যাটবট চালু করবে

মেটা, ভারতের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং ইন্ডিয়া এসএমই ফোরামের সঙ্গে অংশীদারিত্বে ভারতে ক্ষুদ্র ব্যবসার ডিজিটালি উন্নয়নে ও ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি এআই-চালিত চ্যাটবট চালু করার কথা ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব ডিজিটাল ইন্ডিয়ার সরকারি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক উন্নতির জন্য এআই ব্যবহারের প্রতি মেটার অঙ্গীকারের অংশ। মেটার এল-লামা মডেল দ্বারা চালিত এবং হোয়াটসঅ্যাপে উপলব্ধ এই চ্যাটবটটি উদ্যোক্তাদের জন্য ব্যক্তিগতকৃত এবং দরকারের আসল সময়ে সহায়তা প্রদান করবে। এটি সরকারী স্কিম, সম্মতি, ঋণ সুবিধা, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল অনবোর্ডিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেসকে সহজ করে তুলবে। এই চ্যাটবটটি একাধিক ভারতীয় ভাষায় উপলব্ধ হবে এবং ভয়েস ও টেক্সট-ভিত্তিক ইন্টারঅ্যাকশনের ক্ষমতা থাকবে, যা…
Read More
বিরোধীদের অভিযোগের মাঝেই বালুরঘাট আদালতের নজিরবিহীন সাফল্য

বিরোধীদের অভিযোগের মাঝেই বালুরঘাট আদালতের নজিরবিহীন সাফল্য

রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে যখন বিরোধীরা সক্রিয়, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান জানিয়ে দিল ভিন্ন ছবি। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দোষীদের কঠোর শাস্তি দিতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। ঋতব্রতবাবু জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে ১৫টিরও বেশি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে। এছাড়াও ১০ বছর ও ২০ বছরের কঠিন সাজাও বহু ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ছোট্ট জেলায় এই সংখ্যা যথেষ্ট আশাব্যঞ্জক। আইনজীবীর দল ও তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞ জানান। তিনি উল্লেখ করেন দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু চাঞ্চল্যকর মামলার কথা…
Read More
বিশেষ সুবিধা ছাত্রছাত্রীদের জন্য

বিশেষ সুবিধা ছাত্রছাত্রীদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। বেকারদের জন্য যেমন আছে বেকার ভাতা, তেমনই পড়ুয়াদের জন্যও একাধিক স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। তেমনই রয়েছে সহানুভূতি স্কলারশিপ। শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ১২,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। নবম শ্রেণী থেকে কলেজ পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বিগত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি পারিবারিক বার্ষিক আয় হতে হবে…
Read More
তবে কি এবার নতুন করে বাড়তে পারে মহামারী

তবে কি এবার নতুন করে বাড়তে পারে মহামারী

আগমন ঘটেছে শীতের, সেই সঙ্গেই বাড়ছে সংক্রামক রোগ। ওয়াশিংটনে নতুন ধরনের বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘিরে ফের উদ্বেগ ছড়াল বিশ্বজুড়ে। মানবদেহে আগে কখনও না পাওয়া এইচ৫এন৫ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন গ্রে হারবার কাউন্টির এক বাসিন্দা। চলতি মাসের শুরুতেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। স্টেট হেলথ অথরিটির মতে, আক্রান্ত ব্যক্তির দেহে যে বার্ড ফ্লু স্ট্রেইনের হদিস মিলেছে, তা এই প্রথম মানবদেহে পাওয়া গেল। ফলে আবার বড়সড় সংক্রমণ বা মহামারির সম্ভাবনা ঘিরে আশঙ্কা বাড়ছে। যদিও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বৃহত্তর জনসংখ্যার মধ্যে এখনই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। আক্রান্ত ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন, তা এখনও…
Read More
একদিনব্যাপী জাতীয় সেমিনার: ‘২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা’

একদিনব্যাপী জাতীয় সেমিনার: ‘২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা’

বালুরঘাট বিএড কলেজে অনুষ্ঠিত হল একদিনব্যাপী জাতীয় সেমিনার ‘২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা’। আমন্ত্রিত অতিথি, শিক্ষক -শিক্ষিকা, গবেষক ও অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের লাতুরের মহাত্মা বর্বেশ্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. শ্রীকান্ত গাইকওয়াড। সমাজবিজ্ঞান ও শিক্ষাবিদ্যায় তাঁর দীর্ঘ গবেষণা - অভিজ্ঞতা থেকে তিনি ২১শতকের শিক্ষকের প্রয়োজনীয় নানা দক্ষতার বিশদ ব্যাখ্যা করেন। রূপান্তরমুখী শিক্ষণপদ্ধতি, প্রযুক্তি-নির্ভর শিক্ষাদান, অভিযোজনক্ষমতা, শিক্ষার্থী - কেন্দ্রিক পেডাগজি — এসব বিষয়ে তাঁর বক্তব্য সেমিনারকে সমৃদ্ধ করে তোলে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. প্রণব ঘোষ। তিনি ভবিষ্যৎ প্রজন্মের…
Read More
স্যামসাং ভারতে গ্যালাক্সি ট্যাব এ১১ উন্মোচন করল

স্যামসাং ভারতে গ্যালাক্সি ট্যাব এ১১ উন্মোচন করল

স্যামসাং ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি ট্যাব এ১১। এই ট্যাবলেটটি সব বয়সের ব্যবহারকারীদের জন্য এক অসাধারণ বিনোদন প্রদান করে। পাশাপাশি দক্ষ এবং বহুমুখী কার্যকারিতাকে একত্রিত করে। গ্যালাক্সি ট্যাব এ১১-এ রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০Hz রিফ্রেশ রেট সহ আসে। আপনি ওয়েব ব্রাউজিং হোক বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং অথবা পছন্দের শো দেখা, যে কোনো পরিস্থিতিতেই এটি এক অতুলনীয় ভিউইং এবং মসৃণ স্ক্রলিং অভিজ্ঞতা প্রদান করবে। গ্যালাক্সি ট্যাব এ১১-এ থাকছে ডলবির ডুয়াল স্পিকার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬এনএম-এর অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত গ্যালাক্সি ট্যাব এ১১ দ্রুত এবং শক্তি-দক্ষ পারফরম্যান্স নিশ্চিত করে। এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি  ক্লাসিক গ্রে এবং সিলভার রঙে…
Read More
বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি বাড়াতে বিশেষ মক ড্রিলের আয়োজন

বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি বাড়াতে বিশেষ মক ড্রিলের আয়োজন

বন্যা সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ। শুক্রবারের এই মহড়ায় জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বন দপ্তর সহযোগিতা করে। বন্যার সময় কীভাবে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় নৌকা ব্যবহার, দড়ি সহায়তা, প্রাথমিক চিকিৎসা এসব হাতে কলমে দেখানো হয়। মূলত বন্যায় কি ভাবে উদ্ধাত কাজ চালায় উদ্ধারকারীরা সেই সব দেখানো হয়৷ যাতে সাধারণ মানুষও বিপদে নিজে সুরক্ষিত থাকতে পারে ও অন্যকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় রাখতে পারে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার রঞ্জন, জেলা ডিএম অ্যান্ড সিডি অফিসার ইনচার্জ তপন জ্যোতি বিশ্বাস, ডিডিএমও অনিল গুপ্তা ও…
Read More