Blog

শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন যুবক

শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন যুবক

১২৪ গ্ৰাম ব্রাউন সুগার সহ পুলিশের জালে ২ মাদক কারবারি! জানা গিয়েছে, রবিবার রাতে নক্সালবাড়ির রথখোলা সংলগ্ন একটি হোটেলের পাশে নির্জন এলাকায় মাদক হাতবদলের ছক কষেছিল মাদক কারবারিরা। গোপন সূত্রে খবর পেয়ে নক্সালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ হানা দিতেই ২ যুবকে আটক করা হয়। আটক যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২৪ গ্ৰাম ব্রাউন সুগার। পরে মাদক কারবারে অভিযোগে NDPS মামাল অভিযুক্তদের গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতরা হল মাধব ছেত্রী, সে পানিট্যাঙ্কির দুধগেটের বাসিন্দা এবং অজয় মন্ডল নক্সালবাড়ির দয়ারাম জোতের বাসিন্দা । ধৃত দুধগেটের মাধব ছেত্রী বাইকে করে নক্সালবাড়ির অজয় মন্ডলকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসে। দুজনেই দীর্ঘদিন…
Read More
তাজা মাছ আর ভাপা পিঠার লোভনীয় লোভে জলপাইগুড়ির কাঠামবাড়ি বাজার মুখরিত

তাজা মাছ আর ভাপা পিঠার লোভনীয় লোভে জলপাইগুড়ির কাঠামবাড়ি বাজার মুখরিত

বিকেল নামলেই তিস্তা ও চেল নদীর তাজা মাছের পসরা সাজিয়ে বাজারে বসছেন ব্যবসায়ীরা। তার সঙ্গে যোগ হয়েছে গরম গরম ভাগা পিঠার সুগন্ধ, যা বাজার এলাকাকে এনে দিয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই ব্যস্ত মাছের বাজার। বোরোলি, মাগুর, চিংড়ি, শোল, গীতু-সহ নানা প্রজাতির নদীর মাছ দেদার বিক্রি হচ্ছে। এক মাছ ব্যবসায়ী জানান, “বোরোলি ৬০০ টাকা, মাগুর ৮০০ টাকা ও চিংড়ি ৪০০ টাকা কিলো দরে বিক্রি করছি। তিস্তা ও চেলের মাছের চাহিদা সবসময়ই বেশি।” স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও এই বাজারে ভিড় চোখে পড়ার মতো। শিলিগুড়ি ও লাটাগুড়ির দিকে সফররত বহু পর্যটক এখানে গাড়ি থামিয়ে তাজা…
Read More
আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ এক যুবককে আটক করলেন ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ

আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ সহ এক যুবককে আটক করলেন ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ

গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ফরাক্কার চন্ডিপুর এলাকা থেকে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রুবেল সেখ (২২), বাড়ি ফরাক্কার রানীপুর। গতকাল রাতে ফরাক্কার চন্ডিপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোড়াফেরা করছিলো এক যুবক। গোপন সুত্রে সেই খবর পেয়ে ফরাক্কার থানার আইসি সুজিত পালের নেতৃত্ব ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংঙ্ঘ পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু…
Read More
মারুতি সুজুকি ১৩টি সিপিও এবং এগ্রিগেটরদের সাথে সহযোগিতা চুক্তির ঐতিহাসিক স্বাক্ষর ঘোষণা করেছে

মারুতি সুজুকি ১৩টি সিপিও এবং এগ্রিগেটরদের সাথে সহযোগিতা চুক্তির ঐতিহাসিক স্বাক্ষর ঘোষণা করেছে

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ভারতে বৈদ্যুতিক যানের চার্জিং পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে ১৩টি চার্জিং পয়েন্ট অপারেটর এবং অ্যাগ্রিগেটরদের সঙ্গে চুক্তি বদ্ধ হওয়ার কথা ঘোষণা করেছে। এই উপলক্ষে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিস্টার হিশাশি তাকেউচি বলেন, "গ্রাহকদের ইভি চার্জিং সংক্রান্ত উদ্বেগ দূর করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে আমরা প্রস্তুত। ১,১০০-এর বেশি শহরে আমাদের বিক্রয় ও পরিষেবা নেটওয়ার্কে ২,০০০-এরও বেশি মারুতি সুজুকি এক্সক্লুসিভ চার্জিং পয়েন্ট তৈরি করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের ডিলার এবং সিপিও অংশীদারদের সঙ্গে নিয়ে ভারতে ১ লক্ষেরও বেশি চার্জিং পয়েন্টের নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্য রয়েছে।" মার্কেটিং ও সেলস-এর সিনিয়র এগজিকিউটিভ অফিসার মিস্টার পার্থ ব্যানার্জি…
Read More
ডেলিভারি পার্টনারদের শিক্ষিত করতে কলকাতা ট্রাফিক বিভাগের সাথে সুইগি পার্টনার

ডেলিভারি পার্টনারদের শিক্ষিত করতে কলকাতা ট্রাফিক বিভাগের সাথে সুইগি পার্টনার

ভারতের অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি, তাদের ‘ডেলিভারিং সেফলি’ কর্মসূচির অধীনে কলকাতা ট্রাফিক বিভাগের সঙ্গে যৌথভাবে ডেলিভারি পার্টনারদের জন্য একটি ‘রোড সেফটি অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ আয়োজন করেছে। সম্প্রতি আয়োজিত এই কর্মশালাটি পূর্ব ভারতে চলমান সড়ক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ ছিল। এর মূল লক্ষ্য ডেলিভারি পার্টনারদের নিরাপদ ড্রাইভিং পদ্ধতি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিয়ম লঙ্ঘনের ফলস্বরূপ পরিণতি সম্পর্কে সচেতন করা। এই সেশনগুলিতে নেতৃত্ব দেন কমিশনারেটের (এসিপি) বিশিষ্ট আধিকারিকেরা এবং শহরের বিভিন্ন প্রান্তের ডেলিভারি এগজিকিউটিভরা অংশগ্রহণ করেন। ‘ডেলিভারিং সেফলি’ চার্টারের অধীনে সুইগি স্থানীয় পুলিশ বিভাগের সহযোগিতায় সারা ভারতে সক্রিয়ভাবে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালাচ্ছে। ২০২৫ সালে ইতিমধ্যেই পাটনা, মুম্বই, পুনে, চণ্ডীগড়,…
Read More
ফাঁসিদেওয়ার ছোট পথুতে উদ্ধার নবজাতক

ফাঁসিদেওয়ার ছোট পথুতে উদ্ধার নবজাতক

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ছোট পথু এলাকায় শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় একটি মন্দিরের সামনে থেকে উদ্ধার করা হল এক নবজাতক শিশুকে। স্থানীয়রা মন্দির পরিষ্কার করতে গিয়ে হঠাৎই কান্নার শব্দ লক্ষ্য করেন। কাছে গিয়ে দেখেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নবজাতকটি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শিশুটির শারীরিক অবস্থা চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষা চলছে। শিশুটিকে সেখানে কে বা কারা রেখে গেল তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ।
Read More
সলভ ফর টুমরো ২০২৫ ভারতের উন্নয়নে AI এর সম্ভাব্যতা প্রদর্শন করে

সলভ ফর টুমরো ২০২৫ ভারতের উন্নয়নে AI এর সম্ভাব্যতা প্রদর্শন করে

 কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভারতের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে—যা সুরক্ষা, সহজপ্রাপ্যতা এবং প্রাত্যহিক ক্ষমতায়নকে চালিত করছে। এই পরিবর্তনের প্রতিফলন ঘটিয়ে, আইআইটি দিল্লির সহযোগিতায় 'স্যামসাং সলভ ফর টুমরো (SFT) ২০২৫' সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীকে একত্রিত করেছে, এর উদ্দেশ্য হলো আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য এআই থিমের অধীনে বাস্তবমুখী এআই সমাধান তৈরি করা। এই বছরের থিম, “আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য এআই”-এর প্রধান উল্লেখযোগ্য বিষয়গুলো নিচে দেওয়া হলো: ১. সামাজিক প্রভাবের ওপর গুরুত্ব দেওয়া একটি থিমএই এআই থিমটি শিক্ষার্থীদের এমন প্রযুক্তি ডিজাইন করতে উৎসাহিত করেছে যা জনসমাগমপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করে, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চলাচলের সুবিধা বাড়ায় এবং তাৎক্ষণিক…
Read More
নজির গড়ল রাজ্য সরকারের এক প্রকল্প

নজির গড়ল রাজ্য সরকারের এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। তার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সেই প্রকল্পে এবার বিরাট সাফল্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্য়মে নিজেই সেই সুখবর দিলেন। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ব্যাঙ্কের থেকে সরাসরি ঋণ নিতে পারবেন। এমনটাই সেই স্কিনে বলা হয়েছে। এক্স হ্যান্ডেল এ মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও…
Read More
বদল হলো দফতরের নাম

বদল হলো দফতরের নাম

সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। জনতা কা সেবক—এই বার্তাকেই সামনে রেখে দেশের প্রধানমন্ত্রীর দফতরের নাম বদলে হতে চলেছে ‘সেবাতীর্থ’। রাজধানী দিল্লিতে দশকের পর দশক ধরে চলা পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস বা পিএমও-র স্থানান্তর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের দাবি, নতুন দফতরের কাজকর্ম শুরু হবে একটি আধুনিক কমপ্লেক্সে, যার নামকরণের মধ্যেই প্রতিফলিত হবে সরকারের মূল দর্শন—জনগণের সেবা। বায়ু ভবনের পাশেই এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি নতুন ভবনের একটিতে গড়ে উঠছে ‘সেবাতীর্থ’। পাশাপাশি থাকা দুটি ভবনের নাম হবে ‘সেবাতীর্থ ২’ এবং ‘সেবাতীর্থ ৩’।…
Read More
সিটংয়ে ম*র্মান্তিক দু*র্ঘটনা! গাড়ি খাদে পড়ে মৃ*ত ৩— গু*রুতর জ*খম চালক

সিটংয়ে ম*র্মান্তিক দু*র্ঘটনা! গাড়ি খাদে পড়ে মৃ*ত ৩— গু*রুতর জ*খম চালক

কার্শিয়ংয়ের সিটংয়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালককে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলের নির্জনতা ও অন্ধকারে রাতের ঘটনাটি কেউ টের পাননি। সোমবার সকালে স্থানীয়রা রাস্তার নীচে খাদে উল্টে থাকা গাড়িটি দেখে সন্দেহ হলে দ্রুত খবর দেন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ। মৃত তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ ও রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও বিজিপিএম দলের সক্রিয় কর্মী। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট…
Read More