Blog

বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের তৃতীয় কোয়ার্টারের ফলাফল ঘোষণা

বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের তৃতীয় কোয়ার্টারের ফলাফল ঘোষণা

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট ও কোটিং প্রস্তুতকারক সংস্থা বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রতিকূল আবহাওয়া এবং উৎসবের মরসুম দীর্ঘ না হওয়া সত্ত্বেও সংস্থাটি পজিটিভ ধারা বজায় রেখেছে। এই ত্রৈমাসিকে কনসলিডেটেড রেভিনিউ ০.৩% বৃদ্ধি পেয়ে ২,৯৮৪ কোটি টাকায় পৌঁছেছে। তবে নিট মুনাফা গত বছরের ২৯৬ কোটি টাকা থেকে ৮.৩% কমে বর্তমানে ২৭১.৩ কোটি টাকা হয়েছে। অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কম থাকলেও পরবর্তী মাসগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে, যার ফলে ভলিউম গ্রোথ ৮.৫%-এ দাঁড়িয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অভিজিৎ রায় জানান যে, কাঁচামালের সঠিক ব্যবস্থাপনার ফলে গত ১৫টি প্রান্তিকের…
Read More
তথ্য সুরক্ষা আইনে সময়ের দাবি বিশেষজ্ঞদের, বিনিয়োগ হ্রাসের আশঙ্কা

তথ্য সুরক্ষা আইনে সময়ের দাবি বিশেষজ্ঞদের, বিনিয়োগ হ্রাসের আশঙ্কা

ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (ডিপিডিপি) বিধিমালার অধীনে কমপ্লায়েন্স বা বিধি পালনের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প বিশেষজ্ঞরা। ইনগভর্ন রিসার্চ সার্ভিসেস আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই সময়সীমা ১৮ মাস থেকে কমিয়ে ১২ মাস করা হলে তা ভারতের উদীয়মান স্টার্টআপ ইকোসিস্টেম এবং ছোট ব্যবসার ওপর মারাত্মক আর্থিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করবে। যদিও বিশেষজ্ঞরা এই তথ্য সুরক্ষা কাঠামোর মূল উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন, তবে তারা মনে করেন যে পরিকাঠামোগত প্রস্তুতি ছাড়া তড়িঘড়ি বাস্তবায়ন বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং উদ্ভাবনের গতিকে স্তব্ধ করতে পারে। ইনগভর্ন রিসার্চ সার্ভিসেসের প্রতিষ্ঠাতা শ্রীরাম সুব্রহ্মণ্যম বলেন, "ভারতের শক্তিশালী তথ্য…
Read More
কলকাতা সহ দেশের চার শহরে ফিরছে ‘রয়্যাল স্ট্যাগ বুমবক্স’

কলকাতা সহ দেশের চার শহরে ফিরছে ‘রয়্যাল স্ট্যাগ বুমবক্স’

সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ বুমবক্স তাদের বহু প্রতীক্ষিত চতুর্থ সিজন নিয়ে পুনরায় হাজির হয়েছে। বলিউডের চিরসবুজ সুর এবং হিপ-হপের তালের এক অনন্য সংমিশ্রণ নিয়ে এই আইকনিক মিউজিক ফেস্টিভ্যালটি এবার আগের চেয়েও বড় ও জমকালো রূপে ফিরতে চলেছে। বর্তমান প্রজন্মের তরুণদের (‘জেনারেশন লার্জ’) পছন্দকে মাথায় রেখে এই উৎসবে সংগীতের পাশাপাশি ফ্যাশন, খাবার এবং গেমিংয়ের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেওয়া হবে। এবারের এই মিউজিক্যাল ট্যুরটি ভারতের চারটি প্রধান শহর কলকাতা, ভাইজাগ, মুম্বই এবং মোহালিতে আয়োজিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬-এ কলকাতায় এই সফরের সূচনা হবে। এরপর ৭ মার্চ ভাইজাগ, ১৪ মার্চ মুম্বই এবং ২৮ মার্চ মোহালিতে এই উৎসব হবে। এ বছরের তারকাখচিত শিল্পীদের মধ্যে…
Read More
ভারতে ম্যাগির ৫০ বছর পূর্তিতে বিশেষ স্মারক ডাকটিকিট

ভারতে ম্যাগির ৫০ বছর পূর্তিতে বিশেষ স্মারক ডাকটিকিট

ভারতে ম্যাগির ৫০ বছরের গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে রাখতে নেসলে ইন্ডিয়া একটি বিশেষ স্মারক ডাকটিকিট লঞ্চ করেছে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং নেসলে ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মণীশ তিওয়ারি যৌথভাবে এই ডাকটিকিটটির উন্মোচন করেন। বিগত পাঁচ দশক ধরে ম্যাগি ভারতের প্রতিটি ঘরে ঘরে কেবল একটি খাবার হিসেবে নয়, বরং ভালোবাসা এবং আস্থার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। নুডলস থেকে শুরু করে মশলা, সস এবং স্যুপের মতো বিভিন্ন স্বাদে ম্যাগি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একত্রিত করেছে। হোস্টেলের রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক সময় কাটানো, সবখানেই ম্যাগির উপস্থিতি এক অনন্য উষ্ণতা ও স্বাচ্ছন্দ্য তৈরি করেছে।…
Read More
মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াটে থামস আপের নতুন অ্যান্থেম লঞ্চে বিশাল দাদলানি, হনুমানকাইন্ড, বরুণ গ্রোভার ও বিজয় শেট্টি

মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াটে থামস আপের নতুন অ্যান্থেম লঞ্চে বিশাল দাদলানি, হনুমানকাইন্ড, বরুণ গ্রোভার ও বিজয় শেট্টি

ভারতের আইকনিক বিলিয়ন ডলার ব্র্যান্ড থামস আপ সম্প্রতি হনুমানকিন্ড এবং বিশাল দাদলানির সাথে একটি উচ্চ-অক্টেন ‘টেস্ট দ্য থান্ডার’ গানটি প্রকাশ করেছে। ব্র্যান্ড সিগনেচার তুফানি স্পিরিটকে ধারণ করে, “আজ কুছ তুফানি করতে হ্যায়” লাইনটি গানটির লিরিকের মূল অংশকে গঠন করেছে -যার প্রতিটি ছন্দ স্বতঃস্ফূর্ত, নিষ্পাপ শক্তি এবং তারুণ্যের মনোভাবে পরিপূর্ণ। হনুমানকাইন্ড এবং বিশাল দাদলানির সাথে থামস আপের সহযোগিতা, যুবসমাজের প্রাসঙ্গিকতা বৃদ্ধি করে এবং একজন সাহসী সাংস্কৃতিক উদ্ভাবক হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করে। থামস আপের শক্তিশালী স্বাদ এবং তুফানি ব্যক্তিত্বকে প্রতিফলিত করে, উভয় শিল্পীই তীব্রতা, সহজাত প্রবৃত্তি এবং ব্যক্তিত্বকে মূর্ত করে তোলে। হনুমানকাইন্ড ভারতের নতুন যুগের হিপ-হপ আন্দোলনের আপোষহীন  সীমানা নিয়ে…
Read More
বসিরহাটে নাকা চেকিং, নিরাপত্তা জোরদার পুলিশের

বসিরহাটে নাকা চেকিং, নিরাপত্তা জোরদার পুলিশের

আর একদিন পরেই বাংলাদেশে নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। হাসিনা বিদায়ের পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে। তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে। এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে, যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনও দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা-কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে চলল কড়া তল্লাশি। বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক…
Read More
গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

খবর পাকা ছিল গোয়েন্দা বিভাগের কাছে। বিহার-ঝাড়খণ্ড থেকে বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ঢুকতে চলেছে শহরে। দ্রুত সচল হয়ে যায় বিহার এবং কলকাতায় আমাদের সোর্স নেটওয়ার্ক। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে আমাদের রেডারে উঠে আসে বিহারের গয়ার এক বাসিন্দা, যার গতিবিধির উপর বিশেষ নজর রাখতে শুরু করি আমরা।  কীভাবে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ নিয়ে শহরে প্রবেশ করবে এই ব্যক্তি? না, গয়া থেকে রাতের বাসে কলকাতা, তারপর হয় অটো, নয়তো হলুদ ট্যাক্সিতে করে নিজের গন্তব্যে পৌঁছনোর চেষ্টা। সেইমতন কসবা থানা এলাকায় রাসবিহারী কানেক্টর-এ সকাল থেকে সাদা পোশাকে নজরদারি চালু করে আমাদের গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখার একাধিক টিম। সন্দেহভাজনের গতিবিধি সম্পর্কে আগাম খবর থাকলেও ঠিক…
Read More
উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কোচবিহার জেলায় পালিত হল রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ক্ষত্রিয় উপনয়ন ও মহামিলন উৎসব। দিনহাটার বুড়িরহাটসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভিড় জমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বুড়িরহাট পঞ্চানন পিঠে জাতীয় পতাকা ও ক্ষত্রিয় সমাজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা। উৎসবের মূল আকর্ষণ ছিল রাজবংশী যুবকদের ক্ষত্রিয় উপনয়ন। নির্দিষ্ট আচার - অনুষ্ঠানের মাধ্যমে মাথা মুণ্ডন ও পৈতা প্রদান করা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আচার ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। অনেক অভিভাবক জানান, এই অনুষ্ঠান তাঁদের সন্তানদের নিজেদের ঐতিহ্য ও শিকড়ের…
Read More
নাবালককে খু*নের অভিযোগে চাঞ্চল্য মাটিগাড়ায়

নাবালককে খু*নের অভিযোগে চাঞ্চল্য মাটিগাড়ায়

ত্রিকোণ প্রেমের জেরে এক নাবালক ছাত্রকে অপহরণের পর খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। মৃত ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৫), দশম শ্রেণির ছাত্র। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ও রাজ দুজনেই একই কিশোরীকে পছন্দ করতো। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় এক মাস আগে তাদের মধ্যে তীব্র বিবাদও হয়েছিল বলে দাবি বন্ধুদের। অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের পাশে মহকুমা পরিষদ, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলির

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের পাশে মহকুমা পরিষদ, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলির

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঢাকনা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো মহকুমা পরিষদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় সাথে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় পরিবারগুল সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডলের উপস্থিতিতে ও এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহুকুমা পরিষদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।
Read More