Blog

অবসরপ্রাপ্ত ও অসুস্থ কুম্ভকারদের জন্য ন্যূনতম ৫০০০ টাকা ভাতার দাবি, ওবিসি সার্টিফিকেট দ্রুত দেওয়ার আহ্বান

অবসরপ্রাপ্ত ও অসুস্থ কুম্ভকারদের জন্য ন্যূনতম ৫০০০ টাকা ভাতার দাবি, ওবিসি সার্টিফিকেট দ্রুত দেওয়ার আহ্বান

সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলা শাসকের হাতে দেবেন। মূল দাবি হলো কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে নিশ্চিন্তিদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক ভাতা ন্যূনতম 5000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে। আজ এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
Read More
অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আজ অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ ফান্ড অফ ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে। এই ওপেন-এন্ডেড ফান্ড অফ ফান্ড স্কিমটি সোনা ও রূপার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ইউনিটগুলিতে বিনিয়োগ করে। এই নতুন ফান্ড অফার ১০ ডিসেম্বর, ২০২৫ থেকে ২২ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ বিনিয়োগকারীদের ভৌত পণ্য মালিকানার ঝামেলা ছাড়াই লগ্নির মাধ্যমে সোনা ও রূপার পণ্যে বিনিয়োগের একটি সহজ ও সাশ্রয়ী উপায় প্রদান করে। এই স্কিমটি দুটি পণ্যের জন্যই সুষম বরাদ্দ (৫০:৫০) বজায় রাখবে এবং সোনা ও রূপার অভ্যন্তরীণ মূল্যের সঙ্গে এর কার্যকারিতা পরিমাপ…
Read More
অবৈধ বালি বোঝাই ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

অবৈধ বালি বোঝাই ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

সন্ধ্যা নামলেই শহরে বেরে চলে অবৈধ ভাবে বালি পাচার। ছোট,বড় গাড়ি ব্যাবহার করে বালি মাফিয়ারা দেদার বালি পাচার করে চলে। মাঝে মধ্য পুলিশী অভিযানে এমন কর্মকান্ড আটকানো সম্ভব হলেও থামানো যায়নি বালি চুরি কারবার।রাত নামলেই  নদী থেকে বালি,পাথর চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে দেদার এমন কারবার করে চলছে এই বালি কারবারিরা। গত বৃহস্পতিবার রাত্রে ফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে সরব হল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাত্রে নৌকাঘাটে পুলিশ পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই WB76-2337 নাম্বারের শক্তিমান ট্রাক আটক করে। কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মাটিগাড়ার সুমিত…
Read More
এক্সকন ২০২৫-এ টাটা মোটরস নতুন ডিপ-মাইনিং এবং বৈদ্যুতিক টিপার প্রদর্শন করেছে

এক্সকন ২০২৫-এ টাটা মোটরস নতুন ডিপ-মাইনিং এবং বৈদ্যুতিক টিপার প্রদর্শন করেছে

ভারতের সর্ববৃহৎ কমার্শিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটরস দক্ষিণ এশিয়ার প্রধান নির্মাণ সরঞ্জাম প্রদর্শনী ‘এক্সকন ২০২৫’-এ দেশের দ্রুত বর্ধনশীল পরিকাঠামো ও নির্মাণ খাতকে সহায়তা করতে বিভিন্ন ধরনের উন্নত সমাধান উন্মোচন করেছে। তাদের থিম ‘প্রোডাক্টিভিটি আনলিশড’-এর প্রতিফলন ঘটিয়ে কোম্পানিটি এমন সব হেভি-ডিউটি ও ফিউচার-রেডি যানবাহন নিয়ে এসেছে, যা কর্মদক্ষতা বাড়াবে এবং ফ্লীট ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করবে। লঞ্চের তালিকায় শীর্ষে রয়েছে Prima 3540.K AutoShift – যা গভীর খনির অ্যাপ্লিকেশন জন্য তৈরি টাটা মোটরসের সবচেয়ে শক্তিশালী টিপার। এর পাশাপাশি রয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক Prima E.28K এবং Signa 2820.TK CNG, যা ভারতের প্রথম ফ্যাক্টরি-ফিটেড সিএনজি টিপার। এগুলোর সাথে প্রদর্শিত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন, এক্সেল এবং জেনসেটসহ বিভিন্ন…
Read More
সহযাত্রীদের সাহসী প্রতিরোধে বাঘ পিছু হটল, ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন আহত সোনু রাম ভক্তা

সহযাত্রীদের সাহসী প্রতিরোধে বাঘ পিছু হটল, ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন আহত সোনু রাম ভক্তা

আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সোনু রাম ভক্তা বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়।গত পরশুদিন পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে যায়। হঠাৎ করে দি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে শনুরাম ভক্তার উপর। আত্মচিৎকার বাঁচার লড়াই। কিছুটা দূরে থাকা অন্যান্য সহপাঠীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা রনি ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে, অবস্থার আশঙ্কা…
Read More
রামনবমীতে শিলান্যাসের পরিকল্পনা, স্কুল-হাসপাতাল- বৃদ্ধাশ্রম তৈরির কথাও জানালেন সঞ্জয় পয়ড়া

রামনবমীতে শিলান্যাসের পরিকল্পনা, স্কুল-হাসপাতাল- বৃদ্ধাশ্রম তৈরির কথাও জানালেন সঞ্জয় পয়ড়া

এমনই ব্যানার পড়লো সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায়। আগামী মার্চে মাসে নির্মাণ কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণ এর ব্যানার পড়লো। আগামী মার্চ মাসের 26 তারিখ রামনবমীর দিন  মন্দিরের শিলান্যাস হবার দাবি, নিজেকে এই মন্দির তৈরীর  আহ্বায়ক বলে দাবি করা বিধান নগর বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় পয়রার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল,হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরী হবে বলে দাবি তার। বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে ৪ বিঘা জমির ওপর এমনই দাবী আহ্বায়ক সঞ্জয় পয়ড়ার।
Read More
জমায়েতে উপস্থিত রাজনৈতিক নেতা হুমায়ুন কবির, এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা

জমায়েতে উপস্থিত রাজনৈতিক নেতা হুমায়ুন কবির, এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা

বাবরি মসজিদের ভিওিপ্রস্তর স্থলে শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ​প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভিওিপ্রস্তর স্থলে জমায়েত হতে শুরু করেন। জুম্মার নামাজের নির্দিষ্ট সময়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ সম্পন্ন করেন। ​এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিচিত ব্যক্তিত্ব তথা রাজনৈতিক নেতা হুমায়ুন কবির। তাঁর উপস্থিতি জমায়েতে এক নতুন মাত্রা যোগ করে। তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ জন। হুমায়ুন কবিরের উপস্থিতি।
Read More
বৃহস্পতিবার গভীর রাতে ৩ দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

বৃহস্পতিবার গভীর রাতে ৩ দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিলনপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় আটজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল বলে খবর। হঠাৎ পুলিশের জিপ ঢুকে পড়তেই পালিয়ে যায় পাঁচজন। তবে খপাত করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হল— পলাশ মন্ডল (শান্তিনগর), সুজিত লামা (ভাষা এলাকা), অজয় বর্মন (কয়লা ডিপো এলাকা)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুষ্পা চাকু, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি পাঁচ দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্ত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।
Read More
দুরামারিতে হাতির আতঙ্ক: উদ্ধার কাজে বনদপ্তর–পুলিশ, ভিড় সামলাতে হিমশিম

দুরামারিতে হাতির আতঙ্ক: উদ্ধার কাজে বনদপ্তর–পুলিশ, ভিড় সামলাতে হিমশিম

বনদপ্তর সূত্রে খবর, মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে রাতে লোকাল এলাকায় ঢুকে পড়ে চারটি হাতির একটি দল। এর মধ্যে দুটি হাতি ভোরের দিকেই জঙ্গলের দিকে ফিরে গেলেও, বাকি দুটি হাতি দুরামারির দক্ষিণ শালবাড়ি হয়ে উত্তর শালবাড়ির তুড়িপাড়া এলাকায় প্রবেশ করে। এদের মধ্যে একটি হাতি একটি ছোট্ট ঝাঁপের (পুকুর/গর্ত) ভিতরে আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইডলাইফ স্কোয়াড, খট্টিমারি বিটের বনকর্মীরা এবং পাশাপাশি বানারহাট থানার পুলিশবাহিনী। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দিনের আলোয় হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব নয়, কারণ ভিড় ও আলোতে হাতিরা উত্তেজিত হয়ে পড়তে পারে। তাই সন্ধ্যা নামার পর বা রাতের দিকে পরিস্থিতি অনুকূল হলে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা…
Read More
নতুন শোরুমের মাধ্যমে পশ্চিমবঙ্গে উপস্থিতি আরও শক্তিশালী করছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া

নতুন শোরুমের মাধ্যমে পশ্চিমবঙ্গে উপস্থিতি আরও শক্তিশালী করছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া

হোন্ডা মটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গের তাদের নতুন সেলস ও সার্ভিস আউটলেট রাকেশ জি হোন্ডা এর উদ্বোধন করেছে। নতুন এই সুবিধা পশ্চিমবঙ্গে এইচএমএসআই-এর উপস্থিতিকে আরও শক্তিশালী করবে এবং অঞ্চলের গ্রাহকদের জন্য ব্র্যান্ডের টু-হুইলার রেঞ্জে সহজ ও সুবিধাজনক অ্যাক্সেস প্রদান করবে। এই আউটলেট চালুর মাধ্যমে, নির্ভরযোগ্য টু-হুইলারের বাড়তে থাকা চাহিদা পূরণ এবং গ্রাহকদেরকে আরও মসৃণ ও ঝামেলামুক্ত মালিকানা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এইচএমএসআই আরও এক ধাপ এগিয়ে গেল। রাকেশ জি হোন্ডা-কে হোন্ডার স্বতন্ত্র 4S সেটআপ সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস এবং সেফটি রাইডিং প্রোমোশন কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এখানে গ্রাহকরা এক ছাদের নিচে প্রোডাক্ট সম্পর্কে জানার সুযোগ, নির্ভরযোগ্য আফটার-সেলস কেয়ার…
Read More