Blog

স্কুটিতে চোরাই মদ, ধৃত দুই পাচারকারী

স্কুটিতে চোরাই মদ, ধৃত দুই পাচারকারী

আবারো রাতের অন্ধকারে ভিনরাজ্যের মদ শিলিগুড়ি দিয়ে পাচারের ছক। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের চক্রান্ত বিফল করে দিল। স্কুটিতে করে জংশন হেরিটেজ এলাকা থেকে যাবার পথে পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। দুজনেই বিহারের বাসিন্দা। একজনের নাম রোশন কুমার, আরেকজনের নাম রাজু দাস। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুজনেই বন্ধু। রবিবার রাতে তারা সিকিম থেকে 3 কার্টুন অর্থাৎ প্রায় 84 পিস মদের বোতল নিয়ে আসছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রাতেরবেলা স্কুটিতে করে পাচারের ছক কষেছিল। কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ। গোপন সূত্র মারফত খবর পায় প্রধান নগর…
Read More
নতুন উদ্ভাবনের স্বপ্ন নিয়ে ভারতে ৩০ বছর পূর্তি উদযাপন করছে স্যামসাং

নতুন উদ্ভাবনের স্বপ্ন নিয়ে ভারতে ৩০ বছর পূর্তি উদযাপন করছে স্যামসাং

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ভারতে তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে এক নতুন কৌশলগত উদ্যোগ চালু করেছে। #পাওয়ারিং ইনোভেশন ফর ইন্ডিয়া নামের এই ক্যাম্পেইনের কেন্দ্রে রয়েছে মনুষ্য-কেন্দ্রিক উদ্ভাবন, ভারতীয় প্রতিভা এবং ভারত-নেতৃত্বাধীন পণ্যের বিকাশ। স্যামসাংয়ের এই উদ্যোগটি ভারতের ভারতের ডিজিটাল রূপান্তর, 'মেক ইন ইন্ডিয়া' লক্ষ্য এবং উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘস্থায়ী অংশীদার বানিয়ে তাদের অঙ্গীকারকে দৃঢ় করে। ১৯৯৫ সালে ভারতে প্রবেশের পর থেকে, স্যামসাং বিনোদন থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট (নয়ডা) স্থাপন করেছে। বর্তমানে ১.১১ লক্ষ কোটি টাকার রাজস্ব নিয়ে স্যামসাং ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করেছে, যেখানে গ্যালাক্সি এআই (স্মার্টফোন), বেসপোক (গৃহস্থালির সরঞ্জাম)…
Read More
পরিবারিক বি*বাদের কারণে হাসপাতালে ঠাঁই বিধবা মহিলার

পরিবারিক বি*বাদের কারণে হাসপাতালে ঠাঁই বিধবা মহিলার

ফের এক হৃদয়বিদারক ও অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ি শহর। শীতের রাতে মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও পারিবারিক বিবাদের জেরে রাস্তায় রাত কাটাতে বাধ্য হলেন এক বিধবা মহিলা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগর এলাকায়। অভিযোগকারীর নাম পূর্ণিমা রায় গুইন। তাঁর দাবি, ২০২০ সালে তিনি আইন অনুযায়ী শ্যামাপদ গুইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ও এরপর থেকেই স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। তবে কয়েক মাস আগে স্বামীর মৃত্যুর পর থেকেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অভিযোগ, শ্যামাপদ গুইনের প্রথম পক্ষের ছেলে, তাঁর স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ক্রমশ অশান্তি বাড়তে থাকে। রবিবার সেই অশান্তি চরমে…
Read More
মুলাইজোতে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা–ঐতিহ্য রক্ষার আহ্বান অমিত রায়ের

মুলাইজোতে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা–ঐতিহ্য রক্ষার আহ্বান অমিত রায়ের

অগণিত মানুষের উপস্থিতিতে মুলাইজোত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান ও কেপিপি সুপ্রিমো অমিত রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজবংশী–কামতাপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতেই মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন অমিত রায়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। রাজবংশী কামতাপুরী ভাষার গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে মাঠ। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমিত রায় জানান, নতুন প্রজন্মকে এগিয়ে এসে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাঁর কথায়, “ভাষা…
Read More
মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন

মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন

নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে…
Read More
বাতাসের দূষণে রুক্ষ চুল? চুলের আর্দ্রতা ফিরিয়ে আনুন ঘরোয়া যত্নে

বাতাসের দূষণে রুক্ষ চুল? চুলের আর্দ্রতা ফিরিয়ে আনুন ঘরোয়া যত্নে

বায়ুদূষণের ফলে চুলও হয়ে পড়ে রীতিমতো রুক্ষ। গবেষণায় জানা গিয়েছে, বাতাসে কার্বন ও সালফারের মাত্রা বেশি হলে তা চুলের গোড়ায় থাকা প্রোটিন নষ্ট করে। এছাড়াও মাথার ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। ফলে চুল রুক্ষ হয় এবং চুল পড়ার সমস্যা বাড়ে। দূষণ থেকে চুল রক্ষা করতে কি করবেন? কম সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। চুলে গ্রিনটিও ব্যবহার করতে পারেন। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিনটি ব্যাগ ডুবিয়ে রেখে শ্যাম্পু করার পরে গ্রিনটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আরও উপকার পেতে গ্রিনটিয়ের সঙ্গে মধুও ব্যবহার করতে পারেন। এতে চুলের রুক্ষতা কম হবে এবং চুল নরম হবে। চুলের আর্দ্রতা ফেরাতে সপ্তাহে একবার মধু-নারকেল তেলের মতো ডিপ…
Read More
কাঁথিতে ‘অন্বেষণা’ সচেতনতা শিবির আয়োজনে মণিপাল হসপিটালস

কাঁথিতে ‘অন্বেষণা’ সচেতনতা শিবির আয়োজনে মণিপাল হসপিটালস

পূর্ব ভারতে পরিপাকতন্ত্রের রোগ এবং অস্থি-পেশী সংক্রান্ত সমস্যা ক্রমশ বাড়ছে। এই রোগগুলি মোকাবিলায়, মণিপাল হসপিটালস গ্রুপ-এর একটি ইউনিট মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া, তাদের প্রধান উদ্যোগ ‘অন্বেষণা – মিডিয়ার মাধ্যমে চিকিৎসা শিক্ষা’ নিয়ে হাজির হয়েছে কাঁথিতে। একটি সচেতনতা শিবিরে মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ার গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডাঃ গৌতম দাস এবং অর্থোপেডিক্স বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডাঃ বিক্রান্ত সিনহা রায় হজম সংক্রান্ত সমস্যা ও অর্থোপেডিক রোগের ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিয়েছেন। কাঁথির কনসালট্যান্ট অর্থোপেডিক্স ডা. বিধান রায়ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ডাঃ গৌতম দাস পরিপাকতন্ত্রের রোগের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে বলেন, জীবনযাত্রার পরিবর্তন এবং দেরিতে চিকিৎসার কারণে ফ্যাটি লিভার, অ্যাসিড রিফ্লাক্স, ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোমের মতো রোগ…
Read More
সুপার স্পেশালিটি ব্লকের সমস্যা খতিয়ে দেখলেন মৌমিতা গোদাড়া বসু

সুপার স্পেশালিটি ব্লকের সমস্যা খতিয়ে দেখলেন মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্যের হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু। এদিন হাসপাতাল চত্বরে পৌঁছেই আইটি বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিটি বিভাগের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা  হয়। এছাড়াও এদিন, হাসপতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সে সমস্যা গুলির দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তবে সংবাদমাধ্যমে তিনি কোন মন্তব্য করতে চাননি। যদিও তার এই পরিদর্শন নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও তাকে জানানো হয়েছে, ক্যান্সার ব্লক নির্মাণের…
Read More
কলকাতায় মেসির সফর ঘিরে ‘চরম বিশৃঙ্খলা’

কলকাতায় মেসির সফর ঘিরে ‘চরম বিশৃঙ্খলা’

সল্টলেক স্টেডিয়ামের আশপাশে লিওনেল মেসির সফর ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তাতে গভীরভাবে মর্মাহত ও বিস্মিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যপালের মতে, গোটা ঘটনার জন্য মূলত দায়ী অনুষ্ঠান আয়োজক ও বেসরকারি স্পনসররা। একই সঙ্গে পুলিশের ভূমিকাকেও তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। রাজ্যপালের পর্যবেক্ষণ, পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকেও ব্যর্থ করেছে। ক্রীড়াপ্রেমী কলকাতাবাসীর কাছে এই দিনটি একটি ‘অন্ধকার দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন…
Read More
এনজেপি মোড় বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

এনজেপি মোড় বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে এনজেপির মোড় বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার। সে শিলিগুড়ির ঝংকার মোড় গোয়ালা বস্তির বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ার কে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে নিয়ে মোড় বাজার এলাকায় ঘুরছিল।
Read More