Blog

বড়দিনের পর শীতের দাপট বাড়বে, তাপমাত্রা নামবে আরও

বড়দিনের পর শীতের দাপট বাড়বে, তাপমাত্রা নামবে আরও

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপাকে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে, যা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যেই কুয়াশার প্রভাব বজায় থাকবে। বিশেষ করে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের পাশাপাশি কলকাতা- সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকেই শীত আরও জাঁকিয়ে বসবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস…
Read More
বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির ডাকা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেতুর দু’প্রান্তে বাড়তি পুলিশি নজরদারি ছিল। তবে মিছিল এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের সামনে থমকে যায় মিছিল, শুরু হয় ধাক্কাধাক্কি ও বিক্ষোভ। প্রশাসনের তরফে আগেভাগেই হাওড়া ব্রিজ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবুও বিক্ষোভকারীরা সেতুর দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। সেই নিয়েই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। হাওড়া ব্রিজের দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। অফিসযাত্রী,…
Read More
ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী তরুণ। আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সুমনকে। ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতেও হবিবপুরের সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশী গ্রেপ্তার এর ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।
Read More
বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

বাংলাদেশি ট্রাকে উঠে প্রতিবাদ বিজেপি কর্মীদের

শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশের ট্রাকের উপর উঠে প্রতিবাদ কর্মীদের। হুঁশিয়ারি—হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগে বুধবার ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মী বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের উপর উঠে প্রতিবাদ জানান, ঘিরে ধরে স্লোগান দেন। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভস্থলে কর্মীরা কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। বাংলাদেশে হিন্দুদের উপর ‘টার্গেট…
Read More
সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

সুমন মুখোপাধ্যায়ের উদ্বোধনে শিলিগুড়ি নাট্যমেলা

শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ আগামী 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এভাবে তাদের ২৩ তম নাট্য মেলার আয়োজন করতে চলছে। এই নাট্যমেলা উপলক্ষে আগামী 1 জানুয়ারি ২০২৬ শিলিগুড়ির সকল নাট্য দল ও নাট্যমদী মানুষদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এবং দুই জানুয়ারি সন্ধ্যা ছয়টার সময় এই নাট্যমেলা শুভ উদ্বোধন হবে। উদ্ভোধক হিসেবে থাকছেন সুমন মুখোপাধ্যায় নাট্যকার নির্দেশক ও অভিনেতা সহ শিলিগুড়ি শহরের একাধিক নাট্য ব্যক্তিত্বরা।
Read More
সাতটি উপায়ে মহিলারা তাদের মাইগ্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন

সাতটি উপায়ে মহিলারা তাদের মাইগ্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন

আপনি কি জানেন যে, পুরুষদের তুলনায় মহিলাদের মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি? এর মধ্যে প্রায় ৩০% মাইগ্রেনের মূল কারণ হলো হরমোনের পরিবর্তন, বিশেষ করে ঋতুচক্র বা পিরিয়ডের সময়ে। অনেক মহিলার কাছে মাইগ্রেন কেবল মাঝেমধ্যে হওয়া কোনো অস্বস্তি নয়; এটি একটি অসহ্য মাথাব্যথা যা তাদের পুরোপুরি অসহায় করে তোলে। হরমোনের পরিবর্তন থেকে শুরু করে কাজ, পরিবার এবং ব্যক্তিগত জীবনের ধকল সামলানো—সব মিলিয়ে মাইগ্রেনের এই বোঝা বইতে অনেকেরই হিমশিম খেতে হয়। তা সত্ত্বেও, লক্ষ লক্ষ মহিলা নীরবে এই দৈনন্দিন চ্যালেঞ্জের সাথে লড়াই করে যাচ্ছেন। কলকাতার ন্যাশনাল নিউরোসায়েন্সেস সেন্টারের মেডিকেল ডিরেক্টর এবং চিফ কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডাঃ তাপস কুমার ব্যানার্জী বলেন, “যদিও মহিলাদের…
Read More
কোক স্টুডিও ভারত-এর প্রথম লাইভ কনসার্ট দিল্লিতে

কোক স্টুডিও ভারত-এর প্রথম লাইভ কনসার্ট দিল্লিতে

কোকা-কোলা একটি ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্ত তৈরি করতে প্রস্তুত, কারণ এই জানুয়ারিতে কোক স্টুডিও ভারত লাইভ প্রথমবারের মতো জনসমক্ষে আত্মপ্রকাশ করবে। এই জানুয়ারিতে দিল্লি এবং গুয়াহাটিতে, কোক স্টুডিও ভারতের ভক্তরা একটি সম্পূর্ণ নতুন ফর্ম্যাটের অভিজ্ঞতা লাভ করবেন যা মিউজিক, ফুড এবং সাংস্কৃতিক অভিব্যক্তিকে এমনভাবে একত্রিত করছে যা আগে কখনও দেখা যায়নি।  প্রথমবারের মতো, দর্শকরা কোক স্টুডিও ভারতকে পর্দায় নয় বরং বাস্তব জীবনে একটি বৃহৎ আকারের পাবলিক শোকেস হিসেবে উপভোগ করবেন যা শুধুমাত্র সঙ্গীতপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। ভারতের তরুণদের জন্য তৈরি, এই কনসার্টটি দর্শকদের জন্য কোক স্টুডিও ভারতের জগৎ উন্মুক্ত করেছে, তাদের সেই সাউন্ড এবং পরিবেশে প্রবেশ করতে দিয়েছে যার সাথে…
Read More
হাওড়ার ‘অন্বেষণা’ সম্মেলনে উন্নত নিউরো রক্ত ​​এবং হৃদরোগের যত্নের ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরে মণিপাল হাসপাতাল

হাওড়ার ‘অন্বেষণা’ সম্মেলনে উন্নত নিউরো রক্ত ​​এবং হৃদরোগের যত্নের ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরে মণিপাল হাসপাতাল

পূর্ব ভারতে স্নায়বিক রোগ, রক্তজনিত অসুখ এবং হৃদরোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে, পূর্ব ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মণিপাল হাসপাতাল গ্রুপের অন্তর্গত মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস, তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘অণ্বেষণ – মেডিক্যাল এডুকেশন ফর মিডিয়া’-র আওতায় আজ হাওড়ায় একটি ইন্টারঅ্যাক্টিভ সচেতনতা কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. এল. এন. ত্রিপাঠী, ডিরেক্টর, মণিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিজিজেস (MIND) ও সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস; ডা. রাজীব দে, ক্লিনিক্যাল লিড ও সিনিয়র কনসালট্যান্ট, ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস; এবং ডা. অভিষেক রায়, কনসালট্যান্ট – ইন্টারভেনশনাল কার্ডিওলজি, মণিপাল…
Read More
রাস্তা দখল করে দেয়াল, কাউন্সিলরের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের নজর

রাস্তা দখল করে দেয়াল, কাউন্সিলরের অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের নজর

প্রশাসনের চোখে ধুলো দিয়ে শেঠ শ্রীলাল মার্কেটে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মঞ্জুশ্রী পাল অভিযোগ করেন, পুর নিগমের রাস্তা দখল করে দেয়াল তুলে অবৈধ নির্মাণ করেচ্ছে স্থানীয় এক ব্যবসায়ী। এই নির্মাণের ফলে এলাকায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে। কাউন্সিলর মঞ্জুশ্রী পালের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার শিলিগুড়ি পুরনিগমকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পুরনিগমের পক্ষ থেকে দু’দফায় সময়সীমা ধার্য করা হয়েছে, তাতেও অবৈধ নির্মাণ ভাঙা হয়নি বলে অভিযোগ। পুরনিগম দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের স্বার্থে কঠোর অবস্থান নিতে হবে বলে জানান কাউন্সিলর মঞ্জুশ্রী পাল। এই বিষয়ে মেয়র গৌতম…
Read More
গুয়াহাটি-শিলিগুড়ি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ধাক্কা

গুয়াহাটি-শিলিগুড়ি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ধাক্কা

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি গুয়াহাটি - শিলিগুড়ি রুটের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারায় যাত্রীবোঝাই বাসটি। প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারার পর সেটি উঠে যায় নির্মীয়মান ফ্লাইওভারের ওপর। চালক দ্রুত ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বাসের সামনের অংশ ফ্লাইওভারের নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে ঢুকে যায় দুর্ঘটনার পর দেখা যায়, বাসের সামনের দুটি চাকা কালভার্টের ভিতরে ঢুকে বসে রয়েছে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলো। আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, খবর…
Read More